Monday, May 16, 2016

মুরগি খেলেই ক্যান্সার!!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
মুরগি খেলেই ক্যান্সার! গোটা বিশ্বে ক্যান্সারের আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে মুরগি। ইতিমধ্যে আমেরিকায় শুরু হয়েছে তোলপাড়। বাজারে যে মুরগি বিক্রি হয় তার মাংসে যে ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উপস্থিতি রয়েছে, তা স্বীকার করেছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। 


 
বিশেষজ্ঞরা জানান, বিষাক্ত রাসায়নিক উপাদান আর্সেনিক রয়েছে মুরগির মাংসে। এফডিএ জানায়, মুরগির দেহে যথেষ্ট পরিমাণ আর্সেনিক মিশছে খাবার থেকে। সেই মাংস খাচ্ছে মানুষ। আক্রান্ত হচ্ছি আমরা। গত ষাট বছর ধরে আমেরিকানরা মুরগি খেয়ে আর্সেনিক নিচ্ছেন দেহে।

এতে বাড়ছে ক্যান্সার। পৃথিবীর অন্যান্য দেশে মুরগির মাংসে বিষাক্ত উপাদান নিয়ে গবেষণা হলে একই ফলাফল বেরিয়ে আসবে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। অনেক দিন ধরেই আমেরিকায় মুরগির মাংস নিয়ে অভিযোগ তুলছিলেন সবাই। তারই প্রেক্ষিতে অবশেষে এফডিএ সংশ্লিষ্ট গবেষণা চালায়।

আর প্রথমবারের মতো স্বীকার করে নেয় যে, অভিযোগ সত্য। আর আগে মুরগির খামার ও এফডিএ বিষয়টি অস্বীকার করে আসছিল। বাণিজ্যিকভাবে পালনকৃত এসব মুরগির খাবারে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে। এফডিএ’র নিজস্ব গবেষণায় বলা হয়, খামারের মুরগিকে রোক্সাসোন নামের এক ধরনের খাবার খাওয়ানো হয়। খাবারের তালিকা থেকে একে সরিয়ে ফেলতে বলেছেন বিশেষজ্ঞরা।

আবার বিভিন্ন রোগে যে ভ্যাক্সিন প্রয়োগ করা হয়, তার বেশ কয়েকটি বিষাক্ত উপাদান ছড়িয়ে দেয় মুরগির মাংসে। ফাইজার অ্যানিমেল হেলথস ভেটেরিনারি মেডিসিনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের স্কট ব্রাউন জানান, তারা মুরগির বেশ কয়েকটি ভ্যাক্সিন প্রস্তুত করে। এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে সরবরাহ করা হয়। তাই বলে একে মারাত্মক অবস্থা বলে স্বীকার করতে রাজি নয় এফডিএ। তারা জানায়, মুরগিতে পাওয়া আর্সেনিক নগন্য পরিমাণে থাকে। এতে তেমন ক্ষতি হয় না। কাজেই এসব মুরগি খেতে পারবেন সবাই। এফডিএ-কে সমর্থন জানায় আমেরিকার ন্যাশনাল চিকেন কাউন্সিল। ’

তারা বলছে, এই মুরগি নিরাপদ। কিন্তু বহু বিশেষজ্ঞ এবং ক্রেতারা এফডিএ’র বক্তব্য মানতে রাজি নন। কেউ কি চাইবে যে, প্রতিদিন সামান্য পরিমাণ আর্সেনিক তার দেহে প্রবেশ করতে থাকুক? এখন আমেরিকানদের অভিযোগ, আমরা এমন এক ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন পেয়েছি যারা বলছে, আর্সেনিক খাওয়া যাবে। অন্যান্য কিছু খাবার রয়েছে যার মধ্যেও বিষাক্ত পদার্থ রয়েছে বলে তা খেতে মানা করে দিয়েছে এফডিও। যেমন এল্ডারবেরি জুস। আবার ক্ষতিকর উপাদান থাকতে পারে অজুহাতে তারা কাঁচা দুধ পর্যন্ত খেতে সাবধান করেছে প্রতিষ্ঠানটি।

অথচ আর্সেনিকের মতো ক্ষতিকর উপাদান খাওয়াকে নিরাপদ বলে মত দিয়েছে। এখন দারুণ সমালোচনার মুখে পড়ে রয়েছে এফডিএ। অবশেষে আরেকটি বিষয়ে জানান দিলেন বিশেষজ্ঞরা। বললেন, মুরগির কিছু বর্জ্য আবার খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় খামারের গরুর খাবারে।

এসব খাবার থেকে আর্সেনিক প্রবেশ করে গরুর দেহে। অর্থাৎ, গরুর মাংসতেও আর্সেনিক থাকা বিচিত্র নয়।

সূত্র : হেলদি হলিস্টিক লিভিং/অভিযাত্রা
Share:

Sunday, May 15, 2016

গভীর রাতে এসএমএস দেওয়া যাবে না

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
 
ঢাকা: মোবাইল ফোন গ্রাহকদের রাত ১২টার পর সার্ভিস বা প্রমোশনাল এসএমএস না দেওয়ার জন্য অপারেটরদের ফলোআপ করতে বলেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। 


 
রোববার (১৫ মে) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অপারেটরদের প্রতিনিধিদের নিয়ে কলড্রপের বিষয়ে এক সভায় গভীর রাতে এসএমএস পাঠানোর বিষয়ে কথা বলেন প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, এ বিষয়গুলো নিয়ে বিগত সময়ে একটা মিটিং করেছি।

অপারেটরদের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, আপনারা একটু ফলোআপ করবেন। আপনারা কথা দিয়েছিলেন, রাতে কোনো ম্যাসেজ যাবে না।

‘অন্ততপক্ষে রাত ১২টা থেকে থেকে শুরু করে ভোরে নামাজ পর্যন্ত কোনো টেক্সট ম্যাসেজ যাবে না। আশা করি আপনারা এটা ফলোআপ করবেন।’ বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিষয়টি অবশ্যই দৃষ্টি দেবেন। কোনো টেক্সট ম্যাসেজ রাত ১২টা থেকে ভোরে ফজরের আজান পর্যন্ত পাঠাবেন না।

রাতে ব্যবসায়িক বা প্রমোশনাল এসএমএস দিয়ে বিরক্তির অভিযোগ করে আসছিলেন মোবাইল ফোন গ্রাহকরা।

টেলিযোগাযোগ বিভাগ জানায়, ২০১৩ সালে টেলিমার্কেটিং কোম্পানির বিজ্ঞাপন বা প্রমোশনাল এসএমএস বা অনাকাঙ্ক্ষিত ফোন কল থেকে মোবাইল ফোন গ্রাহকদের মুক্তি দিকে ‘ডু নট ডিস্টার্ব’ নীতিমালা করার উদ্যোগ নিয়েছিল বিটিআরসি। তবে, সেই নীতিমালা আর চূড়ান্ত হয়নি।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Share:

‘জয়ের টাকার’ তদন্ত চায় বিএনপি

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: 

ঢাকা:
সজীব ওয়াজেদ জয়ের ব্যাংক হিসাবে ৩০ কোটি ডলার রয়েছে বলে বিএনপির তোলা দাবিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অসত্য’ বললেও সে বিষয়ে তদন্তের দাবি তুলেছে দলটির স্থায়ী কমিটি।


শুক্রবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবির কথা জানান।
তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে পেশকৃত অভিযোগপত্রে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্ত বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ব্যাংকের রক্ষিত ৩০০ মিলিয়ন ডলারের যে উল্লেখ করা হয়েছে, সে সম্পর্কে সরকার নিরব রয়েছে।

“এই পরিমাণ রক্ষিত অর্থ সম্পর্কে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত বিষয় জাতির সামনে প্রকাশের দাবি জানানো হচ্ছে।”
জয়ের বিষয়ে তথ্য পেতে এফবিআইয়ের এক এজেন্টকে ঘুষ দেওয়ার মামলায় প্রবাসী এক বিএনপি নেতার ছেলে রিজভী আহমেদ সিজারের কারাদণ্ডের রায়ে যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীপুত্রের নামে ৩০ কোটি ডলার থাকার কথা উল্লেখ রয়েছে বলে দাবি করে আসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা।

এর প্রতিক্রিয়া এর মধ্যে জয় ফেইসবুকে খালেদার উদ্দেশ্যে লিখেছেন, “ম্যাডাম, আপনি যদি জানেন যে ৩০০ মিলিয়ন ডলার কোথায়, অনুগ্রহ করে আমাকে জানান। আমি সেই সমস্ত অর্থ এতিমদের দান করে দিতে চাই।”

ছেলের পক্ষে দাঁড়িয়ে শেখ হাসিনাও সংসদে বলেছেন, “কয়েকদিন আগে বিএনপিনেত্রী জয় সম্পর্কে একটি অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চাইলেন। জয় সেটা চ্যালেঞ্জ করেছে। আমি আশা করি, সেই চ্যালেঞ্জের জবাব তিনি দেবেন এবং চ্যালেঞ্জ গ্রহণ করবেন।”
যুক্তরাষ্ট্রের আদালতের রায়কে কেন্দ্র করেই ঢাকায় পুলিশ গত বছর জয়কে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়, যাতে শফিক রেহমানকে গ্রেপ্তার হয়েছেন।
বিএনপি ঘনিষ্ঠ সম্পাদককে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে অবিলম্বে তার মুক্তির দাবি করেন ফখরুল।
“মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে পেশকৃত অভিযোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের নাম উল্লেখ নেই। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও প্রমাণিত হয়নি। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে দেশে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির গত বৈঠকের সিদ্ধান্ত জানাতে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এই সংবাদ সম্মেলনে দলকে নিয়ে গণমাধ্যমে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে বলে অভিযোগ করেন ফখরুল।

“গত কয়েকদিন যাবত দেশের কয়েকটি দৈনিক পত্রিকা ও ইলেক্ট্রনিক চ্যানেলে বিএনপির ইউনিয়ন পরিষদের নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন এবং সাংগঠনিক বিষয় নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে অত্যন্ত সুপরিকল্পিভাবে। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এই প্রচারণা চালাচ্ছে বলে জাতীয় স্থায়ী কমিটি করে।”

এধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় প্রায় ৬০ জনের প্রাণহানির তথ্য দিয়ে এটাকে ‘প্রহসন ও তামাশার নির্বাচন’ আখ্যায়িত করেন বিএনপির মহাসচিব।

“সভায় অবিলম্বে বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে সকলের কাছে গ্রহণযোগ্য একটি  নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানানো হয়।”

তার সঙ্গে ‘দেশে চলমান সঙ্কট উত্তরণে’ একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিও স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছেন বলে তিনি জানান।

সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন হত্যাকাণ্ড বিশেষ করে বিদেশি ও ভিন্নমত পোষণকারীদের হত্যার কয়েকটি ঘটনা এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ ও তাদের সম্পদ দখলের ঘটনা ঘটেছে বলে উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল।
“বিরোধী দলকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি।”

সেইসঙ্গে জঙ্গি দমনে সব রাজনৈতিক দলকে নিয়ে সংলাপে বসারও আহ্বান জানান তিনি। যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসির প্রতিক্রিয়া
যুদ্ধাপরাধের দায়ে বিএনপির জোটসঙ্গী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তুরস্কের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “এটা তুরস্কের সিদ্ধান্ত, সুতরাং তারা জবাব দেবে।

“আর যুদ্ধাপরাধীর বিষয়ে আমরা আমাদের অবস্থান বার বার পরিষ্কার করেছি। আমরা সবসময় যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে। কিন্তু সেই বিচার হতে হবে সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য ব্যতীত, স্বচ্ছ ও ন্যায়বিচার; দ্যাটস অল।”
নির্বাহী কমিটির বাকিটা শিগগির।

এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, “আপনারা কমিটি ইতিমধ্যে পেয়েছেন। বাকিটা যথাসময়ে শিগগিরই পাবেন।”
১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটউশন প্রাঙ্গণে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয়। এরপর দলটি তিন দফায় মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কোষাধ্যক্ষসহ ৪০ পদে নাম ঘোষণা করে।

দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসময় উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Share:

খালেদার জিয়ার মামলা স্থগিতের আবেদন খারিজ

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
 

ঢাকা: জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে নতুন করে জেরার আবেদন নাকচ হওয়ার পর মামলা স্থগিত চেয়ে বেগম খালেদা জিয়ার দুটি আবেদনও খারিজ করেছে হাই কোর্ট।



বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ রোববার (১৫ মে)এই আদেশ দেয়।
এর ফলে মামলার কার্যক্রম চালিয়ে নিতে আর কোনো আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। 
আগামী ১৯ মে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতে এ দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন রাখা আছে।

বিচারের শেষ পর্যায়ে থাকা এ মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নিয়ে আপত্তি তুলে খালেদার আইনজীবীরা ১৭ এপ্রিল নতুন করে সাক্ষ্যগ্রহণ ও জেরার আবেদন করলে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার তা নাকচ করে দেন।

ওই আদেশ বাতিল চেয়ে পরদিন হাই কোর্টে দুটি আবেদন করেন বিএনপি চেয়ারপারসন, যা ১৯ এপ্রিল অবকাশকালীন একটি বেঞ্চে উপস্থাপন করেন তার আইনজীবীরা।

এর ধারাবাহিকতায় ২১ এপ্রিল হাই কোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ আদালত খোলার পর নিয়মিত বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করতে বলে।

এরপর ১৯ এপ্রিল খালেদার আইনজীবীরা জানান, তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা এবং তদন্ত নথি (কেস ডকেট) প্রদান ও দেখানোর আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশ বাতিল এবং মামলার কার্যক্রম স্থগিত চেয়ে আলাদা দুটি আবেদন করেছেন তারা।

সুপ্রিম কোর্টের অবকাশ শেষে ২ মে হাই কোর্টের নিয়মিত বেঞ্চে আবেদন দুটি উপস্থাপন করেন খালেদার আইনজীবীরা, যা ৪ মে শুনানির জন্য ওঠে। তিন দিন শুনানি করে বিচারক আদেশের জন্য ১৫ মে দিন ঠিক করে দেন।

খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল ও  ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম।

মামলা বৃত্তান্ত

জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

খালেদা জিয়া ছাড়া অন্য চার আসামিরা হলেন- তার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চার জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা শেষে আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য

তথ্যসূত্র: বিডিনিউজটোয়েন্টিফোর.কম
Share:

Saturday, May 14, 2016

দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
বিচার বিভাগ ও সংসদের মধ্যে ‘বিরোধে’ দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ২০ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রত্যাহার ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘উন্নয়ন আগে গণতন্ত্র পরে-আওয়ামী লীগের নতুন এই স্লোগান জনগণ গ্রহণ করবে না জেনেই ওই অবস্থান থেকে তারা সরে এসেছে। সরকার কী উন্নয়ন করেছে? সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে ক্ষমতাসীনদের।’

শাসকদলের নেতা-কর্মীরা শত শত কোটি টাকা লুণ্ঠন করে দেশের বাইরে পাঠিয়েছেন বলেও এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সত্যিকার অর্থে সেটি একটি বড় রকমের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। তারা আসলে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করতে চায়।’

খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘গ্রাম পর্যায়েও মানুষ আজ মামলায় জর্জরিত। সত্যিকার অর্থে মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।’

গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার ফিরে পেতে আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনে সরকারকে বাধ্য করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন-জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।

তথ্যসূত্র: আরটিএনএন
Share:

Thursday, May 12, 2016

জনসংখ্যা সঙ্কট নয়, সম্পদ: প্রধানমন্ত্রী


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: দেশের জনসংখ্যা সঙ্কট নয়, সম্পদ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের মানুষই হচ্ছে আমাদের মূল সম্পদ। এই সম্পদকে জনসম্পদে রূপান্তর করবো।

বৃহস্পতিবার (১২ মে) আইডিবি’র জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনসংখ্যা অনেক বেশি বলে অনেকে মনে করেন। কিন্তু আমি মনে করি, এ বিশাল জনগোষ্ঠী আমাদের সম্পদ, যা পৃথিবীর বেশিরভাগ দেশেই নেই। এ সম্পদকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। শিক্ষিত ও দক্ষ-যোগ্য করে তুলে এদেশের মানুষকে জনসম্পদে পরিণত করবো।
মানুষকে উন্নয়নের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষারে প্রসার ও এর উন্নয়ন করার নানা উদ্যোগ ও পরিকল্পনাও তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, আগে আমরা বলতাম, দু’টি সন্তানই যথেষ্ট, একটি হলো ভালো হয়। কারো যদি ৫টি সন্তান হয় বাবা-মা কী ফেলে দিতে পারে? মানুষগুলোকে জনসম্পদে পরিণত করবো এটাই লক্ষ্য।

প্রধানমন্ত্রী বলেন, অন্য দেশগুলো আমাদের মতো এতো তরুণ মানুষের সম্পদের অধিকারী নয়। সেসব বৃদ্ধদের দেশ হয়ে গেছে। আর আমরা সেসব দেশের উন্নয়নে আমরা লোক দেই। আমাদের দেশ এমন সঙ্কটে পড়ুক তা আমরা চাই না।

কারিগরি শিক্ষা ও এর উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষা নীতিমালায় কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়েছি। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষায় নিয়ে এসেছি এবং এ সময় থেকেই কারিগরি শিক্ষা পাচ্ছে শিক্ষার্থীরা। মেয়েদের জন্য ২৫টি পলিটেকনিট ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকায় একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। দেশের ৬৪টি টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বেসরকারি ৪ শতাধিক পলিটেকনিক ইনস্টিটিউটকে অনুমোদন দেওয়া হয়েছে।

বেতন-বৈষম্য দূরীকরণের জন্য পলিটেকনিক শিক্ষকদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয়কে বলা হয়েছে। শিক্ষক সঙ্কটের সমাধান করা হয়েছে। লেকচারার-প্রফেসর পদে নিয়োগের প্রক্রিয়া চলছে।

অন্য যেসব সমস্যা রয়েছে সেগুলোরও সমাধান হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ লক্ষ্যে দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দু’টি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। আশা করি, আপনাদের বাকি সমস্যারও সমাধান হবে।

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Share:

Khloe Kardashian Defends Herself After Photoshopping Her Legs in Selfie

Photo: Instagram/Khloe Kardashian/Yahoo
Prothom Alo24 Desk: The Kardashians are well-known for many things, but if there’s one thing that they all stand out for, it’s their unbelievable ability to take flawless selfies. Still, Khloe Kardashian has recently come under fire for posting a picture of herself in the gym, post-workout, showing off her muscular abs and toned physique. So, what’s the problem, you ask? The image is apparently digitally altered.

After carefully looking at the image, fans were able to see a bend in the door behind Khloe, confirming that she had altered the size of her thighs in the picture. Seemingly unashamed, Khloe quickly told everyone that she had indeed distorted the shot, but left out a reason for why she did it.
After carefully looking at the image, fans were able to see a bend in the door behind Khloe, confirming that she had altered the size of her thighs in the picture. Seemingly unashamed, Khloe quickly told everyone that she had indeed distorted the shot, but left out a reason for why she did it.

Unsurprisingly, a confession simply wasn’t good enough for the Kardashian-Jenner fans. And their constant pestering eventually led Khloe to explain her reasoning behind the image — though it’s likely not what you’d expect.

“Whenever I post a picture of my legs on Instagram, everyone comments on how f***** up my knees look,” she explained on her app. “It’s because I’ve had reconstructive surgery, you a*******! My right leg is an inch and a half thinner than my left because my muscles deteriorated and never recovered.”

So, just like the rest of us, Khloe was just trying to fix a part of herself that she felt insecure about. And considering how often we likely do that with our own social media posts, maybe it’s time to lay off with the judgment.  

Source: Yahoo
Share:

Wednesday, May 11, 2016

বদরপ্রধানও মন্ত্রী হয়েছিল!!!


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: মৃত্যুদণ্ড এড়াতে পারলেন না বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক মন্ত্রী একাত্তরের ঘাতক বাহিনী আলবদর প্রধান মতিউর রহমান নিজামী।

অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭৩ বছর বয়সী জামায়াত আমিরকে ফাঁসির দড়ি পড়তে হয়েছে চার দশক আগের হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে।

যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের আদেশের চূড়ান্ত বিচার ও আইনি সব প্রক্রিয়ার পর বুধবার প্রথম প্রহরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে বিচারের সর্বশেষ ধাপে গত বৃহস্পতিবার এই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজামীকে গ্রেপ্তারের চার বছর পর ২০১৪ সালের ২৯ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃতুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে নিজামী উচ্চ আদালতে গেলে ২০১৬ সালের ৬ জানুয়ারি আপিলের রায়ে ফাঁসির দণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট। সব শেষে এই রায় পুনর্বিবেচনার আবেদনও খারিজ হয়।

২০১৪ সালের ২৯ অক্টোবর ট্রাইব্যুনাল যে রায় দিয়েছিল তার পর্যবেক্ষণে বলা হয়, মতিউর রহমান নিজামী একাত্তরে বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করার লক্ষ্যে তরুণদের উসকে দিতে সচেতনভাবে ইসলাম ধর্মের অপব্যবহার করেন।

আদালত বলে, “আমরা ধরে নিতে বাধ্য হচ্ছি যে, মতিউর রহমান নিজামী ইসলামিক শিক্ষায় শিক্ষিত হয়েও সচেতনভাবে এবং স্বেচ্ছায় আল্লাহ ও পবিত্র ধর্ম ইসলামের নামের অপব্যবহার করে বাঙালি জাতিকে সমূলে ধ্বংস করতে চেয়েছিলেন।”

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সেই নিজামীই বাংলাদেশের মন্ত্রী হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়িয়েছেন।
একাত্তরে ন্যাক্কারজনক ভূমিকার পরও তাকে মন্ত্রিত্ব দেওয়াকে লাখো শহীদদের প্রতি চপেটাঘাত বলে মন্তব্য করা হয় ট্রাইব্যুনালের রায়ের পর্যবেক্ষণে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে ১৪ ডিসেম্বর শিক্ষক, শিল্পী, সাহিত্যিক ও পেশাজীবীদের হত্যাযজ্ঞে মূল নকশাকারী ও তা বাস্তবায়নকারী বলে প্রমাণিত একাত্তরের আল-বদর প্রধান নিজামী ১৯৪৩ সালের ৩১ মার্চ পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে জন্ম নেন।
জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের পাকিস্তান প্রধান হিসেবে তিনি আল-বদর বাহিনীর প্রধান নেতা ছিলেন। ১৯৬১ সালে তখনকার জামায়াতে ইসলামী পাকিস্তানের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ, পরে যেটা ইসলামী ছাত্র শিবির নাম পায়, তাতে যুক্ত হন।
১৯৬৬ থেকে ১৯৬৯ পর্যন্ত পরপর তিনবার পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ শুরুর পর ২২ এপ্রিল গঠিত হয় আল-বদর বাহিনী এবং এই বাহিনীর সারা পাকিস্তান প্রধান হিসাবে দায়িত্ব পান নিজামী।

২৩ এপ্রিল ১৯৭১ সালে দৈনিক পাকিস্তান পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল- ‘যেখানে তথাকথিত মুক্তিবাহিনী আলবদর সেখানেই’। ১৬ অগাস্ট ১৯৭১ সালে দৈনিক সংগ্রামে প্রকাশিত হয়-‘পাকিস্তান ভূখণ্ডের নাম নয় আদর্শের নাম- মতিউর রহমান নিজামী’।

সে সময় নিজামী জনসম্মুখে মুক্তিকামী বাঙালি ও মুক্তিযোদ্ধাদের ‘দুর্বৃত্ত’ আখ্যায়িত করে তাদের নিশ্চিহ্ন করতে নিজের সংগঠনের সদস্যদের উৎসাহিত করতেন এবং উসকানি দিতেন বলে এ মামলার বিচারে প্রমাণিত হয়।
নিজামী বিভিন্ন সময়ে তার বক্তৃতায় ‘পাকিস্তান আল্লাহর ঘর’, ‘হিন্দুরা সবসময়ই মুসলিমদের শত্রু’ এবং ‘ইসলাম আর পাকিস্তান এক ও অভিন্ন' বলেও জনসভায় প্রচার করতেন।
দেশ স্বাধীনের পরপরই জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করেন তখনকার সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭৫ এর ১৫ অগাস্ট ক্ষমতার পালাবদলের পর ক্ষমতায় আসীন জিয়াউর রহমান ১৯৭৮ সালে গোলাম আযম ও মতিউর রহমান নিজামীকে দেশে ফিরে আসার অনুমতি দেয়ার মাধ্যমে আবার বৈধভাবে দেশে রাজনীতি শুরু হয় দলটির।

সামরিক সরকারের সেই বৈধতার সুযোগে মতিউর রহমান নিজামী প্রথমে ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত জামায়াতের ঢাকা মহানগরীর আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৩ সালে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১৯৮৮ সালে সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান। ‘জামায়াতগুরু’ গোলাম আযম আমিরের পদ থেকে অবসরে গেলে ২০০০ সাল থেকে নিজামীর নেতৃত্বেই পরিচালিত হয় জামায়াতে ইসলামী।

১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চার বার জামায়াতে ইসলামীর হয়ে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিয়ে নিজামী দুই বার নির্বাচিত হন তার নির্বাচনী এলাকা পাবনা-১ আসন থেকে। ১৯৯১ সালের পর ২০০১ সালে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিয়ে তিনি জয়ী হন এবং তখনকার সরকার তাকে প্রথমে কৃষি মন্ত্রী (২০০১-২০০৩) ও পরে শিল্পমন্ত্রীর (২০০৩-২০০৬) দায়িত্ব দেয়।

এ বিষয়ে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, “এটা বিশ্বাস করা খুবই কঠিন যে, সক্রিয়ভাবে যিনি বাংলাদেশে স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, তাকে এই প্রজাতন্ত্রের মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল।

“আমাদের পর্যবেক্ষণ হচ্ছে, তৎকালীন সরকার কর্তৃক এই অভিযুক্তকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া একটা বড় ধরনের ভুল (ব্লান্ডার) ছিল। পাশাপাশি এটা ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো দুই লাখ নারীর প্রতি ছিল সুস্পষ্ট চপেটাঘাত। এই লজ্জাজনক ঘটনা পুরো জাতির জন্য অবমাননাকর।”

ওই সময়েই ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য পাচারের পথে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে মামলার রায়ে ২০১৪ সালে নিজামীর ফাঁসির রায় আসে। কন্টেইনার ডিপোর ইজারা নিয়ে গেটকো দুর্নীতি মামলারও আসামি সাবেক শিল্পমন্ত্রী নিজামী।

২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটি মামলায় গ্রেপ্তারের পর ওই বছরের ২ অগাস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয় জামায়াতের আমির নিজামীকে।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন