Saturday, October 29, 2016

নষ্ট মেমরি ঠিক করার উপায়!

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব।

এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন।

ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে:
মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে পারে।

আর এ জন্য যা করতে হবে আপনাকে:

প্রথমে কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে কম্পিউটারে সংযোগ দিন। খেয়াল রাখুন, মেমোরি কার্ড ফাইল এক্সপ্লোরারে বা হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো দেখালে এটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার য়াপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেন্যুর উপর দিকে কমান্ড প্রম্পট(cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run asadministratorনির্বাচন করে সেটি খুলুন। কমান্ড

প্রম্পট চালু হলে এখানেchkdskmr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ ।

কম্পিউটারে কার্ডের ড্রাইভ লেটার যে টি দেখাবে সেটি এখানে লিখে চেক ডিস্কের কাজটি সম্পন্ন হতে দিন।

এখানেconvertlostchainsto filesবার্তা এলে y চাপুন। এ ক্ষেত্রে ফাইল কাঠামো ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদিinvalid filesystemদেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করেFormat-এ ক্লিক করুন।File systemথেকেFATনির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন। ফরম্যাট সম্পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না। (সূত্র: ইন্টারনেট)
Share:

A দিয়ে শুরু নামের ব্যক্তিরা কেমন হয়?

নিউজ ডেস্ক: জ্যোতিষীরা মানুষের হাত দেখে অতীত, বর্তমান ও ভবিষ্যত বলে দেয়। তবে মানুষের নামের প্রথম অক্ষর দেখে জানা যায় সেই মানুষটির আচার-আচরণসহ অনেক কিছুই। চলুন জেনে নেওয়া যাক, যাঁদের নাম ইংরেজী বর্ণমালার প্রথম লেটারটি দিয়ে শুরু, তাঁরা কেমন মানুষ?

১) A বোঝায় চরিত্রের দৃঢ়তা। নিজের বিচার বুদ্ধির উপর এঁরা বরাবর ভরসা করেন।

২) A দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা সাহসী হন।

৩) যে কোনও কাজে এঁদের প্রচণ্ড উদ্যোগ লক্ষ্য করা যায়। এঁরা উদ্যমী চরিত্রের।

৪) জীবনকে উপভোগ করে বাঁচতে ভালোবাসেন।

৫) এঁরা সহজে কারুর উপর নির্ভরশীল হন না, নির্ভরশীল হতে পছন্দ করেন না।

তবে, A দিয়ে যাঁদের নাম শুরু, তাঁদের সবই তাই বলে ভালো নয়!

১) নামে যদি একের বেশি A থাকে, সেক্ষেত্রে স্বার্থপরতা লক্ষ্য করা যায়।

২) ওরে বাব্বা! এঁরা নাকি সন্দেহবাতিক হন। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড A দিয়ে হলে কিন্তু সাবধান।

৩) এঁরা একটু জেদী, একগুঁয়ে ও একবগ্গা প্রকৃতির হন। (সূত্র: ইন্টারনেট)
Share:

জোর করে খাওয়াতে গিয়ে শিশুকে মেরে ফেললেন বাবা

প্রতীকী ছবি
ইংল্যান্ডের ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, নিজের শিশুকে জোর করে খাওয়াতে গিয়ে হত্যা করেছেন তিনি।

নর্থ ওয়েস্ট লন্ডনের বাসিন্দা এই মানুষটির বিরুদ্ধে শিশু নির্যাতন ও হত্যার মামলা আদালতে তোলা হয়েছে। সরকারি কৌঁসুলিরা আদালতে জানান, এই পিতার অভ্যাস ছিল, তিন বছরের শিশুপুত্রকে নিজের কোলের উপর শুইয়ে খাওয়ানো। মূলত দুধ, পাউরুটি, উইটবিক্স এবং ওট মিশ্রিত একটি খাবার খাওয়ানো হতো শিশুটিকে।

শিশুটি অনেক সময়েই খেতে চাইত না সেই খাবার। সেক্ষেত্রে জোর করেই তার মুখে খাবার গুঁজে দিতেন বাবা। অনেক সময়েই বাচ্চাটির নাকেও খাবার ঢুকে যেত এবং পুরো মুখে লেগে যেত খাবার। শিশুটি কান্নাকাটি করলেও তেমনভাবে ভ্রূক্ষেপ করতেন না। সেইভাবেই জোর করে খাওয়াতে গিয়ে কয়েক দিন আগে ঘটে যায় দুর্ঘটনা।

খাওয়ানোর সময় হঠাৎই নিথর হয়ে যায় শিশুটি। তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

সরকারি কৌঁসুলিদের বক্তব্য, ভদ্রলোক নিজের সন্তানের প্রতি অমানবিকতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। তার কড়া শাস্তিরও দাবি উঠেছে। আপাতত মামলাটি বিচারাধীন রয়েছে। যে ধারায় মামলা দায়ের করা হয়েছে তাতে ওই ব্যক্তির অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে জেলে যেতে হবে তাকে
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন