Thursday, March 1, 2018

১০ টাকায় চাল বিক্রি শুরু ৪ মার্চ থেকে

ওএমএস চাল বিক্রি /ছবি: সংগৃহীত
ঢাকা: খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে সিদ্ধ চাল বিক্রি শুরু করেছে সরকার। এছাড়া আগামী ৪ মার্চ থেকে খোলা বাজারে (ওএমএস) ৩০ টাকা করে চাল বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (০১ মার্চ) খাদ্য মন্ত্রণালয় জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে কেজি প্রতি ১০ টাকায় মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে।

মার্চ, এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। এ কর্মসূচির জন্য বছরে ৭ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল প্রয়োজন হবে।

পাশাপাশি আগামী ৪ মার্চ থেকে সারা দেশে ওএমএস-এ স্বল্প দামে চাল বিক্রয় শুরু করবে খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতর। প্রতি ডিলার ১ টন করে চাল বরাদ্দ পাবে। একজন ব্যক্তি সর্বাধিক ৫ কেজি চাল ক্রয় করতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য ধার্য করা হয়েছে ৩০ টাকা।

খাদ্য মন্ত্রণালয় জানায়, ইতোমধ্যেই ওএমএস-এ ১৭ টাকা কেজি দরে আটা বিক্রয় করছে খাদ্য অধিদফতর।

খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সরকারের গোডাউনে প্রায় ১১ লাখ ১৩ হাজার মেট্রিক টন চাল এবং ৩ লাখ ৬৮ হাজার মেট্রিক টন গম মজুদ আছে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Share:

Wednesday, February 28, 2018

অবিবাহিতদের বউ সাজলে কেমন লাগে?

ছবি: সংগৃহীত
অভিনয়ের ক্ষেত্রে তারকাদের নানা রংয়ে নানা ঢংয়ে সাজতে হয়। কিন্তু নিজের কখনো বিবাহের স্বাধ নেয়া হয়নি। অবিবাহিত এসব জনপ্রিয় তারকাদের কাছে আসলে বিয়ের সাজের ব্যাপারটা কেমন? জনপ্রিয় তারকা বিদ্যা সিনহা মিম, মেহজাবিন, সাফা কবির, তানজিন তিশা, ফারিয়া শাহরিন , শবনম ফারিয়া ও কন্ঠশিল্পী  উঠতি কণ্ঠশিল্পী জুঁই। তারা গল্পের প্রয়োজনে বা  ফটোশুটের জন্য বউ সেজেছেন। কিন্তু অবিবাহিত হয়ে বউ সাজার অনুভূতি কেমন? এমন প্রশ্নের উত্তরে কেউ কথা বলেছেন, আবার কেউ চুপ হয়ে গেছেন।

এমন প্রশ্নের উত্তরে লাক্স তারকা বিদ্যা সিনহা মিম বলেন, `বিয়ে সবার জীবনেই অনেক বড় একটা সিদ্ধান্ত। বউ সাজতে কার না ভালো লাগে। কিন্তু সত্যি সত্যি যেদিন বউ সাজবো, তাতে যেমন উত্তেজনা কাজ করবে আবার ঠিক ভয়ও পাব। কারণ এটা সারা জীবনের সিদ্ধান্ত। আসে পাশে এতো বিচ্ছেদ দেখে সত্যি কথা বিয়ে করতে সাহস পাইনা। আমি একজনের সঙ্গেই থাকতে চাই সারাজীবন। তাই ওই মানুষটিকে যদি সঙ্গী হিসেবে পাই তাহলে আমার অনেক খুশি লাগবে। কিন্তু বিয়ের দিন আমি কাঁদতে চাই না অন্য সব মেয়েদের মতো। কারণ প্রতিদিন তো বাবা মা বাসায় আসবে।`

তানজিন তিশা বলেন, অভিনয়ের জন্য যখন বউ সাজি তখন আসলে অভিনয়ের মধ্যেই থাকি। তাই আসলে অনুভূতি বলার মতো তেমন কিছু নেই।

তথ্যসূত্র: বাংলা ইনসাইডার
Share:

‘খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি'র ঘুম কর্মসূচি’

সোহলে ও রিজভী/ ছবি: সংগৃহীত

বিএনপির তরুণ নেতা হাবিবুন্নবী খান সোহেল। আত্মগোপনেই থাকেন বেশির ভাগ সময়। দলের পরবর্তী কর্মসূচি জানতে টেলিফোন করেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। জিজ্ঞেস করলেন ‘লিডার, কর্মসূচি কি?’ অপরপ্রান্ত থেকে রিজভী বলল ‘লিফলেট বিতরণ।’

সোহেল ভাবলেন, রিজভী বোধহয় তাঁর সঙ্গে রসিকতা করছেন। তাই এবার অনুরোধ করে বললেন ‘ভাই মজা কইরেন না তো, কর্মসূচি কন?’ রিজভী এবার ক্ষেপে যান ‘মজা করবো কেন, বৃহস্পতিবার এটাই বিএনপি কর্মসূচি ঠিক করছে নেতারা। একটু পরেই প্রেস কনফারেন্স করবো।’ সোহেল বলেন ‘এই আবার কোন জাতের কর্মসূচি। লিফলেট, পোস্টার এগুলো তো পোলাপান করছেই। এইটা আবার কর্মসূচি হয় নাকি?’

রিজভী একটু রাগান্বিত ভাবেই বললেন ‘কর্মসূচি হয় কি না তা তোমাদের নেতাদের জিজ্ঞেস কর।’ হতাশ সোহেল বলেন ‘নেতাদের কিছু জিজ্ঞেস করতে চাই না। আপনার সঙ্গে দেখা হইলে কইয়েন, সোহেল একটা কর্মসূচির আইডিয়া দিচ্ছে।’ অপরপ্রান্ত থেকে উৎসুক রুহুল কবির রিজভী জানতে চান, ‘কি আইডিয়া?’ জবাবে সোহেল বলেন ‘কর্মসূচি দেন ম্যাডামের মুক্তির দাবিতে বিএনপি নেতৃবৃন্দের ৮ ঘন্টা ঘুম কর্মসূচি। রাত ১০টা ভোর ৬টা পর্যন্ত প্রতিবাদী ঘুমের মাধ্যমে সরকারকে বাধ্য করুন, বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিতে।’ রিজভী হেসে বলেন, ‘ভালো কর্মসূচি দিছো।’


তথ্যসূত্র: বাংলা ইনসাইডার
Share:

Monday, January 29, 2018

বালিশ থেকে যে রোগগুলো সৃষ্টি হয়

বালিশের ছবি
আপনি শেষ বার কখন আপনার বালিশটি পরিবর্তন করেছিলেন তা হয়তো আপনার মনে নেই। হয়তো আপনি জানেন না যে বালিশেরও মেয়াদও শেষ হয়ে যেতে পারে। তাই বালিশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে বালিশ ব্যবহার করলে আপনার শরীরে ব্যথা ও অন্যান্য স্বাস্থ্যসমস্যা হতে পারে। যে লক্ষণগুলো দেখে আপনি বুঝবেন যে আপনার নতুন বালিশ প্রয়োজন সেগুলো জেনে নিন

১. আপনার ঘুমের ভঙ্গি দেখে বোঝা যায় যে, বালিশটি আরামদায়াক কিনা। আপনার ঘুমের ভঙ্গি যদি ঠিক না থাকে এবং ঘুমের সময় যদি আপনার শরীর বিশেষ করে কাঁধ এর আশেপাশের অংশ যদি ঝুলে থাকে তাহলে আপনার বালিশটি পরিবর্তনের সময় হয়েছে বুঝতে হবে।
২. ব্যথা নিয়ে ঘুম ভাঙা: বালিশ দীর্ঘ দিন ব্যবহার হতে হতে এর আকার পরিবর্তিত হয়ে যায়। সারারাত মেরুদন্ড বাঁকা করে রাখলে ঘুম থেকে জাগার পর ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হতে পারে এবং ব্যথা কোমর ও হাঁটুতেও ছড়িয়ে যেতে পারে।
৩. সকালে সতেজ অনুভব না করা: গভীর ঘুমের সময় মস্তিস্কের তরঙ্গ ধীর গতির হয়, যা আপনার শরীরকে মেরামত ও পুনরুজ্জীবিত হতে সাহায্য করে। কিন্তু বালিশের কারণে হওয়া ঘাড়ে ব্যথা গভীর ঘুমের ব্রেইনওয়ভে বাধার সৃষ্টি করে।
৪. নিয়মিত মাথাব্যথা: আপনার বালিশটি যদি ঠিক না থাকে তা হলে এর কারণে আপনার শরীরের উপরের অংশে সমস্যা তৈরি হয়। ক্রমান্বয়ে এই সমস্যার ফলে মাথা ব্যথা বাড়তেই থাকে।
৫. সব সময় ঘুম থেকে উঠেই হাঁচি দেওয়া: আপনার পুরনো বালিশটিতে ধুলো এবং অ্যালার্জিবাহক বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে।

Share:

Monday, November 20, 2017

১০০ শিশুর চিকি‍ৎসার দায়িত্ব নিলেন ঐশ্বরিয়া রাই: ছবি সংগৃহীত

 ঐশ্বরিয়া রাই: ছবি সংগৃহীত
নিউজ ডেক্স: রাহুল রাওয়াইল পরিচালিত ‘অর পেয়ার হো গায়া’ ছবির মধ্য দিয়ে ১৯৯৭ সালে বলিউডে আত্মপ্রকাশ করেছেন ঐশ্বরিয়া

অভিনয়ের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজেও অংশ নিয়ে থাকেন ঐশ্বরিয়া। এরই ধারাবাহিকতায় এবার ঠোঁট ও তালু কাটা ১০০ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। ‘স্মাইল ট্রেন’ নামক একটি সংস্থার মাধ্যমে এ কাজ করবেন ৪৪ বছর বয়সী এই তারকা।

আজ ২০ নভেম্বর ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই বচ্চনের জন্মদিন। এ উপলক্ষ্যে বাবার পক্ষ থেকে ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। কেননা দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে এ বছরের মার্চে না ফেরার দেশে চলে গেছেন অ্যাশের বাবা।

অভিনয়ের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক কাজেও অংশ নিয়ে থাকেন ঐশ্বরিয়া। এরই ধারাবাহিকতায় এবার ঠোঁট ও তালু কাটা ১০০ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। ‘স্মাইল ট্রেন’ নামক একটি সংস্থার মাধ্যমে এ কাজ করবেন ৪৪ বছর বয়সী এই তারকা।

আজ ২০ নভেম্বর ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই বচ্চনের জন্মদিন। এ উপলক্ষ্যে বাবার পক্ষ থেকে ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী। কেননা দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে এ বছরের মার্চে না ফেরার দেশে চলে গেছেন অ্যাশের বাবা।

রাই বচ্চন। অভিনয় করেছেন ‘দেবদাস’, ‘সর্বজিত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রেইনকোট’ ও ‘ধুম টু’-এর মতো ছবিতে। শুধু বলিউড নয়, পাশাপাশি তাকে দেখা গেছে হলিউড, তামিল ও বাংলা ভাষার চলচ্চিত্রেও।

সূত্র: বাংলানিউজ
Share:

Wednesday, May 31, 2017

প্রধামন্ত্রীকে কটূক্তি করায় ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মামলা

ইমরান এইচ সরকার। ছবি: সংগৃহীত

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স:  সুপ্রিমকোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে মশাল মিছিল থেকে প্রধামন্ত্রীকে 'কটূক্তির' ঘটনায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গাজীপুর মহানগর যুবলীগের এক নেতা।


বুধবার গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মামলাটি দায়ের করেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন আহমেদ শান্ত বাবু।
মামলার অপর দুই আসামি হলেন- গণজাগরণ মঞ্চের কর্মী সনাতন উল্লাস ও নাসির উদ্দিন।


অভিযোগ আমলে নিয়ে আগামী ১৫ অক্টোবর অভিযুক্তদের সশরীরে আদালতে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে একই অভিযোগে বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও কর্মী সনাতন উল্লাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।


প্রসঙ্গত, গত ২৬ মে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন 'কটূক্তিমূলক' স্লোগান দেয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের।


ওই স্লোগানের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদ জানায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
গত সোমবার রাত ৯টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এরপর বুধবার ছাত্রলীগ ও যুবলীগ নেতারা গণজাগরণ মঞ্চের নেতাদের বিরুদ্ধে মামলা করলেন।

Share:

Thursday, April 6, 2017

যেকোন বিপদে ডায়াল করুন‘৯৯৯’


৯৯৯ ব্যানার
প্রথম আলো২৪.কম ডেক্স: উত্তরা থেকে বাসে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইসরাতুল মুন্তাহা। লা মেরিডিয়ান হোটেলের সামনে দেখলেন একজন বৃদ্ধ পথচারী রাস্তা পার হচ্ছেন। হঠাৎ একটি বাস এসে তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে বৃদ্ধ লোকটিকে সাহায্য করার কেউ ছিল না। মুন্তাহা মাথা গরম না করে কিভাবে পা ভাঙা আহত লোকটিকে সাহায্য করা যায় তা ভাবতে লাগলেন। তিনি সরকারের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস সম্পর্কে জানতেন। তাই সময় নষ্ট না করে তিনি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে দ্রুত হেল্প ডেস্ক প্রতিনিধির কাছে সাহায্য চাইলেন। প্রতিনিধি খিলক্ষেত ফায়ার সার্ভিসের কাছে কলটি ট্রান্সফার করে দেন। ফায়ার সার্ভিসের টিম আহত বৃদ্ধ লোকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পৌঁছে দেয়। জানতে চাইলে মুন্তাহা বলেন, ‘দেশে এমন একটি সেবার দরকার ছিল। আর এজেন্টদের সহযোগিতায় আমি মুগ্ধ। ’

গত ২২ ফেব্রুয়ারি রাত ১২টা ২৯ মিনিটে ৯৯৯ হেল্প ডেস্ক নম্বরে ফোন করে সাবিউর রহমান ঢাকার টিকাটুলীর কামরুন্নেছা স্কুলের সামনে গ্যাস পাইপলাইন লিক হয়ে প্রচুর গ্যাস বের হচ্ছে জানিয়ে তাৎক্ষণিক সহযোগিতা চান। কল সেন্টার এজেন্ট নাইমুর নাইম ফোনটি কাছের ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দেন। ফায়ার সার্ভিস অফিস বিষয়টি গ্যাস নিয়ন্ত্রণ কক্ষে জানাতে বলে। পরে কলটি তিতাস গ্যাস কন্ট্রোল সেন্টারে ট্রান্সফার করা হয়। সেই রাতে তিতাস গ্যাসের কর্মকর্তারা সাবিউরের ঠিকানা নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গ্যাস লিকেজ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেন।

জরুরি মুহূর্তে ৯৯৯-এর মাধ্যমে সেবা পেয়ে সন্তুষ্ট জানিয়ে সাবিউর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশে এমন একটি সেবা পাওয়া যাবে এটা ভাবতেই অবাক লাগছিল। মাত্র আধঘণ্টার মধ্যে তিতাসের লোকজন এসে গ্যাসের লিকেজ বন্ধ করেন। এ জন্য কোনো টাকা-পয়সা খরচ হয়নি। ’ ৯৯৯-এর কল সেন্টার এজেন্ট রানী আক্তারকে গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার উত্তরা ৭ নম্বর সেক্টর থেকে ফোন করে এক নারী জানান, তাঁর স্বামী তাঁকে প্রায়ই শারীরিক নির্যাতন করে। আজ কিছুক্ষণ আগে তাঁকে এবং তাঁর তিন বছরের বাচ্চাকে মারধর করে একটি ঘরে আটকে রেখেছে। তিনি পুলিশের সহায়তা চান। কল সেন্টার এজেন্ট তাঁর অভিযোগটি উত্তরা পশ্চিম থানায় ট্রান্সফার করলে কর্তব্যরত অফিসার ফোর্স পাঠাচ্ছেন বলে আশ্বস্ত করেন। ঘণ্টাখানেক পর ওই বাসা থেকে পুলিশ তাঁদের উদ্ধার করে। তিনি বলেন, ‘পুলিশের সহায়তায় তাৎক্ষণিক নির্যাতনের হাত থেকে মুক্তি পেয়েছি। তবে সংসারে শান্তি ফেরেনি। এখন আমি ঢাকায় আমার বাবা-মায়ের বাসায় বসবাস করছি। সন্তান ছোট থাকায় এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি। ’

গত ১৩ মার্চ বিকেল ৩টা ৫২ মিনিটে রাজবাড়ী জেলার কালুখালী থানার নাঈম ইসলাম নামের এক ব্যক্তি ৯৯৯ জরুরি সেবায় ফোন করে জানান, রাজ্জাকখালীর জুটমিলে বিশাল আকারে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ছে। কল সেন্টার এজেন্ট ঝর্না খাতুন বলেন, ‘দ্রুত সহযোগিতা চেয়ে আমরা ওই নাগরিকের কলটি ফায়ার কন্ট্রোলে ট্রান্সফার করি এবং ফায়ার কর্মকর্তা তাঁর ফোন নম্বরটি নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ’

এভাবে অনেকের কাছেই সময়ে-অসময়ে বিপদের সহায় হয়ে উঠছে ৯৯৯ জরুরি সেবা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে পরিচালিত ৯৯৯ সেবা এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত বছরের ১ অক্টোবর পরীক্ষামূলকভাবে চালু হওয়া ৯৯৯ কল সেন্টারটি ২৪ ঘণ্টা খোলা আছে। চলমান গবেষণার মাধ্যমে মানুষের জরুরি সময়ের সেবা নিয়ে আরো একটি উন্নত ৯৯৯ সেবার ডিজাইন করছে আইসিটি ডিভিশন।

‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস’ নামে চালু হওয়া এই পাইলট প্রকল্পটি থেকে নাগরিকরা তাৎক্ষণিক প্রয়োজনে ২৪ ঘণ্টা এই নম্বরে ফোন করে সহায়তা পাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ পুলিশের সঙ্গে অংশীদারির ভিত্তিতে পরিচালিত ৯৯৯ জরুরি সেবা হচ্ছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিচালিত একটি উদ্যোগ, যেখানে দেশের যে কেউ জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস, পুলিশি সাহায্য, অ্যাম্বুল্যান্স সহায়তা পেতে পারে। যেকোনো মোবাইল নম্বর থেকে সম্পূর্ণ টোল ফ্রি কল করে কল সেন্টার এজেন্টের মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি বিভাগের কাছ থেকে এই সেবা পাওয়া যাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্র জানায়, গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ লাখ ৮৪ হাজার ৭৪৬ জন ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করেছে। এর মধ্যে সাত লাখ ৬১ হাজার ৬০৫টি জরুরি ও অন্যান্য সেবা নিয়েছে। এর মধ্যে ফায়ার সার্ভিস-সংক্রান্ত সহায়তার পরিমাণ ছিল ৩০ শতাংশ, পুলিশ সহায়তার পরিমাণ ছিল ৬৩ শতাংশ এবং অ্যাম্বুল্যান্স সহায়তার পরিমাণ ছিল ৬ শতাংশ। এ ছাড়া গ্যাস সমস্যাজনিত অভিযোগের পরিমাণ ছিল ১ শতাংশ। এরই মধ্যে ৯৯৯ জরুরি সেবার মোবাইল অ্যাপ্লিকেশন ৪৬ হাজার ৪৭৩ বার ডাউনলোড হয়েছে। চ্যাট করেছে ৯৬ হাজার ২৬৬ জন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক কালের কণ্ঠকে বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সরকারিভাবে নাগরিকদের জরুরি প্রয়োজনে ৯৯৯ সেবা চালু করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে যে পরিমাণ সাড়া পেয়েছি তাতে আমরা অভিভূত। ’

জুনাইদ আহেমদ পলক বলেন, এই সেবায় নিত্যনতুন বিষয় সংযোজন করা হচ্ছে। এমনকি এই সেবায় প্রতিবন্ধীদেরও সম্পৃক্ত করতে ৯৯৯ অ্যাপে বাংলায় ভয়েস সুবিধা চালুর পাশাপাশি চ্যাট বট চালু করা হয়েছে। সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রয়োজনীয় আইনকানুন সংশোধন এবং পৃথক নীতিমালা তৈরির পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

তথ্য-প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, বর্তমানে এই কল সেন্টারে মোট ৮৬ জনের একটি দল কাজ করছে। প্রতি শিফটে ২৫ জনের দক্ষ ইমার্জেন্সি কল টেকার কাজ করেন। তবে কলের চাপ সামাল দিতে কল সেন্টারের সম্প্রসারণ প্রয়োজন। সারা দেশের সব থানা, ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্সকে একটি প্রযুক্তিগত নেটওয়ার্কের আওতায় নিয়ে এসে ৯৯৯-এর সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এ ছাড়া ভবিষ্যতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং সিস্টেম চালু করা হবে, যাতে একসঙ্গে সব অভিযোগ তদারকি এবং যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে।

ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় জরুরি সেবা গ্রহণের হার বাড়ছে জানিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি প্রকল্পের কর্মসূচি পরিচালক মনিরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘গত চার মাসে মোট সেবার ৪৮ শতাংশই দেওয়া হয়েছে ঢাকায়। ৫২ শতাংশ সারা দেশে। ঢাকার পর সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে গাজীপুর থেকে ১১ শতাংশ, চট্টগ্রাম থেকে ৫ শতাংশ, নীলফামারী থেকে ৫ শতাংশ, সিরাজগঞ্জ থেকে ৪ শতাংশ। এ ছাড়া কুমিল্লা, টাঙ্গাইল, সাতক্ষীরা, কুষ্টিয়া, পটুয়াখালী, মানিকগঞ্জ, যশোর, জামালপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলা থেকে ২ শতাংশ করে অভিযোগ পাওয়া গেছে। ’

কল সেন্টারের পাশাপাশি ন্যাশনাল ইমার্জেন্সি সেবার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে কল সেন্টারে সরাসরি ফোন, লাইভ চ্যাট, বিভিন্ন তথ্য খোঁজার জন্য সার্চ অপশন ব্যবহার করা যাবে। এই অ্যাপে জরুরি সেবার মধ্যে আছে হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশি সহায়তা নেওয়ার ব্যবস্থা। জরুরি প্রয়োজন ছাড়াও এই অ্যাপে সরকারের বিভিন্ন সাধারণ সেবা ও জীবন-জীবিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে, যা ব্যবহারকারীর বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। এই তথ্য প্রতিনিয়ত সংযোজন ও হালনাগাদ করা হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী।

সূত্র: কালেরকণ্ঠ

Share:

Monday, April 3, 2017

মধ্যরাতে ফেসবুক বন্ধ !

ছবি: সংগৃহীত

নিউজ ডেক্স: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কাছে জানাতে চেয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ।

শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি এড়ানো ও কর্মঘণ্টা যাতে নষ্ট না হয় সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক কর্মকর্তা বাংলানিউজকে জানিয়েছেন।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন