Thursday, May 5, 2016

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৮ জন নিহত


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: ময়মনসিংহের শম্ভুগঞ্জের মুদারপুর এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশুসহ এক নারী ও পাঁচ পুরুষ রয়েছেন।

নিহতরা হলেন, অটোরিকশা চালক সাদেকুল (২৮), অটোরিকশার মালিক আশরাফুল (২৯), কাজল (৩৫), শিরিনা (২৫), শিরিনার দুই সন্তান তাহসিন (৭) ও মোফাজ্জল ওরফে তৌহিদ (৪), শিরিনার ভাই উজ্জ্বল (১৮) ও আব্দুল হালিম (২৪)।

নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামে, জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ মে) দুপুর ১২টার দিকে মুদারপুরে পৌঁছালে ময়মনসিংহগামী অটোরিকশাটিকে চাপা দেয় নেত্রকোনাগামী ঘাতক ট্রাক।

ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন মঈনুল হক।

সূত্র: বাংলানিউজ
Share:

সাদেক হোসেন খোকার বিরুদ্ধে দুদকের ‍মামলা

প্রথম আলো টোয়েন্টিফোর.কম: ক্ষমতার অপব্যবহার ও নিয়মবহির্ভূত ভাবে রাজধানীর ১০টি মার্কেটের ১৩৮টি দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ‍মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদুক।

বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম।
 
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব ভট্টাচ‍ার্য  মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাদেক হোসেন খোকা মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১০টি মার্কেটের ১৩৮টি দোকান বরাদ্দ দেন। সিটি করপোরেশনের কোটা পদ্ধতি ব্যবহার করে নিয়মনীতি অনুসরণ না করে এসব দোকান বরাদ্দ দেওয়া হয়।

দোকানগুলো হচ্ছে- সরকারি কবি নজরুল ইসলাম কলেজ মার্কেটে ৫টি, আহসান মঞ্জিল সুপার মার্কেটে ৬২টি, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে ২টি, নবাব ইউসুফ এক্সটেনশন মার্কেটে ১টি, ৭৬ নম্বর খেলার মাঠ মার্কেটে ৬টি, বঙ্গবন্ধু ফোয়ারা পাতাল সড়ক সুপার মার্কেটে ১টি, মহাখালী কমিউনিটি সেন্টার মার্কেটে ৫টি, মিরপুর সুপার মার্কেটে ৩৫টি, বনানী সুপার মার্কেটে ১৩টি ও বনানী কমিউনিটি সেন্টার ও কাঁচা বাজারে ৮টিসহ মোট ১৩৮টি দোকান অবৈধভাবে বরাদ্দ দিয়েছেন বলে এজহারে উল্লেখ করা হয়।


খোকার বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় খোকাকে আসামি করে মামলা দায়ের হয়েছে বলে প্রণব ভট্টাচার্য জানিয়েছেন।
 
সূত্র: বাংলানিউজ
Share:

রবিবার দেশব্যাপী জামায়াতের হরতাল

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:  মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে রোববার (৮ মে) সকাল থেকে সোমবার ( ৯ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (মে ০৫) নিজামীর ফাঁসির রায় বহালের সুপ্রিম কোর্ট অাপিল বিভাগের সিদ্ধান্তের পরপরই এক বিবৃতিতে এই হরতালসহ অন্যান্য রাজনৈতিক কর্মসূচির ঘোষণা দেয় জামায়াতে ইসলামী।

এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান শুক্রবার (৬ মে) দেশব্যাপী দোয়া দিবস, শনিবার (৭ মে) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং আগামী রোববার (৮ মে) সকাল ৬টা থেকে সোমবার ( ৯ মে) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের এম. আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ী, হাসপাতাল, ঔষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।
সূত্র: বাংলানিউজ

Share:

নিজামীর রিভিউ খারিজ, যে কোন মূহুর্তে ফাঁসি


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নিজামীর করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে বৃহস্পতিবার (০৫ মে) এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।  

মঙ্গলবার (০৩ মে) রিভিউ আবেদনটির শুনানি শেষে রায়ের দিন বৃহস্পতিবার ধার্য করেন একই আপিল বেঞ্চ।
সর্বোচ্চ আদালতে শুনানি করেন আসামিপক্ষে নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ২৯ মার্চ ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি করেন নিজামীর আইনজীবীরা। এতে মোট ৪৬টি কারণ দেখিয়ে আপিল বিভাগের ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানানো হয়েছে।

গত ৩ ও ১০ এপ্রিল রিভিউ আবেদনটি কার্যতালিকায় এলেও আসামিপক্ষের সময়ের আবেদনে দু’দফা পিছিয়ে যায় শুনানির দিন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ০৬ জানুয়ারি নিজামীর মানবতাবিরোধী অপরাধ মামলার সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির একই আপিল বেঞ্চ।
গত ১৫ মার্চ আপিল মামলাটির ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।

রায়টি রাতেই বিচারিক আদালতে গেলে মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-১। এর পর পরই মৃত্যু পরোয়ানাসহ পূর্ণাঙ্গ রায় ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়, ঢাকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) কার্যালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।
পরদিন ১৬ মার্চ সকালে কাশিমপুর কারাগার পার্ট-২ এর কনডেম সেলে থাকা নিজামীকে মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায় পড়ে শোনানো হয়।
নিজামীকে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) প্রমাণিত ৮টি মানবতাবিরোধী অপরাধের মধ্যে ৪টিতে ফাঁসি ও ৪টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এর মধ্যে ৩টিতে ফাঁসি ও ২টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। অন্য তিনটিতে চূড়ান্ত রায়ে দণ্ড থেকে খালাস পেয়েছেন নিজামী, যার মধ্যে একটিতে ফাঁসি ও দু’টিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছিল ট্রাইব্যুনালের রায়ে।

একাত্তরের মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নিখিল পাকিস্তানের সভাপতি হিসেবে পাকিস্তানি বাহিনীর সহযোগী কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা ছিলেন নিজামী। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বুদ্ধিজীবীদের হত্যা ছাড়াও সুপিরিয়র রেসপন্সিবিলিটি (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) হিসেবে আলবদর বাহিনী ও ছাত্রসংঘের অপরাধের দায়ও তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বিচারিক ও আপিল আদালতের রায়ে।
নিজামীর বিরুদ্ধে মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এর মধ্যে ৮টি অর্থাৎ ১, ২, ৩, ৪, ৬, ৭, ৮ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হয়েছিল ট্রাইব্যুনালের রায়ে।

প্রমাণিত চারটি অর্থাৎ সাঁথিয়া উপজেলার বাউশগাড়িসহ দু’টি গ্রামে প্রায় সাড়ে ৪০০ মানুষকে গণহত্যা ও প্রায় ৩০-৪০ জন নারীকে ধর্ষণ (২ নম্বর অভিযোগ), করমজা গ্রামে ১০ জনকে গণহত্যা, একজনকে ধর্ষণসহ বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ (৪ নম্বর অভিযোগ), ধুলাউড়ি গ্রামে ৫২ জনকে গণহত্যা (৬ নম্বর অভিযোগ) এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ও সুপিরিয়র রেসপন্সিবিলিটির (১৬ নম্বর অভিযোগ) দায়ে নিজামীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল।

এর মধ্যে ৪ নম্বর অভিযোগের দায় থেকে নিজামীকে খালাস দিয়ে বাকি তিনটিতে ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ।
অন্য চারটি অর্থাৎ পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা কছিমুদ্দিন হত্যা (১ নম্বর অভিযোগ), মোহাম্মদপুরের ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে পাকিস্তানি সেনা, রাজাকার ও আলবদর বাহিনীর ক্যাম্পে নিয়মিত যাতায়াত ও মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র (৩ নম্বর অভিযোগ), বৃশালিখা গ্রামের সোহরাব আলী হত্যা (৭ নম্বর অভিযোগ) এবং রুমী, বদি, জালালসহ সাত গেরিলা যোদ্ধা হত্যার প্ররোচনার (৮ নম্বর অভিযোগ) দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন ট্রাইব্যুনাল।

এর মধ্যে ১ ও ৩ নম্বর অভিযোগের দায় থেকে চূড়ান্ত রায়ে খালাস পেয়েছেন নিজামী। বাকি দু’টিতে তার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আনোয়ারুল হক ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ দেন নিজামীকে।

এ রায়ের বিরুদ্ধে ২৩ নভেম্বর আপিল করেন নিজামী। ছয় হাজার ২শ’ ৫২ পৃষ্ঠার আপিলে মোট ১শ’ ৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছিলেন তিনি।
তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

সূত্র: বাংলানিউজ
Share:

Tuesday, April 26, 2016

খিলগাঁওয়ে প্লাস্টিক কারখানায় আগুন


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি চারতলা ভবনের নিচ তলার একটি গুদামে আগুন লেগেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ আগুন লাগে বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর আতিকুর রহমান জানান।

তিনি জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট কাজ করছে।

সূত্র: বাংলানিউজ
Share:

দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিত হত্যাকাণ্ড: প্রধানমন্ত্রী


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তদের হামলায় জোড়া খুনের ঘটনাকে পরিকল্পিত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “এ জাতীয় হত্যাকাণ্ড সাধারণ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নয়, দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবেই এসব ঘটানো হচ্ছে। দেশ যখন সবদিক থেকে এগিয়ে যাচ্ছে, তখন বেছে বেছে এই হত্যাকাণ্ডগুলো করা হচ্ছে।”

সোমবার (২৫ এপ্রিল) রাত ৮টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বোর্ডের সভা উপলক্ষে নির্ধারিত অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি দেশবাসীকে এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে এবং এ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় আছে। সবাই মিলে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে।”

তিনি বলেন, “এই গুপ্তহত্যা কারা ঘটাচ্ছে সকলেই বোঝেন। নানারূপে বিএনপি-জামায়াত এগুলো করছে। গত নির্বাচনের সময় থেকে দেশকে অস্থিতিশীল করতে তারা মানুষ পুড়িয়ে মারাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এখন ব্যর্থ হয়ে গুপ্তহত্যা করছে।”

হত্যাকারীরা ধরা পড়বে এবং তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

সূত্র: বাংলানিউজ
Share:

Monday, April 25, 2016

দৌলখাঁড়কে মডেল ইউনিয়নে পরিণত করলেন সিরাজুল আলম

স্টাফ রিপোর্টার,  প্রথম আলো টোয়েন্টিফোর.কম 

:  কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় সব্বোর্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে এলাকার সাংসদ সরকারের পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল) নিরলস  কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পূর্ণাঙ্গ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়ন পরিষদ । দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের কার্যকরি ভূমিকা আজ সর্বত্র প্রশংসিত। যে কারণে এক সময়ের অবহেলিত দৌলখাঁড় ইউনিয়ন এখন উন্নয়নের জোয়ারে ভাসছে। ইউনিয়ন পরিষদের এই উন্নয়নে লোটাস কামালের সহযোগী হয়ে কাজ করছেন দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের  সুযোগ্য চেয়ারম্যান এনকেএম সিরাজুল আলম।

আওয়ামীলীগের প্রার্থী হিসেবে গত বছরের জুন মাসে অনুষ্ঠিত দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হন সিরাজুল আলম। নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকার উন্নয়নে নতুনমাত্রা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকার সাধারণ লোকজন। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনে চেয়ারম্যান সিরাজুল আলমের ভূমিকা এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে রাজনীতির পাশাপাশি শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন তিনি। বটতলী এ মতিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কাছেও বেশ জনপ্রিয় একজন ব্যক্তি হিসেবে পরিচিতি পান। এলাকার তরুণ সমাজ সিরাজুল আলমকে তাদের আদর্শ হিসেবে বেছে নিয়েছে।
জানা যায়, ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হন সিরাজুল আলম। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেন তিনি। এ কারণেই আওয়ামী লীগের রাজনীতি করলেও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের কাছে তিনি সমান জনপ্রিয়।

সিরাজুল আলমের সম্পর্কে স্থানীয় শিক্ষক আবুল খায়ের (বিএসসি) বলেন, সিরাজুল আলমের মতো চেয়ারম্যান পাওয়া আমাদের জন্য খুবই সৌভাগের। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় যে উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তা অতীতের কোনো চেয়ারম্যান করতে পারেনি। তাই আসন্ন নবগঠিত বটতলী ইউনিয়ন নির্বাচনে সিরাজুল আলমকে চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর প্রয়োজন।
এলাকার উন্নয়নের বিষয়ে চেয়ারম্যান সিরাজুল আলম  বলনে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের যে স্বপ্ন ভিশন-২০২১ নিয়ে এগিয়ে যাচ্ছে তা বাস্তবায়নে কাজ করে যেতে চাই। চেষ্টা করছি আরো বেশি করে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে। এলক্ষ্যে ইতিমধ্যে দৌলখাঁড় ইউনিয়নকে সম্পূর্ণ ভ্যাটমুক্ত ইউনিয়নে পরিণত করেছি। এখানে জনগণের কাছ থেকে বাড়ি, গাড়ি, হোল্ডিং ট্যাক্স সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে। এছাড়াও ইউনিয়ন পরিষদের নাগরিক সাটিফিকেট, ওয়ারিশনামাসহ অন্যান্য সব সেবা  বিনামূল্য দেওয়ার কারণে পরিষদের প্রতি সাধারণ জনগণের আগ্রহ বেড়েছে ।  এ সরকার আমলেই স্থানীয় সাংসদ আ.হ.ম. মোস্তাফা কামাল (লোটাস কামাল) এর নেতৃত্বে কয়েকশত কোটি টাকার উন্নয়ন বদলে দিয়েছে ইউনিয়নের মানচিত্র।
এক প্রশ্নের জবাবে সিরাজুল আলম বলেন,  আমার এই ক্ষুদ্র রাজনৈতিক জীবনে   জনগণের যে ভালোবাসা পেয়েছি, এজন্য নিজেকে ধন্য মনে করছি। এলাকাবাসী  চাইলে  আসন্ন বটতলী ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আবারো জয়ী হয়ে  জীবনের বাকি সময়টুকুও জনগণের পাশে থেকে  সেবা করে যেতে চাই।
Share:

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পাঁচে বাংলাদেশ


প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স: আইসিসি’র ওয়ানডে র‌্যাংকিংয়ে সাত থেকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর ওয়ানডে র‌্যাংকিংয়ে সাতে উঠেছিল টাইগাররা।

এরপর আর কোনো ওয়ানডে সিরিজ না খেলেই এবার র‌্যাংকিংয়ে আরো দুই ধাপ উপরে উঠে এলো মাশরাফির দল।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি বছরের একটা পর্যায়ে র‌্যাংকিংয়ের হালনাগাদ করে। সর্বশেষ হালনাগাদের ফলেই বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৭ থেকে বেড়ে হয়েছে ১০১। এর ফলেই শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে টপকে র‌্যাংকিংয়ে এগিয়ে গেলো লাল-সবুজ বাহিনী।

১২৮ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর আছে যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)।

আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেন এ খবর।

র‌্যাংকিংয়ে উন্নতি যেভাবে:
হালনাগাদ করার সময় গত এক বছরের সবক’টি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করে আইসিসি।

হালনাগাদের সময়কালটা তো বটেই, সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে বাংলাদেশের দুর্দান্ত সাফল্যের ছাপ পড়েছে তাই র‌্যাংকিংয়ে।

গত বছরের আগে বাংলাদেশের পারফরম্যান্স ও র‌্যাংকিংয়ের অবস্থান তলানিতে ছিল। পক্ষান্তরে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের পারফরম্যান্স ছিলো বাংলাদেশের চেয়ে যথেষ্ট ভালো। কিন্তু ২০১৫ সালে দল দুটির বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ হালনাগাদে র‌্যাংকিংয়ে পিছিয়ে পড়লো শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।

সূত্র: বাংলানিউজ
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন