Sunday, May 29, 2016

স্ত্রীকে দাফনের সময় স্ত্রীর ফোন!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা: স্
ত্রীর লাশ ভেবে এক নারীকে দাফন করার সময় হঠাৎ আসল স্ত্রীর ফোন আসে মুঠোফোনে। আর তখনই বন্ধ হয়ে যায় ওই নারীর দাফন কাজ এবং ফিরিয়ে দেয়া হয় হাসপাতাল মর্গে।
ছবি প্রতিকি
শুক্রবার (২৭ মে) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাটাশকোল গ্রামের নজরুল ইসলাম নাটোর সদর হাসপাতালের মর্গ থেকে তার স্ত্রীর লাশ ভেবে এক নারীর লাশ বাড়িতে নিয়ে আসেন। সেই লাশ ঘিরে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরা আহাজারি করছিলেন। লাশ দাফনের জন্য কবর খনন করা হয়। এমন সময় নজরুলের মুঠোফোনে ফোন আসে তার স্ত্রীর কাছ থেকে।

উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম বলেন, গত বুধবার বাগাতিপাড়া উপজেলার বিলগোপালহাটি এলাকা থেকে মস্তকবিহীন এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। লাশটির কোনো ওয়ারিশ পাওয়া যাচ্ছিল না। শুক্রবার নজরুল দাবি করেন, লাশটি তার স্ত্রী আশরাফুন বেগমের। তার দাবির পরিপ্রেক্ষিতে নাটোর সদর হাসপাতাল মর্গ থেকে শুক্রবার বিকেলে তাকে লাশ দিলে তিনি লাশ নিয়ে বাড়ি ফেরেন। রাতে দাফনের জন্য কবরও খোঁড়া হয়।

হেলেনা বেগম বলেন, আশরাফুনের মেয়ে তার মৃত্যুর সংবাদ শুনে রাতেই ঢাকা থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন। বাসে আসার পথে হঠাৎ মা আশরাফুনের ফোন পান মেয়ে। মেয়ের কাছে বিস্তারিত জেনে আশরাফুন তার স্বামী ও স্বজনদের কাছে ফোন করেন। পরে সবাই নিশ্চিত হন ওই মস্তকবিহীন লাশটি আশরাফুনের নয়। পরে শনিবার সকালে আশরাফুন বাড়ি ফিরে আসেন। এরপর লাশটি পুনরায় নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নজরুল ইসলাম জানান, তার স্ত্রী আশরাফুন বেগম পাঁচ দিন আগে তার সঙ্গে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, মস্তকবিহীন লাশটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তথ্যসূত্র: নতুনসময়.কম


সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
Share:

Saturday, May 28, 2016

পর্ন তারকা সানি লিয়ন এখন লেখক

ক্যামেরার সামনে সানি লিয়ন। ছবি: এএফপি
প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন এখন লেখালেখিতেও মন দিচ্ছেন।  তবে তিনি লিখছেন যৌন কামনা নিয়ে রসালো কেচ্ছা। দিল্লির এক প্রকাশনা সংস্থা জাগারনাট গত মাসে সানি লিওনের একটি বই প্রকাশ করেছে।

সুইট ড্রিমস্ নামে এই বইটিতে সানি লিওন যৌন কামনা নিয়ে ১২টি গল্প লিখেছেন।  তবে এই গল্পগুচ্ছ বই আকারে বের হয়নি।

এগুলো প্রকাশ করা হয়েছে এমনভাবে যেন পাঠকরা মোবাইল ফোনেই গল্পগুলো পড়তে পারেন।

কী থাকছে সানি লিওনের লেখায়?

সুইট ড্রিম ম্যাগাজিনের প্রচ্চদ
একটি গল্প লেখা হয়েছে নিউ ইয়র্কের পটভূমিতে। একজন ভারতীয় আইটি এক্সপার্ট কিভাবে স্ট্রিপ ক্লাবের একজন নর্তকীর সাথে সেক্স করেন সেই গল্প বলা হয়েছে।

আরেকটি গল্পে দেখানো হয়েছে সাদাসিধে এক ভারতীয় নারীকে যিনি তার মৃত স্বামীর ভূতের সাথে সহবাস করেন।

সানি লিওনের প্রকৃত নাম কারানজিৎ কর।

তিনি বিবিসিকে বলছিলেন, "লস অ্যাঞ্জেলসে আমার বাড়ি কিংবা মুম্বাইয়ে ফিল্মের সেট -- যখনই সুযোগ পেয়েছি, তখনই বসে ল্যাপটপে এসব গল্প লিখেছি। প্রথম খসড়া তৈরি করতে সময় লেগেছে চার মাস।``

ক্যানাডায় পাঞ্জাবি শিখ পরিবারে বড় হওয়া সানি লিওন স্বীকার করেন যে ছোটবেলায় তিনি কোন গল্পে বই পড়েননি।

তার ঝোঁক ছিল খেলাধুলা আর ফটোগ্রাফির দিকে।

ভারতের প্রকাশনা শিল্পের সাথে যারা জড়িত তারা বলছেন, সানি লিওনের যৌন-গল্পের প্রকাশনার সময়টি সঠিক।

কারণ এধরনের গল্পের বাজার ভারতে ক্রমশই বিস্তার লাভ করছে।

এর পাশাপাশি তার নিজের ফ্যান বেজও খুবই বড়।

ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রাম মিলিয়ে তার মোট অনুসারীর সংখ্যা দুই কোটি ২০ লক্ষ।

এরা সবাই যে একজন গল্পকার হিসেবে সানি লিওনের স্বাদ পেতে চাইবেন এতে কোন সন্দেহ নেই বলে তারা বলছেন।

তথ্যসূত্র: বিবিসি

এই প্রতিবেদনটি শেয়ার করুন

Share:

Thursday, May 26, 2016

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
 
ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সৃষ্ট সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় শুধু মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের এই নিয়োগ দেওয়া হবে।

তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান ছাড়া বাকি ৬১ জেলা থেকে ৩ হাজার ৪৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (২৬ মে) অধিদফতরটির মহাপরিচালক মো. আলমগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হলে এ তথ্য জানা যায়।

আগামী ৩০ মে সকাল সাড়ে ১০টা থেকে ৩০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) বা  (www.dpe.gov.bd) লগইন করে আবেদন করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ ১৬৬ টাকা ৫০ পয়সা দিতে হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য http://www.mopme.gov.bd ও http://www.dpe.gov.bd/ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Share:

অল্প সময়ে মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স

ঢাকা:
এই প্রশ্ন নিশ্চয়ই আপনাকে কখনো না কখনো পীড়িত করেছে। আপনার কি মোবাইলে চার্জ কমে এসেছে? এদিকে বেশিক্ষণ মোবাইলটিকে চার্জারে বসিয়ে রাখাও হয়তো সম্ভব নয়। তখন আপনার মনে প্রশ্ন জাগে, কোনো উপায়ে কি খুব তাড়াতাড়ি মোবাইলে চার্জ দেওয়া কি সম্ভব? আসুন, এই প্রশ্নের উত্তর খোঁজা যাক।



অনেকেই বলেন, মোবাইলটি এয়ারপ্লেন মোডে বা ফ্লাইট মোডে রেখে চার্জ দিলে নাকি দ্রুত চার্জ হয়ে যায়। কারণ আপনার মোবাইল যখন এয়ারপ্লেন মোডে থাকে তখন আপনার ফোন যাবতীয় রেডিও ফ্রিকোয়েন্সির আওতার বাইরে থাকে।

কিন্তু এই ধারণা কতটুকু সত্যি? বিশেষজ্ঞরা বলছেন, ফ্লাইট মোডে থাকলে ফোন থেকে রেডিও ফ্রিকোয়েন্সি বিচ্ছিন্ন হয়ে যায় ঠিকই কিন্তু তাতে ফোনের চার্জিং-এ কোনো প্রভাব পড়ে না বললেই চলে। দেখা গেছে, স্বাভাবিক অবস্থায় একটি মোবাইল চার্জ দিতে যতটা সময় লাগে, ফ্লাইট মোডে ফোনটিকে রেখে চার্জ দিলে তার চেয়ে মাত্র চার মিনিট সময় কম লাগে। কাজেই দ্রুত চার্জিংয়ের এই উপায়টির কোনো কার্যকারিতা নেই।

তাহলে কীভাবে দ্রুত চার্জ দেবেন ফোনে? রইল কয়েকটি পরামর্শ—

১) বাজারে ফাস্ট চার্জার বলে এক ধরনের চার্জার পাওয়া যায়। এগুলোর পাওয়ার আউটপুট বেশি হওয়ার কারণে এগুলোর মাধ্যমে ফোনে তাড়াতাড়ি চার্জ হয়। চার্জিং-এর সময় এই ধরনের একটি চার্জার ব্যবহার করুন।

২) ফোনটিকে ব্যাটারি সেভিং মোডে রেখে চার্জ দিন।

৩) অপ্রয়োজনীয় ফিচারগুলো (যেমন ওয়াই ফাই বা ব্লু টুথ) চার্জিংয়ের সময় বন্ধ রাখুন।

৪) চেষ্টা করুন চার্জিংয়ের সময় মোবাইল ব্যবহার না করতে। মনে রাখবেন, মোবাইলের স্ক্রিনটি যত বেশিক্ষণ অন থাকবে ফোনের ব্যাটারি খরচ তত বাড়বে। তাই কিছুক্ষণ বাদে বাদেই কারণে অকারণে ফোনের স্ক্রিনটি অন করলে চার্জিংয়ের সময়ও বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

পা দিয়ে স্ত্রীর গর্ভপাত

প্রথম আলো টোয়েন্টিফোর.কম  ডেক্স

ঢাকা:
দাবিকৃত যৌতুকের টাকা পরিশোধ না করায় বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামে এক অন্তঃসত্বা গৃহবধূর ওপর নির্মম নির্যাতন চালায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে তলপেটে আঘাত করে এবং পা দিয়ে পাড়িয়ে গর্ভপাত ঘটায়।

নির্যাতনে গর্ভপাত ও অসুস্থ গৃহবধূর রক্তক্ষরণ হলেও চিকিৎসা না দিয়ে তাকে ঘরের মধ্যে ৭ দিন আটকে রাখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে স্থানীয়রা মূমূর্ষ গৃহবধূকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রোগীর অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় স্বামী ও শ্বশুরকে আসামি করে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

নির্যাতিত গৃহবধূ, স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের মুলাদী উপজেলার রামারপোল গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের মেয়ে সেলিনা বেগমের (২৫) সঙ্গে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল গ্রামের মো. দুলাল খানের ছেলে আনোয়ার খানের (৩০) দেড় বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় স্বামী আনোয়ার খানকে বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল দিয়ে দেন।

গৃহবধূ সেলিনা বেগম জানান, বিয়ের ৮ মাস অতিবাহিত হওয়ার পরে স্বামী আনোয়ার খান বিদেশ যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে ৭০ হাজার টাকা যৌতুক দাবি করলে সে বাবার বাড়ি থেকে তা এনে দেন। স্বামী বিদেশ যাওয়ার পরে গত নভেম্বর মাসে তার শ্বশুর দুলাল খান নতুন করে ৫০ হাজার টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে। টাকা আনতে অস্বীকার করলে শ্বশুর দুলাল খান তাকে বেদম মারধর করে। বিষয়টি ফোনে স্বামী আনোয়ার খানকে জানিয়ে বাড়িতে আসতে বললে স্বামী গত জানুয়ারি মাসে বাড়িতে ফিরে আসেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি বর্তমানে ৪ মাসের অন্তঃসত্বা। কিছুদিন আগে আমার স্বামী তার বাবার কু-পরামর্শে আমাকে বলেন, তুই যদি বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে না দিস তাহলে তোর গর্ভের সন্তান নষ্ট করে দিব। আমি বাবার বাড়ি থেকে টাকা আনতে অস্বীকার করলে স্বামী ও শ্বশুর মিলে আমাকে বিভিন্ন সময় লাঠিপেটা করে।

সেলিনার বড় বোন লিলি বেগম (৩০) জানান, বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা আনতে অস্বীকার করায় গত ১৭ মে স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল খান সেলিনাকে বেদম মারধর করে রড দিয়ে পিটিয়ে জখম করে। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে তলপেটে আঘাত করে এবং পা দিয়ে পাড়িয়ে গর্ভপাত ঘটায়। এতে সেলিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিনা চিকিৎসায় ৭ দিন ঘরের মধ্যে আটকে রাখে।

নলচিড়া ইউনিয়ন পরিষদের সদস্য সহিদ খান জানান, তিনি গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে স্থানীয়দের নিয়ে মঙ্গলবার রাতে সেলিনাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মীর মহিউদ্দিন বলেন, প্রচণ্ড রক্তক্ষরণ অব্যাহত রয়েছে। এছাড়া আঘাতজনিত কারণে রোগীর অবস্থা খুবই সংকটাপন্ন। যে কারণে বুধবার তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে গৃহবধূর স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল গা ঢাকা দিয়েছেন।

এ ঘটনায় সেলিনা বেগম বাদী হয়ে স্বামী আনোয়ার খান ও শ্বশুর দুলাল খানকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

Wednesday, May 25, 2016

রণবীরকে চুমু খাবে না ঐশ্বরিয়া

প্রথম আলো টোয়েন্টিফোর.কম

ঢাকা:
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক করণ জোহর চেয়েছিলেন, ঐশ্বরিয়া ও রণবীরের মধ্যে একটা গাঢ় চুম্বন। তার ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে। রণবীর কাপুর রাজি। কিন্তু রাজি হলেন না ঐশ্বরিয়া। সাফ জানিয়ে দিলেন, মেয়ে বড় হচ্ছে। পর্দায় আর ওসব করতে পারবেন না।

করণের জোরাজুরিও কাজে আসেনি। অবশেষে চুমুর বদলে একটি দৃশ্যে আপাতত রণবীরের সঙ্গে একটি চকোলেট ভাগ করে খাবেন অ্যাশ। তাও শর্ত, সরাসরি কিছু দেখানো যাবে না। তাতেও বেশ হতাশ করণ। এই ছবিতে বয়সে বড় ঐশ্বরিয়ার সঙ্গে রোমান্স করবেন রণবীর। অন্য চরিত্রে অনুষ্কা শর্মা এবং ফাওয়াদ খানও রয়েছেন।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

এক ব্যক্তির ৬০ জন স্ত্রী!

প্রথম আলো টোয়েন্টিফোর.কম ডেক্স
 
ঢাকা: ভারতের নাগাল্যান্ডের মন জেলার লংওয়া গ্রামে এক ব্যক্তির ৬০ জন স্ত্রী রয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারত-,মায়ানমার সীমান্তবর্তী লংওয়ার গ্রাম প্রধান মূলত কোনয়াক নামের আদিবাসী গোষ্ঠীর রাজা। ভারতের এই গ্রাম তো বটেই, সেইসঙ্গে মায়ানমারে ভেতরে থাকা সত্তরটি গ্রামও শাসন করেন তিনি। এই গ্রাম প্রধানের মোট ৬০জন স্ত্রী রয়েছেন এবং সব স্ত্রী-ই জীবিত।

খবলে বলা হয়, লংওয়া গ্রামের বাসিন্দা রান্না-বান্নার কাজ করেন মায়ানমারে আর রাতে এসে ঘুমান ভারতে। শুধু গ্রামের প্রধানই নন, এই গ্রামের বাসিন্দা বেশ কিছু পরিবারেরই রান্নাঘর মায়ানমারে এবং বাড়ির বাকি অংশ ভারতের লংওয়া গ্রামে।

গ্রামের একপাশে মায়ানমার, একপাশে ভারত। আর গ্রামের প্রধানের বাড়িটিও দুদেশে ছড়িয়ে রয়েছে।

লংওয়া নামের এই গ্রামটি রয়েছে নাগাল্যান্ডের মন জেলার ভারত-মায়ানমার সীমান্তে। সবথেকে মজার তথ্য হল, এই গ্রামটির প্রধানের কুঁড়ে ঘরের মধ্যে দিয়ে মায়ানমার সীমান্তে প্রবেশ করতে হয়। গ্রামের প্রধানকে এখানে ‘অংঘ’ বলে সম্বোধন করা হয়। তার বাড়ির রান্নাঘরটি রয়েছে মায়ানমারের মধ্যে আর শোয়ার ঘরটি ভারতের মধ্যে।


ভারত এবং মায়ানমারের মধ্যে থাকা একটি বিশেষ চুক্তির ফলে ১৬৪০ কিলোমিটার লম্বা ভারত-মায়ানমার সীমান্তে এই গ্রামের বাসিন্দা ভারতীয়রা মায়ানমারের ভেতরে ২০ কিলোমিটার পর্যন্ত এবং মায়ানমারের নাগরিকরা ভারতের ৪০ কিলোমিটার পর্যন্ত পাসপোর্ট এবং ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন।

তাদের মধ্যে জিনিসপত্রও আদান প্রদান হয়। ভারতীয় মুদ্রার অনুপাতে মায়ানমারের মুদ্রার মূল্য অনেক কম হওয়ার কারণেই এখনো জিনিসপত্র আদান প্রদানের ব্যাপারটা এখানে বেশি জনপ্রিয়। অবশ্য বড়সড় কোনো সমস্যা হলেই মায়ানমার সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী ফ্ল্যাগ মিটিং করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করেন।

তথ্যসূত্র: নতুনসময়.কম
Share:

Tuesday, May 24, 2016

৬ হাজার চালক নিয়োগ দেবে পানি সম্পদ মন্ত্রণালয়

প্রথম আলো  টোয়েন্টিফোর.কম

ঢাকা:
আর আউট সোর্সিং নয়, এবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সরাসরি নিয়োগ দেওয়ার কথা ভাবছে পানি সম্পদ মন্ত্রণালয়। এ লক্ষ্যে চতুর্থ ও তৃতীয় শ্রেণীর গাড়ি চালকসহ ৬ হাজার ৫৫টি পদ সৃজন করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৯৯টি নতুন পদ।

এসব পদে নিয়োগের জন্য অর্থমন্ত্রণালয়ের অনুমোদনও পেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। নিয়োগের জন্য অর্গানোগ্রাম প্রস্তুত করা হয়েছে।

নিয়মানুযায়ী নতুন যারা নিয়োগ পাবে তাদের চুক্তিভিত্তিক বা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ দেওয়ার কথা। তবে মন্ত্রণালয় চাইছে আর আউট সোসিং বা চুক্তিভিত্তিক নয়। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কয়েক হাজার বেকার যুবকের কর্মসংস্থান হবে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পদের নিরাপত্তার কথা চিন্তা করেই এমন উদ্যেগ নেওয়া হচ্ছে বলে সংসদীয় কমিটির কাছে অভিমত প্রকাশ করেছে মন্ত্রণালয়।

পানি উন্নয়ন বোর্ডের চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর গাড়ি চালকের পদগুলো আউট সোসিংয়ের আওতা বহির্ভুত করার জন্য পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর একটি নোট সার সংক্ষেপ পাঠিয়েছেন। এছাড়া অর্থমন্ত্রণালয় বরাবর একটি চাহিদা পত্র (ডিও) দেওয়া হয়েছে।

এখন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রণালয়ের অভিমত পেলেই নতুন ৫ হাজার ৪৯৯ টিসহ মোট ৬ হাজার ৫৫ জন গাড়ি চালক সরাসরি নিয়োগ দেবে মন্ত্রণালয়।

আউট সোসিং লোক নিয়ে গ্রামগঞ্জে পাউবো’র স্ট্রাকচারগুলোর নিরাপত্তা দেওয়া যাচ্ছে না বলে সংসদীয় কমিটি নোট দেয় মন্ত্রণালয়কে। এর ভিত্তিতেই আউট সোসিং বাদ দিয়ে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা হচ্ছে।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন জানান, গ্রামগঞ্জে পাউবো কর্তৃক নির্মিত স্ট্রাকচারগুলোর নিরাপত্তার জন্য নিডবেস সেটআপ খুবই দরকার এবং ওইগুলোর নিরাপত্তা আউট সোর্সিং জনবল দিয়ে যে সম্ভব নয়- সেটি প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে বুঝাতে হবে।

গত ১৯ মে পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৯তম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটি বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য এ কে এম ফজলুল হক বাংলানিউজকে জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ে অনেক জনবল দরকার। এই মুহুর্তে জনবল সংকটের হার অনেক। তাই মন্ত্রণালয় একটি অর্গানোগ্রাম তৈরি করেছে, এখন জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমতি দিলে সেগুলো নিয়ে আগাবে মন্ত্রণালয়।

তিনি বলেন, এতদিন চতুর্থ ও তৃতীয় শ্রেণীতে বেশির ভাগই চুক্তিভিত্তিক নিয়োগ হতো এর ফলে অনেককেই সময় মতো পাওয়া যেত না। তাছাড়া মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে চুক্তিভিত্তিক পদ্ধতিতে পরিবর্তন এনে সরাসরি নিয়োগ দেওয়াটাই মনে হয় উত্তম হবে।

তথ্যসূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন