Sunday, August 14, 2016

৫০০ কোটি রুপি খরচের সেই বিয়েও টিকলো না

আন্তর্জাতিক ডেক্স। প্রথম আলো টোয়েন্টিফোর.কম
৫০০ কোটির বেশি রুপি খরচ করে ভারতের ইস্পাত সম্রাট লক্ষী মিত্তাল তার ২৩ বছর বয়সী মেয়ের বিয়ে দিয়েছিলেন ব্যাংকার অমিত ভাটিয়ার সঙ্গে।কিন্তু ২০০৪ সালে হওয়া বিশ্বের এই মহার্ঘ্য স্বপ্নসম বিয়ে দীর্ঘস্থায়ী হলো না।

মেয়েকে কথা দিয়েছিলেন তার বিয়ের কথা অনেক দিন মনে রাখবে দুনিয়া। মেয়েকে দেওয়া সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন মিত্তাল। ২০০৪ সালে তার একমাত্র মেয়ে বানিশার বিয়ে হয় প্যারিসে। কিন্তু এক দশক পূর্ণ হওয়ার আগেই বিবাহ বিচ্ছেদ মামলা আদালতে ওঠে। শেষ পর্যন্ত ২০১৪ সালে আলাদা হয়ে যান বানিশা-অমিত।

৫০০ কোটির বেশি ভারতীয় রুপি খরচ করে মিত্তাল তার মেয়েকে বিয়ে দেন। প্যারিসে বিয়ের অনুষ্ঠান হলেও কলকাতা থেকে শেফ মুন্না মহারাজ গিয়ে রান্নার দায়িত্ব নিয়েছিলেন। সব মিলিয়ে‚ ভার্সেই প্রাসাদকে চতুর্দশ লুইয়ের রাজত্বকালের থেকে কোনো অংশে কম করেননি লক্ষ্মী মিত্তাল।

বিয়ের পোশাক বানিয়েছিলেন দুনিয়ার সেরা ডিজাইনাররা। লুভর মিউজিয়ামের উল্টোদিকে বসেছিল সংগীত-এর আসর। কোরিওগ্রাফার ফারাহ খান শিখিয়েছিলেন নাচের ঝটকা।বিয়ের আসর বসেছিল ঐতিহাসিক ভ্য লো ভক্নতে এস্টেটে। ভারত থেকে শিল্পীরা গিয়ে বানিয়েছিলেন উদ্যানের সরোবরে নকল পদ্ম। সেই প্রস্ফুটিত পদ্মে বসে বিয়ে করেছিলেন বানিশা-অমিত। মণ্ডপ সাজাতে হল্যান্ড থেকে গিয়েছিলেন ফ্লোরিস্টরা। অতিথিদের রাজকীয়ভাবে রাখার জন্য খরচ হয়েছিল কয়েক কোটি রুপি। ঐশ্বরিয়া রাইয়ের নাচ ছিল বিয়ের রাতের মূল আকর্ষণ।

কিন্তু ২০০৪ সালে হওয়া বিশ্বের এই মহার্ঘ্য স্বপ্নসম বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি।এক দশক পূর্ণ হওয়ার আগেই ২০১৪ সালে আলাদা হয়ে যান বানিশা-অমিত।

তথ্য: সংগৃহীত
Share:

আইসক্রিম চোরদের ধরিয়ে দিলেই পাবেন পুরস্কার!


আন্তর্জাতিক ডেক্স। প্রথম আলো টোয়েন্টিফোর.কম
 
আইসক্রিম চোরদের আটকের জন্য তথ্য দিলে পুরস্কার দেয়া হবে, এমন ঘোষণা দিয়েছেন নিউইয়র্কের ধনকুবের জন ক্যাটসিমাটিডিস। গ্রোসারি শপ টাইকুন হিসেবে পরিচিত এ কোটিপতি একসময় মেয়র পদে নির্বাচনও করেছিলেন।

তার ঘোষণা অনুযায়ী দোকান থেকে যারা আইসক্রিম চুরি করে তাদের বিষয়ে তথ্য দিলে পাঁচ হাজার ডলার পুরস্কার দেবেন তিনি। মার্কিন এক পত্রিকায় দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, চোরেরা বড় দোকানগুলো থেকে আইসক্রিমের কার্টুন চুরি করে ছোট ছোট দোকানে বিক্রি করে।

পত্রিকাটি বলছে পুলিশ এসব চোরদের বিষয়ে আড়াইশর মতো অভিযোগ পেয়েছে আর আটক করেছে অন্তত ১৩০ জনকে। ধনকুবে ক্যাটসিমাটিডিস বলছেন, বোডেগাস নামে পরিচিত ছোট দোকানগুলোই চোরগুলোকে উৎসাহিত করে আইসক্রিম চুরি করতে।

ম্যানহাটনের কাছে নিজের দোকানে আইসক্রিম চুরির ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন মোবাইল ফোন ক্যামেরায় ভিডিও থেকে তাদের ধরা গেছে। ‘সেখানে এক পুরুষ ও নারীকে ৬০ কাপ আইসক্রিম ব্যাগে ভরে দোকান থেকে দৌড় দিয়েছিল।’

সিটি কর্মকর্তারা বলছেন চুরি করা আইসক্রিমকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এখন দেখা যাক স্বাস্থ্য কর্মকর্তাদের বক্তব্য আর মিস্টার ক্যাটসিমাটিডিসের পুরস্কার আইসক্রিম চুরি কমাতে পারে কিনা।

তথ্য: সংগৃহীত


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন