Saturday, July 2, 2016

যে ভাবে হামলা চালায় গুলশান আর্টিজান রেষ্টুরেন্টে

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

রাত ৮টা ৪৫ মিনিট: গুলশান ৭৯ নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গীরা প্রথম হামলা চালায়। হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা একজন কর্মচারী সুমন রেজা ঘটনার বর্ণনা দিয়েছেন ঢাকারি একটি বেসরকারী টেলিভিশনকে:
হোলি আর্টিজান রেষ্টুরেন্ট।
গুলশানের সে জনপ্রিয় হোলি আর্টিজান রেষ্টুরেন্ট। ছবি: বিবিসি বাংলা
“আমরা ব্যস্ত ছিলাম। হঠাৎ করে শুনি গোলাগুলি হচ্ছে। দেখি আমাদের পিৎজা বানানোর যে কিচেন, তার সামনে দুজন লোক। ওরা সেখান থেকে প্রথম অ্যাটাক শুরু করলো। প্রথমে ফাঁকা গুলি করলো। গেস্টরা সব শুয়ে পড়লো যে যার মতো। আমরা যে যেভাবে পেরেছি ছাদে চলে গেছি। হামলাকারীদের বয়স হবে সর্বোচ্চ ২৮ বছর। দুজনের মুখ ভালোভাবে দেখেছি, তাদের দাড়ি-টাড়ি ছিল না। হামলকারীরা প্রায় দশ বারোটা বোমা মেরেছে। তখন পুরো বিল্ডিং কাঁপছিল। আমরা তখন ছাদ থেকে লাফ দিয়ে নিরাপদ জায়গায় যাই।”

গুলশানের একজন বাসিন্দা রাশিলা রহিম ঢাকার গোলাগুলির ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন টেলিফোনে বিবিসি বাংলাকে। যে রেস্টুরেন্টে জঙ্গীরা বেশ কিছু মানুষকে জিম্মি করে রেখেছে তার খুব কাছেই এক ভবনের ফ্ল্যাটে থাকেন তিনি।

“আমাকে আমার ড্রাইভার বললেন, আপা আপনি এখন বেরুবেন না, নীচে গোলাগুলি চলছে। তারপর দেখি আমার ড্রয়িং রুমের জানালার কাঁচে ফেটে গেল। তারপর থেকে অনবরত গুলির শব্দ শুনতে পাই। এরপর আমার মেয়ে কান্নাকাটি শুরু করে। আমরা সবাই কান্নাকাটি শুরু করি। কারণ খুবই


রাত নয়টা পাঁচ মিনিট: গুলশান ৭৯ নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গীদের হামলার খবর পায় পুলিশ। গুলশানের পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার আশরাফুল করিম জানান, খবর পাওয়ার সাথে সাথে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

৯টা ২০ মিনিট: ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন বলে জানান। ঢাকার উত্তরের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক এসময় টুইট “পুলিশ ইজ সারাউন্ডিং দ্য এরিয়া, গানফায়ার স্টিল অন”।

পুলিশ রেস্টুরেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করলে জঙ্গীরা গুলি এবং বোমা ছুঁড়ে মারে পুলিশের দিকে। শুরু হয় বন্দুক যুদ্ধ।

৯টা ৩০ মিনিট: গোলাগুলিতে আহত হন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

রাত ১০ টা: পুলিশ, র‍্যাব এবং আধা সামরিক বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

১১: ১৫: হাসপাতালে মারা যান বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন।

তথ্য: সংগৃহীত
Share:

২৪ জনকে হত্যার দাবি আইএসের

ঢাকা: রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২০ জনকে হত্যার দাবি করেছে কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তারা বলছে, এই ২৪ জন বিভিন্ন দেশের নাগরিক।



আইএসের মুখপত্র ‘আমাক’র বরাত দিয়ে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ ‘সাইট ইন্টিলিজেন্স’ ও বিবিসি বাংলা এ খবর দিয়েছে।

২৪ জনকে হত্যার দাবি করার আগে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। সংগঠনটির তরফ থেকে এ হামলাকে ‘কমান্ডো অ্যাটাক’ বলা হচ্ছে।

তবে আইএসের দাবির প্রেক্ষিতে বিবিসি এ খবর দিলেও প্রশাসনের কর্মকর্তাদের কোনো মন্তব্য দেয়নি সংবাদমাধ্যমটি।
Share:

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 
মহিমান্বিত এ রজনী উপলক্ষে শুক্রবার (০১ জুলাই) দেওয়া এক বাণীতে বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফিরাত।

এই পবিত্র রজনীকে কেন্দ্র করে মহান রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য: সংগৃহীত
Share:

আজ পবিত্র লাইলাতুল কদর

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

আরবি ভাষায় ‘লাইলাতুন’ শব্দের অর্থ রাত্রি এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা। এই দুটি শব্দ মিলিয়ে লাইলাতুল কদর অর্থ অত্যন্ত সম্মানিত বা মহিমান্বিত রজনী। মুসলিম উম্মাহর কাছে লাইলাতুল কদর অতিশয় মর্যাদাপূর্ণ একটি পবিত্র রজনী। 

ছবি: সংগৃহীত
পবিত্র কোরআনে এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা কদর নামে একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। তাতে এই মহিমান্বিত রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ইরশাদ করা হয়েছে। আজ শনিবার দিবাগত রাতটিই পবিত্র লাইলাতুল কদর।

কোরআন নাজিলের মাস মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোর কোনো একটিই এই পুণ্যময় লাইলাতুল কদর। তবে ওলামায়ে কেরামরা মনে করেন রমজান মাসের ২৬তম দিনের শেষের রাতটিই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। সেই হিসাবে এই রাতটিকেই লাইলাতুল কদর ধরে ধর্মপ্রাণ মুসলিম নর-নারীরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসকারে মগ্ন থাকেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশের মুসলিম নর-নারীসহ মুসলিম উম্মাহর সবাইকে মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা দেশ, জাতিসহ গোটা বিশ্বের মঙ্গল কামনা করেছেন।
তথ্য: সংগৃহীত
Share:

গুলশানের জঙ্গি হামলায়: আইএসের দায় স্বীকার

ঢাকা: ঢাকায় গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্রপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।


আজ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়‍) আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত​​ দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ​ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।

এর আগে রাত একটার দিকে ঢাকা মহানগর গো​য়েন্দা পুলিশের (​ি​ডবি) উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা যে উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য তা আপাতত মনে করা হচ্ছে। তবে তারা নির্দিষ্ট করে কোন গোষ্ঠীর সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নাজমুল আলম বলেন, ভেতরে যারা জিম্মি হয়ে আছেন এখন পর্যন্ত তাঁরা অক্ষত আছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
Share:

গুলশানে রেস্তোরাঁয় জিম্মি ঘটনা: আহত ডিবির এসি রবিউলের মৃত্যু

ঢাকা: গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে আহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে আরও একজন মারা গেলেন। তিনি হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম।

আজ রাত সোয়া একটায় ইউনাইটেড হাসপাতাল থেকে বেরিয়ে এসে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে এই ঘটনায় নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হন।
ডিবির উপকমিশনার নাজমুল আলম বলেন, আরও অন্তত ১২ থেকে ১৩ জন হাসপাতালে ভর্তি আছেন। তবে ইউনাইটেড হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ওই হাসপাতালে পুলিশের অন্তত ৩০ জন সদস্যকে সেখানে নেওয়া হয়েছে।
নাজমুল আলম বলেন, ওই রেস্তোরাঁয় যারা জিম্মি রয়েছেন, তাঁরা সুস্থ আছেন।
Share:

পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে

ঢাকা: ‘আমরা খুব বিপদে আছি। আমাদের বাঁচাও। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।’

এভাবেই গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকা ইঞ্জিনিয়ার হাসনাত করিম ফোনে আকুতি জানান চাচা আনোয়ার করিমের কাছে।


শুক্রবার (২ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় গণমাধ্যমকে একথা জানান তিনি।
শুধু হাসনাত করিমই নন, একইসঙ্গে জিম্মি আছেন তার স্ত্রী ও দুই সন্তানও। ইফতারের পর তারা এ রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।

আনোয়ার করিম বলেন, ও ফোনে বলছিলো আমরা খুব বিপদে আছি। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।

তথ্যসূত্র: বাংলানিউজ
Share:

গুলশানে সন্ত্রাসী হামলায় ওসি সালাহ উদ্দীন নিহত

ঢাকা: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসী-পুলিশ গুলি বিনিমনের অভিযানে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন নিহত হয়েছে।



মূলত গ্রেনেড হামলায় তিনি মারা গেছেন বলে পুলিশের সূত্র জানাচ্ছে। আহত অবস্থায় তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা গেছেন। শুক্রবার (০১ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত। এখনও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এদিকে, এই ঘটনায় র‌্যাব-১ এর প্রধান লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, অতিরিক্ত কমিশনার (ডিবি) শেখ মারুফ হাসানসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন
Share:

ভেতরে ঢুকে অভিযান চালাবে সোয়াত

ঢাকা: রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে হলি আর্টিসন বেকারি নামে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় চলছে। তারা জিম্মি করে রেখেছে রেস্টুরেন্টের ভেতরে মানুষজনকে। আর তাদের দমনে ভেতরে ঢুকে অভিযান চালাবে স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস (সোয়াত)।



ইতোমধ্যে তারা ঘটনাস্থলে এসে ভেতরে ঢোকার চেষ্টা চালাচ্ছে। এর আগে পুলিশ সেখানে ঢোকার চেষ্টা চালালে বেশ কয়েকজন আহত হন। যার মধ্যে র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা রয়েছেন।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন