Monday, April 3, 2017

মধ্যরাতে ফেসবুক বন্ধ !

ছবি: সংগৃহীত

নিউজ ডেক্স: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে জানাতে চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ।

শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।
Share:

Tuesday, March 21, 2017

তারেক রহমানের লুট করা টাকা ফেরত এনেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের দুর্নীতির চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়ার ছেলের দুর্নীতি ধরা পড়েছে। তার লুটের টাকা আমরা দেশে ফিরিয়ে এনেছি। দেশের মানুষের টাকা দেশের মানুষকে ফিরিয়ে দিয়েছি।’

মঙ্গলবার মাগুরার জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের দুর্নীতি, নির্যাতন ও ধ্বংসের চিত্র তুলে ধরেন। আন্দোলনের নামে বিএনপি’র জ্বলাও পোড়াওয়ের চিত্র তুলে ধরেন।

এছাড়াও প্রধানমন্ত্রী বর্তমান সরকারের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের চিত্র তুলে ধরেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনারা বারবার নৌকায় ভোট দিয়েছেন। যে নৌকায় ভোট দেওয়ায় দেশ স্বাধীন হয়েছে, আপনারা বাংলা ভাষায় কথা বলতে পারেন, দেশের উন্নয়ন হয়েছে সেই নৌকায় আবারও ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘যারা ভোট চুরি ও দুর্নীতি  করেছিল, দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, আগুন দেয় তারা ক্ষমতায় আসলে দেশ ধ্বংসের পথে যাবে। কারণ তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’

আমাদের ওয়াদা ছিল যুদ্ধাপরাধী ও জাতির পিতার হত্যাকারীদের বিচার করবো। এ বাংলার মাটিতেই বিচার করছি। যারা জঙ্গিবাদ করে, আমার দেশের ভাই বোনদের হত্যা করেছে তাদের স্থান বাংলার মাটিতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘আমার বাবার আদর্শ বাস্তবায়ন করতে দেশের মানুষের সেবা করতে দেশে ফিরে আসি। প্রয়োজন হলে বুকের রক্ত দিয়ে মানুষের সেবা করবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন
Share:

তিন সংস্করণে আবারও শীর্ষে সাকিব


সাকিব আল হাসান: ছবি সংগৃহীত

প্রথম আলো২৪ ডট কম ডেক্স:
সেরা অলরাউন্ডার হিসেবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তবে মাঝে ভারতের রবিচন্দ্রন অশ্বিনের কাছে হারিয়েছিলেন টেস্টের মুকুট। তবে সে মুকুট পুনরুদ্ধার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার। ফলে আবারও তিন সংস্করণে শীর্ষে উঠলেন দেশসেরা এ ক্রিকেটার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরুর আগে টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকলেও প্রথম টেস্টের পর শীর্ষস্থান হারান সাকিব। তবে নিজেদের শততম টেস্ট ম্যাচে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন সাকিব। ব্যাট হাতে দুই ইনিংসে ১৩১ রানের পাশাপাশি বল হাতে নেন ৬ উইকেট।

টেস্ট ক্রিকেটে সাকিবের বর্তমান রেটিং ৪৩১ পয়েন্ট। আর দ্বিতীয় অবস্থানে থাকা অশ্বিনের পয়েন্ট ৪০৮। সাকিব ও অশ্বিনের পর তিন, চার ও পাঁচে আগের মতোই আছেন রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস ও মিচেল স্টার্ক।

সূত্র: জাগোনিউজ
Share:

Saturday, March 18, 2017

ভয়ঙ্কর স্পেলে মুস্তাফিজের বাজিমাত

তৃতীয় স্পেলে ভয়ঙ্কর হয়ে উঠলেন মুস্তাফিজুর রহমান। ৭ ওভারের ওই স্পেলে ২৪ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান এই কাটার মাস্টার।

দিনের শুরুটা ভালো করার প্রত্যাশা নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। যদিও পরিকল্পনা অনুযায়ী শুরুটা হয়েছিল মনের মতো। শুরুতে মেহেদী হাসান মিরাজ ফেরান উপুল থারঙ্গাকে।

এর পর শুরু হয় বাংলাদেশের বোলারদের অপেক্ষা। শেষ পর্যন্ত প্রথম ২ ঘণ্টায় আর কোনও উইকেট তুলে নিতে পারেনি তারা। ১ উইকেটে ১৩৭ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। ফিরেই চোখে ‘সরষে ফুল’ দেখে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় কুশল মেন্ডিস কল্পনা করেননি ফিরে এসে মুস্তাফিজের বলে এভাবে আউট হতে হবে। মুস্তাফিজ অবশ্য প্রস্তুত ছিলেন শিকার ধরতে। সেটা তার ৭ ওভারের ওই স্পেলেই স্পষ্ট!

প্রথম সেশনে একটি গেলেও মুস্তাফিজ নিজের তৃতীয় স্পেলে তুলে নেন তিনটি উইকেট। তাতেই মেরদণ্ড ভেঙে যায় লঙ্কান ব্যাটিং লাইনআপের।

শনিবার প্রথম স্পেলে মাত্র এক ওভার বোলিং করেছেন মুস্তাফিজ। প্রথম ওভারে দেন ৬ রান। দ্বিতীয় স্পেলেও ৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় ছিলেন উইকেটশূন্য।

তবে বদলে যান তিনি লাঞ্চ বিরতির পর। ম্যাচের দ্বিতীয় ওভারেই মুস্তাফিজ তুলে নেন কুশল মেন্ডিসের উইকেটটি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে উইকেট পান মুস্তাফিজ। দুই ওভার পরে আবারও আঘাত মুস্তাফিজের। এবার তার শিকার প্রথম ইনিংসে সেঞ্চুরি করা দিনেশ চান্ডিমাল। মুশফিকুর রহিমের দারুণ এক ক্যাচে ফিরে যান চান্ডিমাল ব্যক্তিগত ৫ রানে।

ওই স্পেলে মুস্তাফিজ তুলে নেন আরও এক উইকেট। সেটাও এক ওভার বিরতি দিয়ে। তার স্লোয়ার একটি বল কোনও কিছু না বুঝেই ব্যাট চালিয়েছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। কিন্তু শেষ রক্ষা হয়নি, বলটি জমা পড়ে মুশফিকের গ্লাভসে। আর তাতেই শূন্য রানে বিদায় নেন ডি সিলভা।

ওই ওভারের পর আরও একটি ওভার করেন মুস্তাফিজ। এরপর তার শেষ হয় তৃতীয় স্পেল। নিজের তৃতীয় স্পেলে ৭ ওভার বোলিং করে ২৪ রান খরচায় তিনটি উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। তার ওই স্পেলেই ম্যাচে ফেরে বাংলাদেশ।

সূত্র: বাংলা ট্রিবিউন




Share:

Tuesday, February 14, 2017

কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’

একনেক সভা/ ছবি: সংগৃহীত
 ঢাকা: প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। মন্ত্রী বলেন, এখন থেকে আর কোনো জেলার নামে বিভাগের নামকরণ করা হবে না। নতুন বিভাগের নাম ভিন্ন নামে হবে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন আলোচনা হয়েছে।

সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী ।

প্রস্তাবিত কুমিল্লা বিভাগকে ময়নামতি নামকরণ করায় কুমিল্লাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী।
Share:

Wednesday, January 18, 2017

ওরা রাতের ‘ভয়ঙ্কর’ সুন্দরী!

ছবি প্রতীকি
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: পুলিশের ঘুম হারাম করা রাজধানীর দুর্র্ধষ ডাকাত মোকিম গাজী ও লাল গাজীর রাজত্ব অনেক আগেই শেষ হয়েছে। আশির দশকের মাঝামাঝি সময় থেকে নব্বই দশক পর্যন্ত দুই গাজী ছাড়াও রাজধানীবাসীর মনে আতঙ্ক ছিল গ্যাং ডাকাত। ব্যবসা প্রতিষ্ঠান, জুয়েলারী, ব্যাংক থেকে শুরু করে বাসা-বাড়িতে সশস্ত্র ডাকাতি ছিল নিত্যকার ঘটনা। 

এসব অধ্যায় এখন আর নেই। তবে নতুন একটি অধ্যায় হচ্ছে সুন্দরী কলগার্ল রূপী মহিলা ডাকাত। রাজধানীর সোহরওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান, বলধাগার্ডেন, শাহবাগ শিশু পার্ক, ইন্দিরা রোডের ফুটপাত, গ্রীণ রোড, কাকরাইল মোড়, মতিঝিল এলাকায় শিকার ধরার জন্য ঘুরে বেড়ায় ভাসমান সুন্দরী কলগার্ল। বিশেষ করে সন্ধ্যা হলেই রিকশা কিংবা সিএনজিচালিত অটোরিকশায় পুরুষ শিকার নিয়ে তারা চেপে বসে। অপরদিকে ফুটওভারব্রিজ সন্ধ্যার পর কলগার্লের দখলে চলে যায়। 

পরিবারের লোকজন নিয়ে সাধারণত কেউই সন্ধ্যার পর ফুটওভারব্রিজ পার হতে চান না। পুলিশের সূত্র জানায়, রাজধানীতে আশি ও নব্বই দশকের মতো ডাকাতির ঘটনা তেমন একটা ঘটে না। বারো থানার রাজধানী এখন ৪৯ থানায় উন্নীত হয়েছে। বেড়েছে পুলিশের সংখ্যা। পুলিশের পাশাপাশি রয়েছে র‌্যাব। তবুও থেমে নেই কৌশল ডাকাতি। রাতের সুন্দরীদের একটি বড় অংশ চিহ্নিত দুর্র্ধষ অপরাধীর হয়ে কাজ করে। বাসা-বাড়ি, দোকানপাটসহ যে কোন স্থানে টাকাসহ মালামাল লুটের ঘটনায় পুলিশের ভাষায় চারজনের বেশি জড়িত থাকলে সেটি ডাকাতি। আর চারজন হলে দস্যুতা। অপরদিকে রাস্তায় এমন ঘটনাকে ছিনতাই হিসেবে ধরা হয়। 

পুলিশের সূত্র জানায়, সুন্দরী মহিলার সঙ্গে রিকশা বা সিএনজিচালিত অটোরিকশায় বয়স্ক পুরুষ থাকলে দম্পতি ভাবাটা ভুল নয়। আর সুবিধাজনক ফাঁকা জায়গায় যাওয়ার পরই অপরাধীরা ঘিরে ফেলে সুন্দরীসহ পুরুষ সঙ্গীর বাহন। পুরুষটির কাছ থেকে মোবাইল ফোন, হাত ঘড়ি ও মানিব্যাগসহ মূল্যবান যা কিছু থাকে তার সবাই ছিনিয়ে নেয়।

 এ ধরণের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত ১০টার মধ্যে অভিনব ছিনতাই হচ্ছে। অপরদিকে ফাঁকা বাসা-বাড়িতে সুন্দরী কলগার্ল নিয়ে যাওয়ার পর ডাকাতির ঘটনা ঘটে। তবে পুলিশের খাতায় ঘটনাটি ডাকাতি হিসেবে নয়। রেকর্ড করা হয় চুরি হিসেবে। কারণ গৃহকর্তা নিজেই থানায় দায়ের করা এজাহারে উল্লেখ করেন, তালা দেয়া বাসার দরজা ভেঙ্গে অজ্ঞাত চোররা মালামাল চুরি করেছে। 

পুলিশ জানায়, সংঘবদ্ধ অপরাধী চক্র দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, এটিএম বুথের নৈশ প্রহরীদের সামনে টোপ হিসেবে সুন্দরী ঠেলে দেয়। যে কয়েকটি এটিএম বুথে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তার প্রতিটির নেপথ্যে রয়েছে সুন্দরী কলগার্লের উপস্থিতি। নৈশ প্রহরীকে অসামাজিক কাজে প্রলুব্ধ করে কলগার্ল রূপী সুন্দরী। এরপরই সংঘটিত হয় অপরাধ। ডাকাতি-ছিনতাই মামলার তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তা জানান, সুন্দরী কলগার্ল মানেই শুধুমাত্র কলগার্ল নয়। আড়ালে এদের অনেকেই রাতে ভয়ঙ্কর রূপে ধরা দেয়। অপরাধ চক্রের পুরুষ সদস্যরা কলগার্লের আশেপাশে ঘুরে বেড়ায়। কলগার্ল রূপী সুন্দরী এবং তাদের দলের পুরুষ সদস্যদের থেকে সাবধান না থাকলে যে কোন সময় বিপদ ঘটে যেতে পারে।
Share:

Thursday, December 15, 2016

ইয়াহু’র ১০০ কোটি অ্যাকাউন্ট হ্যাক!

ছবি: সংগৃহীত
প্রথম আলো টোয়েন্টিফোর.কম
ঢাকা: ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহু ব্যবহারকারীদের ১০০ কোটির বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। এতে ইয়াহু ব্যবহারকারীদের চুরি হয়েছে গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য।

ইয়াহু এ তথ্য জানিয়েছে বলে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

ইয়াহু জানায়, ২০১৩ সালে ওই অ্যাকাউন্টগুলো হ্যাক হয়েছে। যার সংখ্যা ১০০ কোটির বেশি। হ্যাকাররা হ্যাক করে ইয়াহু ব্যবহারকারীদের নাম, মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ই-মেইল ঠিকানা চুরি করেছে। তবে তারা ব্যাংক অ্যাকাউন্ট এবং পেমেন্টবিষয়ক তথ্য চুরি করতে পারেনি।

আমেরিকান তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রভাবশালী কোম্পানি ভেরিজন’র মাধ্যমে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় ইয়াহু।

তথ্যসূত্র: বাংলানিউজ
Share:

Monday, November 28, 2016

জোড্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচন: আ’লীগের মনোনয়ন প্রত্যাশী নুরুল আফছার


আলহাজ্ব নুরুল আবছার
প্রথম আলো টোয়েন্টিফোর.কম

নাঙ্গলকোট, কুমিল্লা:  কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আসন্ন জোড্ডা পূর্ব পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বিশিষ্ট ব্যবসায়ী শ্রীহাস্য গ্রামের বাসিন্দা আলহাজ্ব নুরুল আবছার।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামালের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত নুরুল আবছার। ৯০ দশকের তুখোড় ছাত্রলীগ নেতা হিসেবে বেশ পরিচিত, বর্তমানে নাঙ্গলকোট থানা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী নুরুল আবছার দেশের পোল্টি শিল্পের অগ্রদ্রুত জামান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর সহকারী মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত। 

এলাকায় সমাজহিতৈষী ও দানবীর হিসেবে নুরুল আফছারের বেশ সুনাম রয়েছে। এছাড়া ও তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বিভিন্ন এলাকায় নুরুল আবছারের জনসংযোগের খন্ডচিত্র
আলাপকালে নুরুল আবছারের আরো জানান, জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের  রোল মডেল। আমি নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবেন। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সর্বপরি সকলের সহযোগিতায় জোড্ডা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।


Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন