Wednesday, September 21, 2016

উপকূলীয় এলাকায় আরও ২২০টি আশ্রয়কেন্দ্র

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
উপকূলীয় এলাকায় আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
সিডর ২০০৭ সাল পরবর্তী ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা ও মূল্যায়নে গঠিত উপকূলীয় এলাকায় আরও দুই হাজার ৯৭টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের সুপারিশ করে মন্ত্রণালয়ে।

যার মধ্যে এক হাজার ৭২টি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নির্মাণের জন্য পরিকল্পনা কমিশন নির্দেশ দিয়েছে। তারই ফলশ্রুতিতে আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬৮৮ কোটি টাকা।
জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৮ মেয়াদে এগুলো নির্মাণ করা হবে।  

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের সময় গ্রামীণ জনগোষ্ঠীকে নিরাপদ আশ্রয়, গবাদিপশু এবং গৃহস্থালীর মূল্যবান সম্পদ দুর্যোগের ক্ষতি থেকে রক্ষায় এ উদ্যোগ। দুর্যোগ পরবর্তী এবং স্বাভাবিক সময়ে আশ্রয়কেন্দ্রগুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ও অন্যান্য জনহিতকর কার্যক্রম সম্পন্ন করা, আশ্রয়কেন্দ্র নির্মাণকালীন সময়ে স্থানীয় জনগোষ্ঠীর সাময়িক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সরকারে অর্থায়নে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ১৬টি জেলার ৮৬টি উপকূলীয় উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি-২) মোহসীন  বলেন, আমাদের দেশে বার বার নানা ঘূর্ণিঝড় আঘাত হানছে। উপকূলীয় এলাকার মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে হলে আমাদের পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে।

সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় রোয়ানো আমাদের অনেক ক্ষয়ক্ষতি করেছে। আশ্রয়কেন্দ্র আরও বেশি নির্মাণ করলে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমে যাবে। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা প্রায় পাঁচ হাজার। সেই কৌটা পূরণের লক্ষ্যেই আমরা আরও ২২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছি। আশা করছি যথাযথ সময়ে পাঁচ হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণ করবো।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতিটা আশ্রয়কেন্দ্র  তিন তলা বিশিষ্ট মোট আয়তন ৭৩৯ দশমিক ৫০ বর্গমিটার। দুর্যোগ কবলিত এলাকায় এ পর্যন্ত ২ হাজার ৪৮৭টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ সব আশ্রয়কেন্দ্র দুর্যোগ পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়। একইভাবে দুর্যোগ পরবর্তী সময়ে ২২০টি আশ্রয়কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হবে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Share:

Tuesday, September 20, 2016

কুতুবদিয়ায় ডুবে যাওয়া যাত্রীবাহি ট্রলার উদ্ধার


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
কক্সবাজারের কুতুবদিয়ার আকবর বলী ঘাটের কাছে ডুবে যাওয়া যাত্রীবাহি ট্রলারটি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হয়নি।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের আকবর বলী ঘাটে ট্রলারটি ডুবে গিয়েছিল।বিকেল ৪টার দিকে ট্রলারটি উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার ওসি অংসা থোয়াই বাংলানিউজকে জানান, কুতুবদিয়ার উত্তর ধুরুং এলাকার আবুল কালাম কালুর মালিকাধীন এমএল উপহার নামের ট্রলারটি যাত্রী এবং মালামাল নিয়ে চট্টগ্রাম থেকে সকালে রওনা দিয়েছিল। উত্তর ধুরুংয়ের একটি ঘাটে কিছু যাত্রী নামিয়ে দিয়ে আকবর বলী ঘটে যাওয়ার সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া যাত্রীদের দেয়া তথ্যমতে ওখানে আর কোন যাত্রী নেই। ফলে কেউ নিখোঁজও ছিল না।

কোস্টগার্ডের কুতুবদিয়া স্টেশনের ইনচার্জ সুচিং অং বাংলানিউজকে জানান, খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ট্রলারটির উদ্ধার কাজ শুরু হয়। যা বিকেল ৪টার দিকে উদ্ধার করা সম্ভব হয়।


Share:

কোরআন মুখস্থ করলেই জেল থেকে মুক্তি


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
আলজেরিয়ার কারা অধিদপ্তর ঘোষণা করেছে, জেলখানায় যে সব বন্দি কোরআনে কারিম হেফজ (মুখস্থ) করবে, তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়া হবে।

আলজেরিয়ার কারা অধিদপ্তরের প্রধান মুখতার ফালিউন জেলখানার বন্দিদের কোরআন হেফজের প্রতি উৎসাহিত করতে এ ঘোষণা দেন। তিনি বলেন, যে সব বন্দি পবিত্র কোরআন হেফজ করবে, তাদেরকে জেল থেকে নির্দিষ্ট প্রক্রিয়া শেষে মুক্তি দেওয়া হবে।

‘কারা বন্দিদের ধর্মীয় নির্দেশনা’ শীর্ষক সেমিনারে তিনি এ ঘোষণা দেন। ঘোষণায় তিনি বলেন, কারা বন্দিদের ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। আলজেরিয়ার সংবিধানেও এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সেমিনারে আলজেরিয়ার ধর্ম ও বিচার মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে তিনি জানান, ইতোমধ্যেই কারাবন্দীদের ধর্মীয় প্রশিক্ষণ দেওয়ার জন্য ৪২২ জন ধর্ম প্রশিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বন্দিরা তাদের কাছে ধর্মীয় নানা বিধানসহ কোরআন শেখার সুযোগ পাবেন।


Share:

২৫ লাখ মোবাইল ফেরত নিয়ে নতুন মোবাইল দিবে স্যামস্যাং

প্রথম আলো টোয়েন্টিফোর.কমনিউজ ডেস্ক: কারিগরী ত্রুটির কারণে বিশ্বের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরিত হওয়ার ঘটনার পর গ্যালাক্সি নোট হ্যান্ডসেটগুলো ফেরত নিতে শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং।

বিশ্বে ২৫ লাখ গ্যালাক্সি নোট-৭ বিক্রি করেছিলো কোরিয়ার প্রতিষ্ঠানটি। ফেরত দেয়া ফোনের বদলে গ্যালাক্সি এস-৭ কিংবা এস-৭ এজ দেয়া হবে।

মাত্র একমাস আগেই নতুন এই ফোনটি বাজারে নিয়ে আসে স্যামসাং।

চার্জে লাগানো অবস্থায় হ্যান্ডসেটটিতে আগুন লাগতে পারে এমন আশঙ্কা থেকেই এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে স্যামসাং জানায়, এই মডেলের ফোনে ব্যবহৃত ব্যাটারিতে সমস্যা থাকার কারণে চার্জিংয়ের সময় ফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা দেখা গেছে। যারা এই ফোনটি কিনেছেন, তাদের এটি বদলে নতুন ফোন দেয়া হবে। এ ছাড়া ভোগান্তির জন্য ২৫ ডলারের গিফট কার্ড পাবেন ব্যবহারকারীরা।

তবে স্যামসাংয়ের দাবি চীনে বিক্রিত ফোনগুলো ঠিক আছে কারণ সেখানে অন্য ব্যাটারি ব্যবহার করা হয়েছিল।

যুক্তরাজ্যে ইতোমধ্যে ফোন বদলে দেয়া শুরু হলে হয়েছে।



Share:

শিশুর দূর্ব্যবহার বন্ধ করতে ১টি মাত্র অভ্যাস করান

ছবি: bestpickr.com
প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
আজকের দিনে একটি শিশুকে মনের মত করে গড়ে তোলা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। ২০/৩০ বছর আগেও বিষয়টি এত জটিল ছিল না। কিন্তু এখন প্রতিযোগিতা আমাদের শিশুদের পরিণত করে যন্ত্রে, প্রযুক্তি বাড়ায় মানসিক দূরত্ব। ফলাফলে শিশুদের মাঝে সেই শ্রদ্ধাবোধ, ভক্তি গড়ে ওঠে না। বড় হতে হতে তারা কেমন যেন আত্মকেন্দ্রিক মানুষে পরিণত হয়।

শিশুর আচরণগত সমস্যা, বেয়াদবি, অশ্রদ্ধা এগুলো বদলে ফেলতে পারি আমরা বাবা-মায়েরাই। কিভাবে? গবেষণা বলছে মাত্র ১টি অভ্যাস বদলে দিতে পারে আপনার শিশুকে। শিশুর শিষ্ঠাচারকে সঠিক ধারায় নিয়ে আসতে প্রতিদিন পুরো পরিবার একসাথে রাতের খাবার গ্রহণ করুন। হ্যাঁ, মাত্র এই একটি অভ্যাসের চর্চা করুন। আপনি ভাবছেন, এটা কীভাবে সম্ভব? শিশুর ব্যবহার, আচার-আচরণের সাথে এর কী সম্পর্ক? জেনে নিন কিভাবে এই অভ্যাসটি কার্যকর হতে পারে আপনার শিশুর জন্য-
 
সাধারণ খাবার তৈরি করুন

খাবার কতটা চমকপ্রদ হল সেদিকে কম খেয়াল করুন। বরং খেয়াল করুন শিশুর দিকে। সাধারণ খাবার রান্না করুন। খাবার টেবিলে সবাই সেই খাবার ভাগ করে খান। এটা শিশুর মাঝে একাত্মতা তৈরি করবে। লোভনীয় খাবারের পরিবর্তে শুরু থেকেই তার মাঝে স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ গড়ে তুলুন।

ডাইনিং টেবিলে কোন ইলেক্ট্রনিক পণ্য নয়
রাতের এই খাবার সময়টুকু শুধু এবং শুধু নিজের পরিবারের জন্য বরাদ্দ করুন। খাবার টেবিলে কোন মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসবেন না। অনেকেই কাজ আছে বলে খেতে খেতেই কাজ করতে থাকেন। এটা আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। একই সাথে আপনি যেখানে শিশুকে নিয়মের আওতায় আনতে চান আবার নিজেই নিয়ম মানেন না তখন তা শিশুর মাঝেও বিরোধিতা তৈরি করে।

সবাই হাতে হাতে কাজ করুন
শুধু খাবার তৈরি করবে আর কাজের লোক টেবিলে পৌঁছে দেবে এই নিয়ম থেকে বেরিয়ে আসুন। সবাই মিলে করুন প্রতিটি কাজ। নিজেদের মাঝে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলুন। শিশু যখন পুরো পরিবারকে একটি টিমের মত কাজ করতে দেখবে তখন সেও এই টিমের একজন হিসেবে কাজে সাহায্য করবে। এতে বন্ধন আরও দৃঢ় হবে।

গল্প করুন
সারাদিন কে কি করলেন, কোথায় গেলেন এসব গল্প করতে করতে খাবার গ্রহণ করুন। শিশুকেও উৎসাহিত করুন নিজের সারাদিনের কাজকর্মের কথা বলতে। জবাবদিহি নয়, গল্পের ছলে জেনে নিন তার সব খবর। সবাই যখন নিজের কথা বলছে তখন সেও বলতে আপত্তি করবে না। এভাবে একটা বন্ধুত্বের পরিবেশ গড়ে উঠবে আপনার পরিবারে। পরিবার নিয়ে শিশুর মাঝে তৈরি হবে গর্ব।

কোন পরিবারই একদম পারফেক্ট নয়। তবে সব পরিবারই একটা অনন্য ভালবাসার বন্ধনে জড়িয়ে রাখে সন্তানদের। ছোট ছোট ভুলে তৈরি হওয়া বিচ্ছিন্নতাগুলো মুছে দিন যত্নে। সময় কাটান একসাথে। আর এজন্য রাতের খাবারের সময়ের চেয়ে ভাল আর কি হতে পারে?

তথ্য: সংগৃহীত

Share:

Sunday, September 18, 2016

বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেবে রাশিয়া

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
রাশিয়ার অর্থনীতির বড় অংশই প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আয় বাড়াতে প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরতা কমিয়ে শিল্পায়নের দিকে ঝুঁকছে দেশটি। অবকাঠামো উন্নয়নে ২০২০ সালের মধ্যে এক ট্রিলিয়ন মার্কিন ডলার খরচ করার ঘোষণা দিয়েছে রাশিয়া সরকার।

কিন্তু সে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মত পর্যাপ্ত শ্রমিক নেই রাশিয়ায়। বাড়তি চাহিদা পূরণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেবে দেশটি। এ শ্রমবাজার ধরার প্রাথমিক প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বেগম শামছুন নাহার এ প্রসঙ্গে বলেন-
‘আমরা প্রাথমিকভাবে রাশিয়ায় শিল্পখাতের জন্য ২০০ কর্মীর চাহিদা পেয়েছি। তাদেরকে আগামী মাসে পাঠানোর ব্যবস্থা করা হবে।’

রাশিয়ায় শ্রমিক পাঠাতে আগ্রহী জনশক্তি রপ্তানীকারকদের সংগঠন ‘বায়রা’ও। বায়রার সভাপতি বেনজীর আহমেদ রাশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের জন্য ভালো সম্ভাবনা দেখছেন।

‘রাশিয়ায় শ্রমিক চাহিদা অনেক বেশি। আমরা যেমন মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং ইতালীতে দক্ষতা দেখিয়ে সুনাম অর্জন করেছি, সেভাবে রাশিয়ায় আমাদের দক্ষতা দেখাতে পারলে বড় একটি শ্রমবাজার হাতে পাবো আমরা।’

অক্টোবরে বাংলাদেশী কর্মীদের প্রথম যে দল রাশিয়ায় যাবে বলে আশা করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, সে দলটি তাদের যোগ্যতা প্রমাণ করতে পারলে, রাশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তথ্য: সংগৃহীত

Share:

লাকসামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫


প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নিউজ ডেস্ক:
কুমিল্লার লাকসাম উপজেলার চিলনিয়া এলাকায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনটি শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা একই পরিবারের সদস্য হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল এ তথ্য জানিয়েছেন।

তথ্য: সংগৃহীত
Share:

আফগানিস্তান-ইনল্যান্ডের বিপক্ষে খেলবেন তাসকিন-সানি!

 প্রথম আলো টোয়েন্টিফোর.কম

স্পোর্টস ডেস্ক:
১৪ দিনের মধ্যেই তাসিকন আহেমদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশনের রেজাল্ট আসার কথা। নির্বাচকরা আশা করছে তাসকিন-সানির ইতিবাচক ফলাফলই আসবে। সেজন্য তাদের দলে রাখা হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস শনিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন। 

তিনি বলেন, আফগানদের বিপক্ষে সবগুলো ম্যাচই দিবা-রাত্রির হবে। দুপুর আড়াইটা থেকে ম্যাচ শুরু হবে। নিরাপত্তা ব্যবস্থা এবার কঠিনই হবে। ভালোভাবে চেকিং হবে। তাছাড়া স্টেডিয়ামের প্যারামিটারে ফিজিক্যাল চেকটা করা হবে।’

উল্লেখ্য, আগামী বুধবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান। শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানরা। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। একই ভেন্যুতে আগামী ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনুষ্ঠিত হবে শেষ দুটি ম্যাচ।

তথ্য: সংগৃহীত
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন