Friday, July 15, 2016

কাউন্টিতে মুস্তাফিজের খেলার সূচি

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:

ঢাকা: মুস্তাফিজ খেলতে যাচ্ছেন সাসেক্সে। ভারতের প্রিমিয়ার লীগ (আইপিল) জয়ের পর এবার কাউন্টি জয় করার পালা। কাউন্টি ক্রিকেট খেলতে যুক্তরাজ্যে উড়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নিয়েছে সাসেক্স।



কাউন্টিতে সমান তালে টি-২০, ওয়ানডে ও চারদিনের ম্যাচ চললেও মুস্তাফিজ কেবল রঙিন পোশাকেই খেলবেন দলটির হয়ে। ১৫ জুলাই তাকে মাঠে নামানোর পরিকল্পনা করছিল সাসেক্স। কিন্তু প্রত্যাশিত সময়ে মুস্তাফিজ যেতে পারছেন না, জন্য আগামীকাল তার খেলার কোনো সম্ভাবনা নেই।

আইপিএলের প্রায় প্রতি ম্যাচে তার দুর্দান্ত বোলিংয়ের পর মুস্তাফিজের একেকটি ডেলিভারি দেখার জন্য যেন উন্মুখ হয়ে আছে সবাই। এ কারণে কাউন্টিতে তার কবে কখন খেলা, এ নিয়েও অনেকের কৌতূহল সবার ভেতরে। আপাতত ২ আগস্ট পর্যন্ত সাসেক্সের পূর্ণ সূচি বলা সম্ভব হচ্ছে।
কারণ এরপরই শুরু যাবে নকআউট পর্ব। টি-২০ ও ওয়ানডে টুর্নামেন্টের সেই নকআউট পর্বে জায়গা করে নিতে দুই টুর্নামেন্টেই নিজেদের পয়েন্ট টেবিলে কমপক্ষে চারে থাকতে হবে সাসেক্সকে। ১৮টি দলকে উত্তর ও দক্ষিণ এই দুটি গ্রুপে ভাগ করে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপ ও ন্যাটওয়েস্ট টি-২০ ব্ল্যাস্ট টুর্নামেন্ট দুটি হয়। চার ম্যাচের তিনটিতেই হার ও মাত্র একটি জয় নিয়ে সাসেক্স নিজেদের গ্রুপে পড়ে আছে সবার নিচে। টি-২০ অবশ্য অবস্থা মোটামুটি ভালো। ১০ ম্যাচের চার জয়, চার পরাজয়, দুটি পরিত্যক্ত। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচে। ভালো সম্ভাবনা আছে চারে থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার।

মুস্তাফিজের অবশ্য এখনো ভিসা জটিলতা কাটেনি। ফলে আগামী রোববারের আগে তার যাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। তবু শুক্রবার থেকে সাসেক্সের গ্রুপ পর্বের পূর্ণ সূচিগুলোতে চোখ রাখতে পারেন। স্টার স্পোর্টসে সরাসরি সম্প্রচারিত হয় খেলাগুলো।

সাসেক্সের পরবর্তী সূচি

খেলা                 প্রতিপক্ষ                      তারিখ          সময়
টি-টোয়েন্টি       হ্যাম্পশায়ার               ১৫ জুলাই      রাত ১২.০০
টি-টোয়েন্টি       এসেক্স                        ২১ জুলাই       রাত ১২.০০
টি-টোয়েন্টি       সারে                          ২২ জুলাই       রাত ১১.৩০
ওয়ানডে           গ্লস্টারশায়ার              ২৪ জুলাই       বিকাল ৪.০০
ওয়ানডে           হ্যাম্পশায়ার              ২৭ জুলাই        সন্ধ্যা ৭.০০
টি-টোয়েন্টি      গ্ল্যামরগান                ২৮ জুলাই      রাত ১১.৩০
ওয়ানডে          সমারসেট                 ৩০ জুলাই      বিকাল ৪.০০
ওয়ানডে          কেন্ট                        ০২ আগস্ট      সন্ধ্যা ৬.৩০
Share:

Thursday, July 14, 2016

এক চামচ চিনিতে ৮০ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদন (ভিডিওসহ)

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:
ঢাকা: চীনের একদল শিক্ষার্থী চিনি থেকে বিদ্যুৎ উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন। বায়ো ইলেকট্রোকেমিক্যালের মাধ্যমে সম্প্রতি ওই শিক্ষার্থীরা এক চামচ চিনি থেকে ৮০ ঘণ্টার বিদ্যুৎ উৎপাদন করেন।


শিক্ষার্থীরা ই-কয়েল, শেওয়ানেল্লা এবং বি.; সাবটিলিস ব্যাকটেরিয়া দিয়ে ফুয়েল সেল তৈরি করতে সক্ষম হয়। এ সেল উৎপাদনের মধ্য দিয়ে তারা যে ব্যবস্থা তৈরি করেছে তাতে দীর্ঘস্থায়ী ইলেকট্রিক্যাল আউটপুট পাওয়া সম্ভব হয়েছে।

শিক্ষার্থীদের এ উদ্ভাবনে এরই মধ্যে বিকল্প জ্বালানির গবেষকরা কিছুটা নড়েচড়ে বসেছেন। কারণ এর আগে এরকম কোনো প্রকল্প তাদের সামনে হাজির হয়নি। আগে যারাই বিকল্প জ্বালানি নিয়ে কাজ করেছেন তাতে নানামুখী সমস্যা ছিল। ফলে একটি পন্থাও বিশ্বব্যাপী মানুষের মধ্যে সাড়া ফেলতে পারেনি। কিন্তু চীনের শিক্ষার্থীদের উদ্ভাবিত এ পদ্ধতিটি পেছনের সব পদ্ধতির চেয়ে ভিন্ন এবং অধিক কার্যকর।

গবেষকদের মতে, বাতাস, পানি এবং সৌরশক্তির পদ্ধতির চেয়ে চীনের শিক্ষার্থীদের পদ্ধতি অনেক সহজ এবং দীর্ঘস্থায়ী। এটা কোনো পরিবেশ পরিস্থিতির ওপর নির্ভর করে না। যে কোনো পরিস্থিতিতেই এ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

সুতরাং আগামীতে বিশালাকার পাওয়ার প্ল্যান্টের কাজে এ পদ্ধতি সহজেই প্রয়োগ করা যাবে বলেও মনে করছেন অনেকে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এ গবেষণার কথা প্রকাশ করেছে।

ভিডিওতে দেখুন:



তথ্য: সংগৃহীত


Share:

বরখাস্ত হলেন পরকীয়ায় আসক্ত দুই শিক্ষক!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স:

ঢাকা: পরকীয়া প্রেমের কারণে এক শিক্ষক ও শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়ারা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল কবির ও শিক্ষকা আছিয়া খাতুন।

বিবাহবহির্ভূত সম্পর্ক ও ইন্টারনেটে ওই দুই শিক্ষকের আপত্তিকর ছবি প্রকাশ হওয়ার পর দুই বছরের জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সফিকুজ্জামান খোকন।

বৃহস্পতিবার তিনি নতুন সময়কে বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভায় দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষক আশরাফুল কবির ও শিক্ষিকা আছিয়া খাতুনকে দুই বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ব্যাপারে তেঁতুলিয়া গ্রামের অভিভাবক আব্দুল কাদের, সাইদুল ইসলাম, মফিজুর রহমান, তমল কর্মকার, শিক্ষক হাসানুজ্জামান, বরেয়া গ্রামের সুশান্ত বর্মন, আব্দুল আজিজসহ একাধিক ব্যক্তি বলেন, স্কুলের কম্পিউটার শিক্ষক এক সন্তানের জনক আশরাফুল কবিরের সঙ্গে একই স্কুলের সমাজ-বিজ্ঞান বিভাগের শিক্ষিকা দুই সন্তানের জননী আছিয়া খাতুনের সঙ্গে দীর্ঘদিন পরকীয়া প্রেম চলে আসছিলো।

“শিক্ষিকা আছিয়া খাতুনের স্বামী তারালী আলাউদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামায়াত নেতা আরিফ বিল্লাহ একাধিক সহিংস মামলার পলাতক আসামি। এ সুযোগে শিক্ষক আশরাফুল কবিরের সঙ্গে আছিয়া পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। আছিয়ার সঙ্গে গোপনে বিভিন্ন জায়গায় অবৈধভাবে মেলামেশা করেন আশরাফুল। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা আছিয়ার স্বামী ও স্কুল কর্তৃপক্ষকে জানাই”।
এদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে আশরাফুল কবিরের কাছ থেকে নিজেকে সরিয়ে নেন আছিয়া। এতে আছিয়ার প্রতি ক্ষিপ্ত হন আশরাফুল। একপর্যায়ে লম্পট আশরাফুল কবির আছিয়ার সঙ্গে অবৈধ মেলামেশার গোপন মোবাইলে ধারণকৃত ছবি ফেইসবুকের মাধ্যমে ইন্টারনেটে এবং বিভিন্ন মোবাইলের দোকানে ছড়িয়ে দেন।

তবে এলাকাবাসীর এ অভিযোগ অস্বীকার করে আছিয়ার স্বামী আরিফ বিল্লাহ বলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমার স্ত্রীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।

তথ্য: সংগৃহীত

Share:

Saturday, July 2, 2016

যে ভাবে হামলা চালায় গুলশান আর্টিজান রেষ্টুরেন্টে

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

রাত ৮টা ৪৫ মিনিট: গুলশান ৭৯ নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গীরা প্রথম হামলা চালায়। হামলার বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেখান থেকে পালিয়ে আসা একজন কর্মচারী সুমন রেজা ঘটনার বর্ণনা দিয়েছেন ঢাকারি একটি বেসরকারী টেলিভিশনকে:
হোলি আর্টিজান রেষ্টুরেন্ট।
গুলশানের সে জনপ্রিয় হোলি আর্টিজান রেষ্টুরেন্ট। ছবি: বিবিসি বাংলা
“আমরা ব্যস্ত ছিলাম। হঠাৎ করে শুনি গোলাগুলি হচ্ছে। দেখি আমাদের পিৎজা বানানোর যে কিচেন, তার সামনে দুজন লোক। ওরা সেখান থেকে প্রথম অ্যাটাক শুরু করলো। প্রথমে ফাঁকা গুলি করলো। গেস্টরা সব শুয়ে পড়লো যে যার মতো। আমরা যে যেভাবে পেরেছি ছাদে চলে গেছি। হামলাকারীদের বয়স হবে সর্বোচ্চ ২৮ বছর। দুজনের মুখ ভালোভাবে দেখেছি, তাদের দাড়ি-টাড়ি ছিল না। হামলকারীরা প্রায় দশ বারোটা বোমা মেরেছে। তখন পুরো বিল্ডিং কাঁপছিল। আমরা তখন ছাদ থেকে লাফ দিয়ে নিরাপদ জায়গায় যাই।”

গুলশানের একজন বাসিন্দা রাশিলা রহিম ঢাকার গোলাগুলির ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন টেলিফোনে বিবিসি বাংলাকে। যে রেস্টুরেন্টে জঙ্গীরা বেশ কিছু মানুষকে জিম্মি করে রেখেছে তার খুব কাছেই এক ভবনের ফ্ল্যাটে থাকেন তিনি।

“আমাকে আমার ড্রাইভার বললেন, আপা আপনি এখন বেরুবেন না, নীচে গোলাগুলি চলছে। তারপর দেখি আমার ড্রয়িং রুমের জানালার কাঁচে ফেটে গেল। তারপর থেকে অনবরত গুলির শব্দ শুনতে পাই। এরপর আমার মেয়ে কান্নাকাটি শুরু করে। আমরা সবাই কান্নাকাটি শুরু করি। কারণ খুবই


রাত নয়টা পাঁচ মিনিট: গুলশান ৭৯ নম্বর সড়কের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গীদের হামলার খবর পায় পুলিশ। গুলশানের পুলিশের এসিস্ট্যান্ট কমিশনার আশরাফুল করিম জানান, খবর পাওয়ার সাথে সাথে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

৯টা ২০ মিনিট: ঘটনাস্থলে গোলাগুলির শব্দ শুনতে পান প্রত্যক্ষদর্শীরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় গোলাগুলির শব্দ শুনতে পাচ্ছেন বলে জানান। ঢাকার উত্তরের মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক এসময় টুইট “পুলিশ ইজ সারাউন্ডিং দ্য এরিয়া, গানফায়ার স্টিল অন”।

পুলিশ রেস্টুরেন্টের ভেতরে ঢোকার চেষ্টা করলে জঙ্গীরা গুলি এবং বোমা ছুঁড়ে মারে পুলিশের দিকে। শুরু হয় বন্দুক যুদ্ধ।

৯টা ৩০ মিনিট: গোলাগুলিতে আহত হন বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

রাত ১০ টা: পুলিশ, র‍্যাব এবং আধা সামরিক বাহিনী বর্ডার গার্ডস বাংলাদেশের কয়েকশো সদস্য ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

১১: ১৫: হাসপাতালে মারা যান বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দীন।

তথ্য: সংগৃহীত
Share:

২৪ জনকে হত্যার দাবি আইএসের

ঢাকা: রাজধানীর গুলশানের ‘হলি আর্টিসান বেকারি’ রেস্টুরেন্টে হামলা চালিয়ে ২০ জনকে হত্যার দাবি করেছে কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তারা বলছে, এই ২৪ জন বিভিন্ন দেশের নাগরিক।



আইএসের মুখপত্র ‘আমাক’র বরাত দিয়ে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণ ‘সাইট ইন্টিলিজেন্স’ ও বিবিসি বাংলা এ খবর দিয়েছে।

২৪ জনকে হত্যার দাবি করার আগে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। সংগঠনটির তরফ থেকে এ হামলাকে ‘কমান্ডো অ্যাটাক’ বলা হচ্ছে।

তবে আইএসের দাবির প্রেক্ষিতে বিবিসি এ খবর দিলেও প্রশাসনের কর্মকর্তাদের কোনো মন্তব্য দেয়নি সংবাদমাধ্যমটি।
Share:

লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

ঢাকা: পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


 
মহিমান্বিত এ রজনী উপলক্ষে শুক্রবার (০১ জুলাই) দেওয়া এক বাণীতে বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফিরাত।

এই পবিত্র রজনীকে কেন্দ্র করে মহান রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য: সংগৃহীত
Share:

আজ পবিত্র লাইলাতুল কদর

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

আরবি ভাষায় ‘লাইলাতুন’ শব্দের অর্থ রাত্রি এবং ‘কদর’ শব্দের অর্থ সম্মান, মর্যাদা। এই দুটি শব্দ মিলিয়ে লাইলাতুল কদর অর্থ অত্যন্ত সম্মানিত বা মহিমান্বিত রজনী। মুসলিম উম্মাহর কাছে লাইলাতুল কদর অতিশয় মর্যাদাপূর্ণ একটি পবিত্র রজনী। 

ছবি: সংগৃহীত
পবিত্র কোরআনে এই রাতের গুরুত্ব তুলে ধরে সুরা কদর নামে একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। তাতে এই মহিমান্বিত রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ইরশাদ করা হয়েছে। আজ শনিবার দিবাগত রাতটিই পবিত্র লাইলাতুল কদর।

কোরআন নাজিলের মাস মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোর কোনো একটিই এই পুণ্যময় লাইলাতুল কদর। তবে ওলামায়ে কেরামরা মনে করেন রমজান মাসের ২৬তম দিনের শেষের রাতটিই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। সেই হিসাবে এই রাতটিকেই লাইলাতুল কদর ধরে ধর্মপ্রাণ মুসলিম নর-নারীরা সারা রাত নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আসকারে মগ্ন থাকেন।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা দেশের মুসলিম নর-নারীসহ মুসলিম উম্মাহর সবাইকে মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তাঁরা দেশ, জাতিসহ গোটা বিশ্বের মঙ্গল কামনা করেছেন।
তথ্য: সংগৃহীত
Share:

গুলশানের জঙ্গি হামলায়: আইএসের দায় স্বীকার

ঢাকা: ঢাকায় গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্রপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট)।


আজ শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে (বাংলাদেশ সময়‍) আইএসের কথিত সংবাদ সংস্থা আমাক নিউজের বরাত​​ দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ​ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে।

এর আগে রাত একটার দিকে ঢাকা মহানগর গো​য়েন্দা পুলিশের (​ি​ডবি) উপকমিশনার শেখ নাজমুল আলম সাংবাদিকদের বলেন, বন্দুকধারীরা যে উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য তা আপাতত মনে করা হচ্ছে। তবে তারা নির্দিষ্ট করে কোন গোষ্ঠীর সে ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নাজমুল আলম বলেন, ভেতরে যারা জিম্মি হয়ে আছেন এখন পর্যন্ত তাঁরা অক্ষত আছেন বলে তাঁরা জানতে পেরেছেন।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন