Saturday, August 20, 2016

সরকারের পরবর্তী টার্গেটে ১০৮ বিএনপি নেতা!

 প্রথম আলো২৪.কম 


নিউজ ডেক্স: বিএনপির নতুন কমিটি ঘোষণা হওয়ার পর দলের বেশ কয়েকজন সিনিয়র নেতাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছে। আত্মগোপনে থেকে অনেকে দলের কার্যক্রম চালাচ্ছে। এরই মধ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ককবির রিজভী আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেপ্তারের তালিকায় অনেক সিনিয়র নেতা রয়েছেন। সরকারের গ্রিন সিগনাল পেলেই তাদের গ্রেপ্তার করবে পুলিশ।

সিনিয়র নেতাদের মধ্যে কারাগারে রয়েছেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, গাজীপুর সিটি মেয়র এম এম মান্নান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী। এছাড়া থানা ও জেলা পর্যায়ের অনেক সিনিয়র নেতা কারাগারে রয়েছেন। পাঁচ মামলায় মোট গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হলেন ১০৮ জন।

রাজধানীর মতিঝিল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ ৬৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

১৮ আগস্ট গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলা দুটির অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেন।

এদিন মতিঝিল থানার মামলায় ৯৩ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার ধার্য তারিখে সেলিমাসহ ৬৭ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন মারুফ কামাল খান সোহেল, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, আজিজুল বারী হেলাল, কাইয়ুম কমিশনার, লতিফ কমিশনার প্রমুখ। হরতাল-অবরোধ চলাকালে বোমা বিস্ফোরণের অভিযোগে গত বছরের জানুয়ারিতে আসামিদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

এদিকে পল্টন থানার মামলায় পরোয়ানাপ্রাপ্ত উল্লেখযোগ্য অন্যরা হলেন জাতীয়তাবাদী যুব দলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু ও শফিউল বারী বাবু। মামলায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ ১৪ জন জামিনে রয়েছেন। গত বছরের ১১ জানুয়ারি বিএনপির হরতাল-অবরোধ চলাকালে পল্টন থানাধীন হোটেল অর্চাড এর সামনে ভিআইপি রোডে ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানায়  এ মামলাটি করে পুলিশ।
রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্মমহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
১০ আগস্ট বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। একইসঙ্গে বিচারক আগামী ১০ অক্টোবর গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।
এই মামলায় পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। ২০১৫ সালে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথমদিকে দারুস সালাম থানার পুলিশ আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাজধানীর পল্লবী থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কিবর রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ২৬ জুলাই সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। আদালত আগামী ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।

আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া আত্মসমর্পণ করে সংশ্লিষ্ট আদালত থেকে জামিন নেন।

আদালত সূত্র বলেছে, গত বছরের ২৭ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পল্লবী থানার পুলিশ এ মামলা করে। পুলিশ তদন্ত শেষে চলতি বছরের ৩ মে রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ১০ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ।
এ মামলায় সাতজন জামিনে ছিলেন। গতকাল রফিকুল ইসলাম মিয়া জামিন নেন। আদালত রুহুল কবির রিজভীসহ বাকি নয়জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।

সকল মামলায় জামিনে থাকা সত্ত্বেও কারাগার থেকে সদ্য মুক্তি পাওয়া ঢাকা মহানগর দারুস সালাম থানা বিএনপি সভাপতি মো: আবদুর রহমানকে ১৬ আগস্ট রাতে তার বাসা থেকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে তাকে মুক্তি দেয়ার দাবি জানান।

নাটোরের সিংড়া পৌর বিএনপির সভাপতি ও  সাবেক মেয়র শামিম আল রাজিকে কারাগারে পাঠানো হয়েছে। ১৪ আগস্ট দুপুরে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম এ আদেশ দেন। এরআগে আদালতে উপস্থিত হয়ে নাশকতা মামলায় জামিনের আবেদন করলে তার জামিন নামঞ্জুর করেন আদালত। শামিম আল রাজি সিংড়া পৌরসভার জয়নগর মহল্লার ডা. মাহাতাব উদ্দিনের ছেলে।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলন চলাকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিবহনে হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনা ঘটে।

পরে সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব হোসেন বাদী হয়ে পুলিশের কাজে বাধা ও মারধর এবং নাশকতার অভিযোগে একটি এবং পরিবহন মালিক রায়হান আলী বাদী হয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগে সিংড়া থানায় ২৮ জনকে আসামি করে আরো একটি মামলা করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিয়াকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ৬ জুন দুপুরে জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। বিস্ফোরক মামলায় জেলা ও দায়রা জজ মো. এনামুল বারী জামিন নামঞ্জুর করার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যাসহ অপর একটি মামলায় আত্মসমর্পণ করলে আদালতের বিচারক শরিফুল ইসলাম একটি মামলায় জামিন মঞ্জুর এবং অপর মামলায় জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

কুমিল্লায় ২০ দলীয় জোটের শরীকদল এলডিপি’র দায়ের করা মামলায় জোটের প্রধান শরীকদল বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত। ২১ জুন কুমিল্লার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের দায়ের করা মামলায় শুনানি হয়।

মামলার প্রধান আসামি কুমিল্লা জেলা বিএনপি ও চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি খোরশেদ আলমসহ আরও তিন আসামি হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নব বেগম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জর্জ কোর্টের এপিপি এডভোকেট সহিদুল হক জানান, ২০১৪ সালের ৩০ আগস্ট চান্দিনায় এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি নেতা-কর্মীরা। ওই দিনই ড. রেদোয়ান বাদী হয়ে বিএনপি সভাপতি খোরশেদ আলমসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ওই মামলায় খোরশেদ আলম উচ্চ আদালত থেকে জামিন লাভ করলেও গতকাল তিনি নিম্ন আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

কিশোরগঞ্জে নাশকতার অভিযোগে দুটি মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ছয় নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ২১ জুলাই আজ জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলামের আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত এ আদেশ দেন।

২০১৪ সালে বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে মহাসড়কে নাশকতার অভিযোগে ভৈরব উপজেলার পাঁচজন এবং গত ইউপি নির্বাচনে কেন্দ্র দখলসহ সহিংসতার অভিযোগে করা এক মামলায় করিমগঞ্জ উপজেলার এক বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন আদালত। এই আসামি নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ভৈরব পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, ভৈরব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আল মামুন, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আল বাকের, হাজি আসমত কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ও ভৈরব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দামসহ বিএনপির নয়জন নেতা-কর্মী ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম চারজনের জামিন মঞ্জুর করলেও উল্লিখিত পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ছাড়া চলতি বছরের ৪ জুন ইউপি নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও সহিংসতার অভিযোগে করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থী তাজুল ইসলাম আজ জেলা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মাহবুব উল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে করা একটি মামলায় কক্সবাজারে বিএনপির চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ওই মামলায় আত্মসমর্পণের জন্য  ০৪ আগস্ট বিএনপি নেতারা কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম জামিন আবেদন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চার নেতা হলেন জেলা বিএনপির সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম কুতুবী এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী ও সাহেবেরহাট ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মো. হেলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৬ আগস্ট  দুপুরে ওই দুই নেতা আদালতে আত্মসমর্পণ করেলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ ড. একে এম আবুল কাসেম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম ও অ্যাডভোকেট মো. হাসিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাশকতার মামলায় নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভি জর্জের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৯ আগস্ট  নড়াইল সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ এ আদেশ দেন। গাইবান্ধায় জমিনের আবেদন করতে এসে বিএনপি নেতা কারাগারে।

নাশকতা মামলার আসামী গোবিন্ধগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাইফুল ইসলাম (৩৫) কে জেলা কারাগরে পাঠাণো হয়েছে । গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচার জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন । ছাইফুল ইসলাম উপজেলার কোচার শহর ইউনিয়নের হরিপুর গ্রামের রজ্জব আলীর ছেলে ।

গোবিন্দগঞ্জ সিনিয়র  চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিএসআই রফিকুল ইসলাম জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি  জাতীয় নির্বাচনের আগে দিন রাতে গোবিন্ধগঞ্জ উপজেলার কোরশহর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে অগ্নি সংযোগের ঘটনায় নাশকতা মামলা হয় । উক্ত মামলায় তিনি গোবিন্দগঞ্জ সিনিয়র  চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন,  আবেদনের দীর্ঘ শুনানী শেষে আদালতের বিচারক এএসএম তাশকিনুল হক  জামিন না মঞ্জুর করে তাকে  জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।

পুলিশের দায়ের করা পৃথক দুটি মামলায় যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনিসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। ২৬ জুলাই যশোর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে তারা আত্মসমর্পণ করলে বিচারক বুলবুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

জেলার পলাশবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুকুল আহম্মেদের (৪৬) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৩১ জুলাই দুপুরে গাইবান্ধা নিম্ন আদালতের বিচারক জয়নাল আবেদীন এ আদেশ দেন। এর আগে, সকালে নাশকতা মামলায় আইনজীবীর মাধ্যমে আদালতে জামিনের আবেদন করেন তিনি। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তুলসীঘাটে চলন্ত বাসে পেট্রোল বোমা হামলাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে মুকুলের বিরুদ্ধে। সকালে আদালতে তিনি জামিনের আবেদন করেন।পরে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধার গোবিন্ধগঞ্জ উপজেলায় নাশকতা মামলার আসামি বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলামকে (৩৫) জেলা কারাগারে পাঠানো হয়েছে। ১৮ জুলাই তিনি উপজেলার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাইফুল উপজেলার কোচার শহর ইউনিয়নের হরিপুর গ্রামের রজ্জব আলীর ছেলে।

বগুড়ার ধুনটে পুলিশের দায়েরকৃত বিস্ফোরক আইনের মামলায় মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিএনপি ও জামায়াতের ৭ নেতাকে কারাগারে প্রেরন করেছে আদালত। ২১ জুলাই বুধবার বিকেলে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের আদেশ দেন। তারা হলেন, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ (৪৮), পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক নিয়ামুল তালুকদার (৩৭), কাদাই দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা মোকসেদ আলী (৪৬), বিএনপি নেতা হাবিবুর রহমান (৫৫), যুবদল নেতা আল-আমিন (৩৮), হাওয়ার্ট (২৫) ও এলাঙ্গী ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক সেলিম হোসেন (৩২)।

২০ জুন চট্টগ্রামের একটি আদালত চেক জালিয়াতির ৮টি পৃথক মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরিকে সোমবার কারাগারে পাঠিয়েছে। আদালত সুত্র জানায়, ব্যাংক চেক জালিয়াতির ৮টি পৃথক মামলায় পুলিশ তাকে আদালতে হাজির করার পর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট আব্দুল কাদেরের আদালত এই রায় দেয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম চৌধুরী ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে বিভিন্ন সময় পূবলী ব্যাংক লি.এর মহানগর সিডিএ শাখা থেকে মোট ৩৬ কোটি ৮০লাখ টাকা উত্তোলন করেন। ব্যাংক ঋণ পরিশোধে তার দেয়া চেক প্রত্যাখ্যাত হলে এ ব্যাপারে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় পৃথক ৮টি মামলা দায়ের করা হয়। পুলিশ গত ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরিকে গ্রেফতার করে এবং পরে তার বিরুদ্ধে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংগে আঁতাত করে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রোদ্রোহের অভিযোগ আনা হয়।

তথ্যসূত্র: আমাদের সময়

Share:

Thursday, August 18, 2016

অফিসে সিনেমায় দেখায় মগ্ন কর্মকর্তা, পিছনে চুপে চুপে এসে হাজির মন্ত্রী , অতঃপর কি ঘটল দেখুন ভিডিওতে


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের কলকাতার সরকারি হাসপাতালগুলিতে মাঝেমধ্যেই আচমকা হানা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে ফাঁকি চোখে পড়লে হাসপাতালের বড় কর্তা থেকে শুরু করে সাফাইকর্মী, কাউকেই রেয়াত করেন না তিনি। এই দৃশ্যের সঙ্গে কলকাতা-সহ রাজ্যবাসী পরিচিত। এবার একই ধরনের ঘটনা দেখা গেল দিল্লিতে।

সরকারি হাসপাতালের বাইরে রোগীদের ভিড়, দীর্ঘক্ষণ লাইন দিয়ে অপেক্ষা— এগুলোই পরিচিত ছবি। কিন্তু সেই সময়ে হাসপাতালের ভিতরে কর্মীরা কী করেন? সবাই যে ফাঁকি মারেন, এমনটা নিশ্চয়ই নয়। কিন্তু কয়েকজন কর্মী যে সরকারি চাকরির সুবিধে নিয়ে অফিসে এসে কাজে চূড়ান্ত ফাঁকি দেন, তার প্রমাণ আবারও হাতেনাতে পাওয়া গেল। সাক্ষী থাকলেন খোদ দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া। দিল্লির একটি সরকারি হাসপাতালে সম্প্রতি আচমকা হানা দিয়েছিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী।

হাসপাতালের তখন রোগীদের যথেষ্টই ভিড় ছিল। কাউন্টারে, কাউন্টারে পরিষেবা পাওয়ার জন্য লম্বা লাইন। এরই মধ্যে মণীশ শিশোদিয়ার নজর যায় এক কর্মীর দিকে। বাইরে যখন রোগীদের লম্বা লাইন, তখন নিজের আসনে বসে দিব্যি কম্পিউটারে সিনেমা দেখছিলেন ওই কর্মী।

সিনেমা দেখায় ওই কর্মী এতটাই মগ্ন ছিলেন যে খোদ উপ-মুখ্যমন্ত্রী তাঁর পিছনে এসে দাঁড়ালেও তিনি টের পাননি। মণীশ শিশোদিয়া তাঁকে হাল্কা ধাক্কা দিয়ে ডাকতেই সম্বিত ফেরে ওই কর্মীর।

ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়ে যতক্ষণে কম্পিউটারে চলতে থাকা সিনেমা বন্ধ করলেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এরপরেই দিল্লির উপ-মুখ্যমন্ত্রী তাঁকে ধমকাতে শুরু করেন। ওই কর্মীর তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা। ওই কর্মী কোন আধিকারিকের অধীনে কাজ করেন তাও জানতে চান মণীশ। বাইরে যখন রোগীদের লম্বা লাইন, তখন কীভাবে তিনি অফিসে এসে সিনেমা দেখছেন, ওই কর্মীকে সেই প্রশ্নও করেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী।

অভিযুক্ত কর্মীটি বারবার অনুরোধ করলেও কাজ হয়নি। ওই দফতরের ইন্সপেক্টরকে অবিলম্বে ওই কর্মীকে সরিয়ে দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। গোটা পর্বের ভিডিওটি আম আদমি পার্টির নিজস্ব ফেসবুক পেজে আপলোড করা হয়েছে।

তথ্যসূত্র: এবেলা
Share:

এবার ট্রেনের চাকায় মারা গেলো চার হাতি

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
ঢাকা: বাংলাদেশে হাতি বঙ্গবাহাদুর মৃত্যুর একদিন পরেই শ্রীলঙ্কায় প্রাণ গেলো তিন শাবকসহ এক বয়স্ক হাতির। ট্রেনে কাটা পড়ে হাতি চারটির মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির রাজধানী কলম্বোর উত্তর অংশে সদ্য উন্নয়ন করা রেললাইনের মধ্যে কাটা পড়ে হাতি চারটির নির্মম মৃত্যু হয়।

লঙ্কান বন্যপ্রাণি বিভাগের পরিচালক ডাব্লুউএসকে পাঠিরাত্না বলেছেন, মূলত ট্রেনটি রাতে না দেখার কারণে এই ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতি এড়াতে হাতি চলাচলের রাস্তায় রাতে ট্রেন চলাচলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে; প্রয়োজনে দেওয়া হবে বিশেষ আলোক ব্যবস্থা।

দেশটিতে প্রতি বছর বহু হাতির মৃত্যু হচ্ছে। এরমধ্যে মানবসৃষ্ট কারণে মৃত্যু কমপক্ষে ২০০ হাতির। এছাড়া ৫০টি হাতির মৃত্যু হয় স্বাভাবিক নিয়মে। এতে করে হাতির সংখ্যা কমতে কমতে শ্রীলঙ্কায় এখন দাঁড়িয়েছে মাত্র সাত হাজারে। যা ১৯৯০ সালে ছিল ১২ হাজারের মতো।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হল শেয়ার করুন
Share:

জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ৫৮২৭৬


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
ঢাকা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার মেধা তালিকায় সর্বোচ্চ ৫৮ হাজার ২৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ৮টি সাধারণ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন শিক্ষার্থী। আর মাদ্রাসা, কারিগরি মিলে পেয়েছেন ৯ হাজার ৩২৬ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গতবারের তুলনায় এবার ১৫ হাজার ৩৮২ জন বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

ঢাকা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ২৮ হাজার ১১০ জন। এর মধ্যে ছেলে ১৫ হাজার ২৪৫ জন এবং মেয়ে ১২ হাজার ৮৬৫ জন। ২০১৫ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১৮ হাজার ৮৯৩ জন। তার মধ্যে ছেলে ১০ হাজার ৩০২ জন এবং মেয়ে ৮ হাজার ৫৯১ জন।

রাজশাহী বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৭৫ জন। ছেলে ৩ হাজার ৫৮০ জন, মেয়ে ২ হাজার ৪৯৩ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ২৫০ জনের মধ্যে ছেলে ২ হাজার ৮৬৫ জন, মেয়ে ২ হাজার ৩৮৫ জন।

কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৯১২ জন। ছেলে ৯৫৮ জন এবং মেয়ে ৯৪৪ জন। গত বছর ছিল ১ হাজার ৪৫২ জন। যার মধ্যে ছেলে ৭৫৪ জন, মেয়ে ৬৯৮ জন।

যশোর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৬১৬ জন, মেয়ে ১ হাজার ৯৭০ জন। গত বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। তার মধ্যে ছেলে ১ হাজার ৯৮ জন, মেয়ে ৮২৯ জন।

বরিশাল বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৭৮৭ জন। এর মধ্যে ছেলে ৪১৬ জন, মেয়ে ৩৭১ জন। ২০১৫ সালে একই বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৩১৯ জন। তার মধ্যে ছেলে ৬৬০ জন এবং মেয়ে ৬৫৯ জন।

সিলেট বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩৩০ জন। এর মধ্যে ছেলে ৭৯৪ জন, মেয়ে ৫৩৬ জন। ২০১৫ সালে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৩৫৬ জন। যার মধ্যে ছেলে ৭৯৮ জন, মেয়ে ৫৫৮ জন।

দিনাজপুর বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৮৯৯ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ৩৩৪ জন, মেয়ে ১ হাজার ৫৬৫ জন। ২০১৫ সালে এ শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ২ হাজার ৩৯৫ জন। তার মধ্যে ছেলে ১ হাজার ৫০৮ জন, মেয়ে ৮৮৭ জন।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৪১৪ জন। এর মধ্যে ছেলে ১ হাজার ৭৬৭ জন, মেয়ে ৬৪৭ জন। এইচএসসি ভকেশনাল এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৫৮৭ জন। এর মধ্যে ছেলে ৩ হাজার ২৩৪ জন, মেয়ে ৩ হাজার ৩৫৩ জন।

অন্যান্য ২০১৬ সালে জিপিএ-৫ পেয়েছে ৩২৫ জন। এর মধ্যে ছেলে ১৮৩ জন এবং মেয়ে ১৪২ জন।


সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হল শেয়ার করুন
Share:

বঙ্গ বাহাদুরের বিষয়ে হাইকোর্টে রিট


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
ভারত থেকে আসা বন্য হাতি বঙ্গ বাহাদুরের মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এক কোটি টাকা ক্ষতিপুরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) হাইকোর্টে বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুচ আলী আকন্দ।

পরে ইউনুচ আলী আকন্দ বলেন, সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদ অনুসারে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করবে সরকার। কিন্ত ভারত থেকে আসা হাতিটি সংরক্ষণ ও তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। তাই এ রিট দায়ের করা হয়েছে।

রিটে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে।

পাশাপাশি বণ্যহাতিটির মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আবেদন জানানো হয়েছে।

রিটে মৎস ও পশু সম্পদ, বন ও পরিবেশ, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব, প্রাণীসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক  এবং জামালপুরের জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

গত ২৬ জুন বন্য হাতিটি ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে কুড়িগ্রাম সীমান্ত হয়ে বিভিন্ন জেলা ঘুরে শেষে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার কামড়াবাদ ইউনিয়নের কয়বা গ্রামে গত ১৬ আগস্ট মারা যায়।


সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন
Share:

Wednesday, August 17, 2016

ডায়াবেটিস কি? কেন হয়?

 
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স 

আমাদের শরীরের প্রতিটি কোষের শক্তির জন্য প্রয়োজন গ্লুকোজ। খাবার খাওয়ার পর জটিল বিপাকীয় প্রক্রিয়ায় তৈরি হওয়া গ্লুকোজ রক্তের মাধ্যমে শরীরের কোষ পর্যন্ত পৌঁছে যায়। এ গ্লুকোজ কোষে প্রবেশ করার পর শক্তির উৎস হিসাবে কাজ করবে। তবে গ্লুকোজ কোষের ভিতরে প্রবেশের জন্য একান্ত প্রয়োজনীয় চাবি হলো ইনসুলিন নামক প্রোটিন হরমোন। এটা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হবার পর রক্তবাহিত হয়ে কোষের আবরণী পর্যন্ত পৌঁছে যায়। সেখানে পৌঁছে তা জৈব রাসায়নিক ক্রিয়ার ফলস্বরূপ কোষের রুদ্ধ দুয়ার খুলে দেয়। আর তারপরই গ্লুকোজ পৌঁছে যায় কোষের ভেতরে, শক্তি জুগিয়ে উজ্জীবিত করে তোলে দেহকে।

কিন্তু কোন কারণে যদি অগ্ন্যাশয়ে গোলযোগ দেখা দেয় তবে ইনসুলিন আর ঠিকমতো নি:সৃত হতে পারে না। কিংবা কোষীয় আবরণের কাছাকাছি পৌঁছে ঠিকমত কাজ করতে পারেনা। ফলে কোষে গ্লুকোজের জোগান ব্যাহত হয়। রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে, শক্তির অভাবে দুর্বল হয়ে পড়ে কোষ। মোদ্দাকথা অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেলে তখনই শরীরের ভেতর নানা জৈব-রাসায়নিকের বিপাকীয় কর্মকান্ডের হেরফের হয়।

অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ পুরোপুরি বন্ধ হয়ে গেলে ইনসুলিন নির্ভর ডায়াবেটিক মেলাইটাস (ইনসুলিন ডিপেনড্যান্ট ডায়াবেটিস মেলাইটাস) বা টাইপ ১ ডায়াবেটিস হয়। অন্যান্য দেশে টাইপ ১ ডায়াবেটিস রোগীর সংখ্যা মোট ডায়াবেটিক রোগীর সংখ্যার ১০ থেকে ১২ শতাংশ। আমাদের দেশে এর হার ৩ – ৮ শতাংশের মত। অন্যদিকে প্রয়োজনের তুলনায় কিছুটা কম ইনসুলিন নিঃসরণ হলে বা প্রতিবন্ধকতার কারণে ইনসুলিন ঠিকমতো কাজ করতে না পারলে টাইপ ২ ডায়াবেটিস মেলাইটাস (ইনসুলিন ইনডিপেনড্যান্ট ডায়াবেটিস মেলাইটাস) হয়। আমাদের দেশে এটিই প্রধান ডায়াবেটিস।

লেখক: ডা. শাহজাদা সেলিম, সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
Share:

জঙ্গি মারজান ‘শিবিরের সাথী’

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

রাজধানীর গুলশান হামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী জেএমবি নেতা নুরুল ইসলাম মারজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, আরবি বিভাগের এ শিক্ষার্থী ২০১৫ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অসম্পূর্ণ রাখেন। এরপর আর ভর্তি হননি তিনি।

এরমধ্যে গত নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের একটি হলে পুলিশি তল্লাশিতে উদ্ধার কয়েকটি ল্যাপটপ ও ইসলামী ছাত্র শিবিরের নথিপত্র যাচাই করে মারজানের সংগঠনটির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ ওই সব নথিপত্র যাচাই বাছাই করে বলেছিল, নুরুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের ‘সাথী’।

মারজান গুলশানের ক্যাফেতে হামলার ‘মাস্টারমাইন্ড’ বলে গণমাধ্যমে সংবাদ আসার পর তার সনদ ও ছবি দেখে আরবি বিভাগের নুরুল ইসলাম হিসেবে শনাক্ত করা হয় বলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী জানান।

নজিরবিহীন এ হামলা তদন্তের দায়িত্বে থাকা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, কানাডা প্রবাসী তামিম চৌধুরী এ হামলার হোতা। তিনি ‘নিও জেএমবি’র নেতৃত্ব দিচ্ছেন বলে পুলিশ প্রধান জানিয়েছেন।

গুলশান হামলার পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি নিখোঁজ ছাত্রদের তালিকা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে নিখোঁজ ছয় ছাত্রের তালিকা দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে তাদের সবার খোঁজ পাওয়া যায়। তবে ওই তালিকায় ছিলেন না মারজান।

মারজানকে নিয়ে উপাচার্য বলেন, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় বর্ষের ষষ্ঠ পরীক্ষায় অংশ নেওয়ার পর থেকে তার আর খোঁজ নেই।
তৃতীয় বর্ষে পুনঃভর্তি না হওয়ায় নুরুল ইসলাম আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।

পাবনার হেমায়েতপুরের আফুরিয়া গ্রামের হোসিয়ারি শ্রমিক নিজাম উদ্দিনের ছেলে মারজান পঞ্চম শ্রেণি পাসের পর পাবনা শহরের পুরাতন বাঁশবাজার আহলে হাদিস কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন।

এরপর পাবনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে জিপিএ-৫ পেয়ে দাখিল ও আলিম পাস করেন। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি।

এরমধ্যে মারজান বিয়ে করেন জানিয়ে তার পরিবার বলছে, গত আট মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না তাদের।

মারজান ছাড়াও বগুড়ায় বোমা বানামোর সময় বিস্ফোরণে নিহত জেএমবি নেতা ফারদীনের সহযোগী হিসেবে গত ডিসেম্বরে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার চবির তিন শিক্ষার্থীর একজন নাইমুর রহমান নয়নও (২৫) ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছিল পুলিশ।-বিডিনিউজ।

গত জুনে মাদারীপুরে এক কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যাচেষ্টার সময় জনতার হাতে আটকের পর পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত গোলাম ফাইজুল্লাহ ফাহিমও ছাত্র শিবিরের কর্মী ছিলেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন।

বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা ও হত্যাকাণ্ডের জন্য জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সম্পৃক্ততার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালও।

গত রোববার গাইবান্ধায় জঙ্গিবাদবিরোধী এক সভায় তিনি বলেন, পঁচাত্তরের পরে যারা রগ কাটত, তারাই এখন নিজেদের আইএস বলছে।

গুলশান হত্যাকাণ্ডসহ গত দুই বছরে বাংলাদেশে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে অনেকগুলোতেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের নামে দায় স্বীকারের বার্তা এসেছে। তবে বাংলাদেশে তাদের অস্তিত্ব নাকচ করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারজানের বিভাগ আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের গ্রন্থাগার থেকে বিপুল পরিমাণ ‘ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী’ বই ও প্রচারপত্র জব্দ করেছে কর্তৃপক্ষ।

প্রক্টর আলী আজগর বলেন, “আমরা বিভিন্ন বিভাগ থেকে ধর্মীয় উম্মাদনা সৃষ্টিকারী বই জব্দ শুরু করেছি।

“বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিনার লাইব্রেরি, মসজিদ লাইব্রেরি ও হল লাইব্রেরিগুলোতে অনেক বই আছে, যেগুলো কোনো অ্যাকাডেমিক কাজে লাগে না বরং ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করে। সাতদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব স্থান থেকে এসব বই তুলে নেওয়া হবে।”

রোববার আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে উদ্ধার বইগুলোর মধ্যে জামায়াতের তাত্ত্বিক গুরু আবুল আলা মওদুদী, যুদ্ধাপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদী ও বিতর্কিত ভারতীয় বক্তা জাকির নায়েকসহ বিভিন্ন লেখকের দুই শতাধিক বই রয়েছে বলে সহকারী প্রক্টর লিটন মিত্র জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক বিভাগকে তাদের গ্রন্থাগোরে সংরক্ষিত বইয়ের তালিকা দিতে বলেছিল। এর প্রেক্ষাপটে বিভাগগুলো যে তালিকা দিয়েছিল তাতে এসব বই নেই।

“আরবি বিভাগ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়েছে, যেগুলো ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারী।’’

এ বিষয়ে আরবি বিভাগের চেয়ারম্যান ইসমাইল চৌধুরী বলেন, “বিভাগে কিছু লিফলেট আমার আগের চেয়ারম্যান হজ থেকে আসার সময় এনেছিলেন। আর কিছু লিফলেট কীভাবে এখানে এলো তা খতিয়ে দেখা হচ্ছে।”

উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিখোঁজ শিক্ষার্থীদের তালিকা চাইলে আরবি বিভাগ তা দেয়নি বলে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।

তথ্য: সংগৃহীত
Share:

Tuesday, August 16, 2016

মারা গেলো বঙ্গ বাহাদুর


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
ভারতের আসাম থেকে বন্যার পানিতে ভেসে জামালপুরে আসা হাতি ‘বঙ্গ বাহাদুর’ মারা গেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কয়ড়া গ্রামের বাইদা বিলে মারা যায় হাতিটি।

হাতি মারা যাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন হাতি উদ্ধার দলের প্রধান ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক।

স্থানীয়রা জানায়, হাতিটি সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা রাতেই মারা যায়। কিন্তু এই হাতির মৃত্যু নিয়ে র‍াতভর চলে চরম নাটকীয়তা। শেষ পর্যন্ত সকাল সাড়ে ৮টার দিকে হাতির মৃত্যুর খবর নিশ্চিত করেন হাতি উদ্ধারকারী দলের প্রধান অসীম মল্লিক।

সোমবার ২য় দফা শিকল ছিড়ে ছুটে যাওয়ার পর ৪টি ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে ডার্ট ইনজেকশন দিলে অসুস্থ হয়ে পড়ে হাতিটি। পরে অসুস্থ হাতিটি দুপুরে মাটিতে লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত আজ সকাল পৌনে ৭টার দিকে মারা যায়।

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের দলছুট এই বন্যহাতিটি বন্যার পানিতে ভেসে গত ২৮ জুন কুড়িগ্রামের রৌমারী সীমান্ত দিয়ে ঢুকে পড়ে বাংলাদেশে।

দেড় মাস ধরে এটি কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও জামালপুরের চরাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল। হাতিটি উদ্ধারে ৪ আগস্ট একটি ভারতীয় বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসে। ৫ থেকে ৭ আগস্ট চেষ্টা করেও হাতিটিকে উদ্ধার করতে না পেরে ৮ আগস্ট ভারতীয় দল ফিরে যায়।

পরে গত বৃহস্পতিবার বাংলাদেশ বন বিভাগের উদ্ধারকারী দল দূরনিয়ন্ত্রিত চেতনানাশক ছুড়ে হাতিকে উদ্ধার করে।

তথ্য: সংগৃহীত
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন