Saturday, January 9, 2016

২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে আ.লীগ: মির্জা ফখরুল



ঢাকা: রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

গত ৭ জানুয়ারি ২০১৫ তারিখে নিজেদের কাউন্সিলে  ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী ঐক্যজোট। ঐদিন পরবর্তীতে ঐক্যজোটের একাংশের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক গুলশান কার্যালযে সংবাদ সম্মেলন করে তাঁরা বিএনপির জোটে থাকবেন বলে জানান।

ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোট ছাড়ার ঘটনা ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে এখন রাজনৈতিকভাবে দেউলিয়া একটি দলে পরিণত হয়েছে। তা না হলে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন