Monday, June 13, 2016

দেখে নিন কিভাবে নকল ডিম তৈরি করা হয়! (ভিডিওসহ)

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
 
ঢাকা: চীনের কারখানায় তৈরি হচ্ছে বিষাক্ত ডিম। কৃত্রিম উপায়ে কারখানায় তৈরি করা এসব ডিম চীনের প্রাচীর টপকে ছেয়ে যাচ্ছে বাংলাদেশসহ আশপাশের দেশগুলোতে। বাংলাদেশ-ভারতের আম-জনতার কাছে আসল-নকলের কবলে পড়ার কথা অজানা থাকলেও, চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইনডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্সিসহ বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যম।

এসব সংবাদমাধ্যম জানিয়েছে, মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনসহ ওই দেশের বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হচ্ছে। চোরাপথে সেই ডিম ভারতসহ আশপাশের অন্যান্য দেশেও বিস্তৃত হয়েছে নকল ডিমে। যা দেখতে একেবারে হাঁস-মুরগির মতো।

২০০৪ সাল থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম ডিম। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সাময়িকী ‘দ্য ইন্টারনেট জার্নাল অব টঙোকোলজি’তে কৃত্রিম ডিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়া আছে। তাতে অবশ্য এ কথাও বলা আছে যে, কৃত্রিম ডিমে কোনো খাদ্যগুণ নেই । কোনো প্রোটিনও নেই। বরং তা মানবদেহের মারাত্মত ক্ষতি করছে।
কিভাবে তৈরি হয় কৃত্রিম ডিম। 

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, কুসুম ও সাদা অংশের সমন্বয়ে কৃত্রিম ডিম তৈরি করতে প্লাস্টিকের ছাঁচ ব্যবহৃত হয়। তবে, তার আগে কুসুম তৈরি করা হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে। সরাসরি ক্যালসিয়াম ক্লোরাইড ও কালারিং ডাই দিয়ে লাল বা গাঢ় হলুদ রংয়ের কুসুম তৈরি করা হয়। তার ওপর অতি পাতলা স্বচ্ছ রাসায়নিকের আবরণ তৈরি করা হয়। যাতে কুসুম ও সাদা অংশ এক না হয়ে যায়। সাদা অংশ তৈরিতে ব্যবহার হয় ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রিজিন জিলাটিন ও এলাম।
প্লাস্টিকের ছাঁচ ডিমের সাদা অংশ তৈরি করে তার মাঝখানে ডিমের কুসুম তৈরি করা হয়। শেষ ধাপে ডিমের উপরের শক্ত খোলস তৈরি করা হয়। এর জন্য ব্যবহার করা হয় ওয়াঙের। মিশ্রণটিতে ব্যবহার করা হয় প্যারাফিন, বেনজয়িক এসিড, বেকিং পাউডার, ক্যালসিয়াম কার্বাইড। সাদা অংশকে ওয়াঙের দ্রবণে কিছুক্ষণ নাড়ানো চাড়ানো হয়। বাইরে থেকে স্বল্প তাপ প্রয়োগ করা হয়। এতেই তৈরি হয়ে যায় হুবহু ডিমের মতো দেখতে একটি বস্তু।
নকল ডিম চেনার উপায়: 

কৃত্রিম ডিম অনেক বেশি ভঙ্গুর। অল্প চাপে ভেঙে যায়। এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়। ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় এবং এর খোলস মসৃণ।

বিশেষজ্ঞরা বলছেন, চীনে তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত। কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বনেট, স্টার্চ, রেসিন, জিলেটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।

দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে। ক্যালসিয়াম কার্বাইড ফুসফুসের ক্যান্সারসহ জটিল রোগের কারণ।
নিচের ভিডিও দেখে নিন কীভাবে নকল ডিম তৈরি করছে চীন:



তথ্যসূত্র: নতুনসময়.কম


Share:

Sunday, June 12, 2016

দ্বিতীয় দিনে সারাদেশে ৪৮ জঙ্গিসহ গ্রেফতার দুই হাজার

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স
 
ঢাকা: জঙ্গি দমনে দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে ৪৮ জনকে কয়েকটি জঙ্গি সংগঠনের সদস্য বলছে পুলিশ।


 
শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জঙ্গিসহ মোট পাঁচ হাজার ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ জঙ্গিসহ তিন হাজার ১৯২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছিল পুলিশ সদর দপ্তর।

রোববার পুলিশের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলার মোট দুই হাজার ১২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে গ্রেফতারি পরোয়ানার এক হাজার ৪৯৬ জন, নিয়মিত মামলার ৫৮৮ জন (অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ৪১ জন এবং মাদক মামলার ৩৯১ জন) আসামি রয়েছে বলে জানা এই পুলিশ কর্মকর্তা।

গত এক বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধভিক্ষু আক্রান্ত হওয়ার পর সম্প্রতি চট্টগ্রামে একই কায়দায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রী খুন হওয়ার পর এই সাঁড়াশি অভিযানের ঘোষণা আসে।

তথ্যসূত্র: নতুনসময়.কম

Share:

পতিতা চরিত্রে অভিনেত্রী তিশা!

প্রথম আলো টোয়েন্টিফোর ডেক্স

ঢাকা: 
ছোটপর্দার অন্যতম জনপ্রিয় একটি নাম নুসরাত ইমরোজ তিশা। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে এরই মধ্যে নিজের অভিনয় প্রতিভা প্রমাণ করেছেন। দারুণ অভিনয় দিয়ে সম্প্রতি ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করেছেন বড় পর্দায়ও। অভিনয়ের প্রয়োজনে নিজেকে যেকোন চরিত্রে মেলে ধরেন এ জনপ্রিয় অভিনেত্রী। আর এরই ধারাবাহিকতায় নিজেকে এবার একদম আলাদাভাবে উপস্থাপন করলেন তিনি।

পতিতার বেশে তিশা
আর এবারে ঈদকে সামনে রেখে একেবারে একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘এক রাইতের স্বোয়ামী’ নামের একটি টেলিফিল্মে পতিতার চরিত্রে দেখা যাবে তিশাকে। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন মহম্মদ মেহেদী হাসান জনি। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের ও উজ্জ্বল চৌধুরী।

এ বিষয়ে তিশা বলেন, ‘টেলিফিল্মটির গল্প একেবারেই ভিন্ন ধরনের। দর্শকরা এক ভিন্ন তিশাকে দেখতে পাবেন।’ টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, ‘পতিতাদের সম্পর্কে অনেকের জানার আগ্রহ থাকে। এ ধরনের গল্প নিয়েই টেলিফিল্মটি নির্মাণ করা হয়েছে। আশা করি, টেলিফিল্মটি দর্শকদের ভালো লাগবে।’ আসন্ন ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘এক রাইতের স্বোয়ামী’ টেলিফিল্মটি প্রচারিত হবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম



Share:

Sunday, June 5, 2016

বাংলাদেশের সন্ত্রাসী হামলা বিশ্ব থেকে আলাদা নয়

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে সন্ত্রাসী হামলার ঘটনাগুলো ঘটছে, তা বিশ্বজুড়ে চলতে থাকা সন্ত্রাসী হামলা থেকে আলাদা কিছু নয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের বন্ধুরাষ্ট্রগুলো মিলে এই হামলা মোকাবিলায় একসঙ্গে কাজ করতে চায়।

রোববার রাজধানীর বসুন্ধরায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ক্লাব আয়োজিত পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সন্ত্রাসবাদের সঙ্গে পরিবেশ নষ্টের যোগসূত্র উল্লেখ করে বার্নিকাট বলেন, পরিবেশের কোনো সীমানা নেই। পরিবেশ নষ্টের ঝুঁকি কোনো দেশে দেখা গেছে, তার প্রভাব অন্য দেশের ওপরও পড়তে পারে। তেমনি সন্ত্রাসবাদকেও একটি দেশের সীমানায় আটকে রাখা যায় না। এর প্রভাবও অন্য দেশের ওপর পড়ে।

তিনি বলেন, আমাদের কাছে থাকা প্রতিবেদন বলছে, এখানকার সন্ত্রাসী হামলা বৈশ্বিক সন্ত্রাসবাদের বাইরে কিছু নয়। গত ১৫ মাসে বাংলাদেশে ৪০টির বেশি সন্ত্রাসী হামলা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে মার্শা বার্নিকাট বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রতিরোধসহ নানামুখী পরিবেশ বিপর্যয় রোধে সব দেশের ঐক্য, প্রচেষ্টা এবং সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। পরিবেশ ও জলবায়ু কেবল কোনো দেশ, জাতি অথবা সীমান্তের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র সবাইকে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমর রহমান। তিনি বলেন, পরিবেশবিষয়ক গণসচেতনতা গড়ে তোলার দায়িত্ব ছাত্রদের। এ ব্যাপারে ছাত্রদের আরও উদ্যোগী হতে হবে।

আলোচনা শেষে পরিবেশবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি রাশেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

নারী সেজে অভিনব প্রতারণা!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
মোবাইল ফোনে নারীকণ্ঠে ফোন করে অর্থ আদায়ের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফিননগর এলাকা থেকে দুই ভাইকে গ্রেফতার করে বায়েজিদ থানা-পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নেজাম উদ্দিন (২৩) ও কমর উদ্দিন (২১)। গ্রেপ্তারকৃত দুই ভাই নারীকণ্ঠে ফোন করে প্রতারণার জাল ফেলে অর্থ আদায়ের কথা স্বীকার করেছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, পরিবারের অর্থসংকট মোকাবিলায় কলেজপড়ুয়া দুই ভাই ফোনের মাধ্যমে অর্থ আয় করার এক অভিনব কৌশল ঠিক করেন। তারা ‘ফেসবুকে চামিলী সেন, রাজসী বড়ুয়া ও ঝুমকা রানী নামে তিনটা ফেক আইডি খোলেন। সেসব আইডিতে সুন্দরী মেয়েদের ছবি আপলোড করে ফোন ও ভিডিও করার জন্য মোবাইল নম্বর দিয়ে আহ্বান জানান।

এরপর তাদের মোবাইলে একের পর এক ফোনকল আসতে থাকে। মোবাইল ফোনের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তাদের কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তর করে দুই ভাই আগ্রহীদের সঙ্গে কথা বলে প্রতি কলের জন্য ৩০০, ৫০০ কিংবা ১০০০ টাকা পর্যন্ত আয় করতেন। এভাবে দুই ভাইয়ের প্রতি মাসে আয় ছিল প্রায় ৩০ হাজার টাকা।

এই প্রতারণার বিষয়টি শুক্রবার পুলিশের নজরে আসার পর পুলিশ নগরীর আরেফিননগরের একটি ভাড়া বাসা থেকে দুই ভাইকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি মোবাইল ফোন। তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা দুজনই চট্টগ্রামের এমইএস কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে এখন বেকার জীবনযাপন করছেন। পারিবারিক অর্থসংকটের কারণে তারা টাকা রোজগারে প্রতারণার এই অভিনব পন্থাটি বেছে নিয়েছিলেন।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

Muhammad Ali in his own words: Ten greatest Ali quotes

Prothom Alo24 Desk

Dhaka:
As renowned a boxer Muhammad Ali was, "The Greatest of All Time" had a gift for words. Ali's eloquence has resulted in phrases like that still resonate in society and transcend sports.


The former heavyweight champion died Friday night at the age of 74, finally succumbing to a long battle with Parkinson's disease.

He was never shy and was always able to drop a memorable line. Here are 10 of his best quotes.

1. "Float like a butterfly, sting like a bee."

2. "I'm the greatest thing that ever lived! I'm the king of the world! I'm a bad man. I'm the prettiest thing that ever lived."

3. "I hated every minute of training, but I said, ‘Don’t quit. Suffer now and live the rest of your life as a champion.'"

4. "The man who views the world at 50 the same as he did at 20 has wasted 30 years of his life."

5. "It's just a job. Grass grows, birds fly, waves pound the sand. I beat people up."

6. "I know where I'm going and I know the truth, and I don't have to be what you want me to be. I'm free to be what I want."

7. "I done wrestled with an alligator, I done tussled with a whale; handcuffed lightning, thrown thunder in jail; only last week, I murdered a rock, injured a stone, hospitalized a brick; I'm so mean I make medicine sick."

8. "Champions aren't made in gyms. Champions are made from something they have deep inside them — a desire, a dream, a vision. They have to have the skill, and the will. But the will must be stronger than the skill."

9. "The best way to make your dreams come true is to wake up."

10. "Friendship … is not something you learn in school. But if you haven’t learned the meaning of friendship, you really haven’t learned anything."

Source: Sporting News/Yahoo
Share:

Saturday, June 4, 2016

দুই মাথা নিয়ে অদ্ভূত শিশুর জন্ম!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় বেসরকারি হাসপাতালে অদ্ভূত যমজ সন্তানের জন্ম দিয়েছেন মা শিবরাজ দেবী। যমজ সন্তানের পরিস্থিতি খারাপ হওয়ায় চিকিৎসার জন্য তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


বুধবার বিকেলে জন্ম নেওয়া এই যমজ সন্তানের একজন ছেলে অন্যজন মেয়ে।

জানা যায়, এক ছেলে এবং এক মেয়ের পর তৃতীয়বার সন্তানসম্ভবা হয়ে খুবই উত্তেজিত ছিলেন ২৪ বছরের শিবরাজ দেবী। একইভাবে তৃতীয়বার বাবা হওয়ার আশায় প্রবল আনন্দে মেতেছিলেন ৩০ বছরের ছোট্টু সিং। অবশেষে বুধবার বিকেলে যমজ সন্তানের জন্ম দিলেন শিবরাজ।

আর তারপরেই দেখা দিল সমস্যা। মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল সব আনন্দ। শিবরাজ দেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ যমজ সন্তানের দেহ একটি। যমজ দু’জনের একজন ছেলে ও একজন মেয়ে। তাদের দু’জোড়া হাত থাকলেও পা রয়েছে একজোড়া। দু’জনের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশকিছু অঙ্গও রয়েছে একটি করে।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. রাজ কুমার গুপ্তা বলেন, তলপেটের নিচ থেকে তাদের অঙ্গ সব জোড়া রয়েছে। একজনের যৌনাঙ্গ দেখা যাচ্ছে। যাতে বোঝা যাচ্ছে সে মেয়ে। অন্য আরেকজনের যৌনাঙ্গ এখনও দেখা যায়নি। তবে মনে হচ্ছে অপরটি ছেলে। যমজের ক্ষেত্রে সাধারণত উভয়ের লিঙ্গ একই হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে আলাদা।

সদ্য জন্মানো এক শরীরের দুই সন্তানের শারীরিক অবস্থা একটু স্থিতিশীল হলে তাদের তিন ঘণ্টা দূরত্বের একটি বড় হাসপাতালে পাঠানো হয়। কিন্তু হার মানে সেই বড় হাসপাতাল কর্তৃপক্ষও। উপযুক্ত চিকিৎসার জন্য দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

নিম্নবিত্ত পরিবারে জন্মানো ওই দুই শিশুর চিকিৎসার খরচ চালানোর মতো অবস্থা নেই কারখানার শ্রমিক ছোট্টু সিংয়ের। সে কারণে সন্তানদের বাড়ি নিয়ে যেতে চাইছেন ছোট্টু-শিবরাজ।

ছোট্টু সিং জানালেন, গর্ভবতী অবস্থায় সবরকম পরীক্ষা এবং চিকিৎসকের যাবতীয় পরামর্শ মেনে চলেছিল শিবরাজ। একবারের জন্যও বোঝা যায়নি যে শিবরাজের গর্ভে বড় হচ্ছে যমজ সন্তান।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

Wednesday, June 1, 2016

নিজামীর ফাঁসি নিয়ে পাকিস্তানের অবস্থানে বিরক্ত ভারত

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি নিয়ে পাকিস্তানের অবস্থান নিয়ে ভারত চিন্তিত ও বিরক্ত। ভারতের কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা পাকিস্তানের নেওয়া অবস্থানকে ভালো চোখে নিচ্ছে না। ভারতের প্রশাসনিক মহলের সূত্র থেকে পওয়া খবরে জানা যাচ্ছে মূলত দুটি বিষয় নিয়ে নাখুশ ভারত।


 
প্রথম বিষয় গত ১১ মে (বুধবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য, যেখানে বলা হচ্ছে, পাকিস্তানের সংবিধান এবং আইনের পক্ষ নেওয়াই ছিল নিজামীর এক মাত্র অপরাধ।

একই দিনে পাকিস্তানের পার্লামেন্ট একটি ‘ফাতেয়া’ জারি করে। বিনা বাঁধায় একটি রেজুলিউশনও পাশ হয়। যেখানে এই ফাঁসির ঘটনায় গভীর চিন্তা প্রকাশ করা হয়েছে। পাকিস্তানের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের মন্ত্রী এই বিষয়ে তাদের গভীর চিন্তা ব্যক্ত করেন।

দ্বিতীয়ত গত ২৪ মে (মঙ্গলবার) পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে একটি রেজুলিউশান নেওয়া হয়। যেখানে প্রস্তাব দেওয়া হয় জামায়াত আমির মতিউর রহমান নিজামীরকে পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘নিশান-এ পাকিস্তান’ প্রদান করার। শুধু তাই নয় পাকিস্তানের মধ্যে অন্তর্গত  পাঞ্জাব অ্যাসেম্বলিতে এই প্রসঙ্গে বাংলাদেশের কারাগারে মানবতা বিরোধী অপরাধে বন্দি এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত সমস্ত জামায়াত ইসলাম নেতাদের এই সম্মান দেবার প্রস্তাব আনা হয়েছিল।

লক্ষণীয় ভাবে পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে এই বিষয় নিয়ে কোন বিরোধিতা দেখা যায়নি। কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই বিরোধিতাহীন প্রস্তাব গ্রহণের বিষয়টিকে নজর রেখে যথেষ্ট বিব্রত। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একটি মহলের মতে এই দুটি ঘটনা পাকিস্তানের সঙ্গে জামায়াত ইসলামের গভীর যোগাযোগ এবং সমর্থনের প্রমাণ পাওয়া যায়।

বিশ্লেষকদের মতে পাকিস্তানের পাঞ্জাব অ্যাসেম্বলিতে এই ধরণের একটি প্রস্তাবের বিরুদ্ধে সরকার, রাজনৈতিকদল এবং জনগণের পক্ষে একাধিক প্রতিবাদ হওয়াই স্বাভাবিক ছিল। কিন্তু সেই ধরণের কোন প্রতিবাদের ঘটনা ঘটেনি। বরং বিষয়টি নিয়ে চুপ থাকে সবকটি পক্ষ।

স্বাভাবিক রাজনৈতিক অবস্থায় একটি সার্ব্বভম্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে অন্যদেশের এই ধরণের হস্তক্ষেপ আন্তর্জাতিক রাজনীতির শিষ্টাচারের পরিপন্থী বলে মনে করছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও অবাক হয়েছেন গোটা বিশ্বের এই নিয়ে চুপ থাকার বিষয়টিও। তাদের আশা আগামী দিনে এই বিষয়টিকে নিয়ে আন্তর্জাতিক মহলও খুব দ্রুত সরব হবে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন