Thursday, May 26, 2016

অল্প সময়ে মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে কখনো না কখনো পীড়িত করেছে। আপনার কি মোবাইলে চার্জ কমে এসেছে? এদিকে বেশিক্ষণ মোবাইলটিকে চার্জারে বসিয়ে রাখাও হয়তো সম্ভব নয়। তখন আপনার মনে প্রশ্ন জাগে, কোনো উপায়ে কি খুব তাড়াতাড়ি মোবাইলে চার্জ দেওয়া কি সম্ভব? আসুন, এই প্রশ্নের উত্তর খোঁজা যাক।



অনেকেই বলেন, মোবাইলটি এয়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ হয়ে যায়। কারণ আপনার মোবাইল যখন এয়ারপ্লেন মোডে থাকে তখন আপনার ফোন যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সির আওতার বাইরে থাকে।

কিন্তু এই ধারণা কতটুকু সত্যি? বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট মোডে থাকলে ফোন থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যায় ঠিকই কিন্তু তাতে ফোনের চার্জিং-এ কোনো প্রভাব পড়ে না বললেই চলে। দেখা গেছে, স্বাভাবিক অবস্থায় একটি মোবাইল চার্জ দিতে যতটা সময় লাগে, ফ্লাইট মোডে ফোনটিকে রেখে চার্জ দিলে তার চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগে। কাজেই দ্রুত চার্জিংয়ের এই উপায়টির কোনো কার্যকারিতা নেই।

তাহলে কীভাবে দ্রুত চার্জ দেবেন ফোনে? রইল কয়েকটি পরামর্শ—

১) বাজারে ফাস্ট চার্জার বলে এক ধরনের চার্জার পাওয়া যায়। এগুলোর পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে এগুলোর মাধ্যমে ফোনে তাড়াতাড়ি চার্জ হয়। চার্জিং-এর সময় এই ধরনের একটি চার্জার ব্যবহার করুন।

২) ফোনটিকে ব্যাটারি সেভিং মোডে রেখে চার্জ দিন।

৩) অপ্রয়োজনীয় ফিচারগুলো (যেমন ওয়াই ফাই বা ব্লু টুথ) চার্জিংয়ের সময় বন্ধ রাখুন।

৪) চেষ্টা করুন চার্জিংয়ের সময় মোবাইল ব্যবহার না করতে। মনে রাখবেন, মোবাইলের স্ক্রিনটি যত বেশিক্ষণ অন থাকবে ফোনের ব্যাটারি খরচ তত বাড়বে। তাই কিছুক্ষণ বাদে বাদেই কারণে অকারণে ফোনের স্ক্রিনটি অন করলে চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

0 comments:

Post a Comment

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন