Monday, January 11, 2016

চুম্বন খুবই উপকারী!



প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স: কারও প্রতি আবেগ ভালোবাসা প্রকাশের মাধ্যমই নয়। চুম্বনে থেকে আমাদের শরীর পায় অনেক উপকার। চুম্বনে মানুষের ওজন কমে, ক্যালোরি পোড়াতে সক্রিয় কাজ করে। এখানেই এর উপকারিতা শেষ নয়। জেনে নিন চুম্বনের বেশ কিছু স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে, গবেষণা থেকে জানা যায়:

১) জীবনসঙ্গী পেতে সাহায্য করে
গবেষকরা মনে করেন, চুম্বন হলো একটা জৈবিক প্রবৃত্তি যা আমাদেরকে জীবনসঙ্গী পেতে সাহায্য করে, জিনগত দিক থেকে আমাদের জন্য উপযুক্ত। এই কারণে প্রথমবার চুম্বন থেকেই নিশ্চিত হওয়া যায় মানুষটি আমাদের ঠিক আছে কিনা।

২) ক্যালোরি পোড়ায়

ক্যালোরি পোড়ানোর জন্য জিমে গিয়ে ঘাম ঝরানোর দরকার নেই চুমুর মাধ্যমে ক্যালোরি পোড়ানো সম্ভব। প্রতি মিনিটে ২-৬ ক্যালোরি পোড়ানো সম্ভব এতে আপনার মেটাবলিক রেটও বাড়ে।
 
৩) দাঁতের জন্য

কাউকে চুম্বন করার সময় মুখে লালা উৎপন্নের প্রক্রিয়া আরো বেশি ত্বরান্বিত হয়। এতে দাঁত থেকে ক্ষতিকর ব্যাকটেরিয়া ধুয়ে যায়।

৪) ইমিউন সিস্টেমের উন্নতি করে
চুম্বনের ফলে দুজনে মানুষের মাঝে যে জীবাণু ছড়িয়ে যায়। যেমন সাইটোমেগালো ভাইরাস, এই ভাইরাস গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ। কিন্তু গর্ভধারণের আগেই থেকে চুম্বনের অভ্যাস থাকলে একটা সময় তা শরীরে অভ্যাস্ত হয়ে যায় তখন শরীরে গড়ে উঠে এই ভাইরাস ঠেকানোর ব্যবস্থা। কাউকে দেখে যদি বোঝা যায় সে অসুস্থ, তাহলে তাকে চুমু না দেওয়াই ভালো। এতে বেশ কয়েক ধরণের রোগের আক্রমণ হতে পারে।

৫) স্ট্রেস কমাতে সাহায্য করে
চুম্বনের পর আপনার শরীর ও মন বেশ ফুরফুরে ও হালকা অনুভূতি সৃষ্টি হয়। ইতিপূর্বে ২০০৯ সালে এক গবেষণায় দেখা গেছে, চুম্বনের পর শরীরে স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ কমে যায়। শুধু প্

রেমিক বা প্রেমিকার হাত ধরে থাকলেও অনেক স্ট্রেস কমে যায়, কিন্তু পরিমাণে তা চুম্বনের তলনায় কম।
৬) পেশিকে সুস্থ রাখে
চুম্বনের সময় মুখের ৩০টির  বেশি পেশি ব্যবহৃত হয়। এতে আপনার পেশীগুলো সুস্থ ও সবল থাকে।
Share:

Sunday, January 10, 2016

মিরাক্কেলে বাংলাদেশী ছেলে আরমানের অসাধারণ জোকস

বাংলাদেশের কক্সবাজার জেলার ছেলে আরমান কলকাতার জি বাংলা টেলিভিশনে মিরাক্কেলে আক্কেল চ্যালেঞ্জার ৯ এর একটি অনুষ্ঠানে অসাধারণ পারফরমেন্স
Share:

কাপড় খোলা অভিনয়ের অন্যতম যোগ্যতা: জাকিয়া বারী মম


প্রথমআলোটোয়েন্টিফোর.কম ডেক্স: ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার এর প্রথমস্থান অর্জনকারী জাকিয়া বারী মম। সুপারস্টার হওয়ার পর থেকেই কাজ করছেন মিডিয়া জগতে। চলচিত্রে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেছেন এই উদীয়মান তারকা।


 বেশ আক্ষেপর সুরেই বলেছেন এখন ছবিতে কাজ করতে শুধুমাত্র অভিনয় জানলেই হয়না। পাশাপাশি অনেক অনেক গোপন কাজও করতে হয়। কিন্তু আমি আমার কাজকে অনেক শ্রদ্ধা করি তাই আমার দ্বারা ঐ কাজগুলো করা সম্ভব নয়।তিনি বলেন, মিডিয়াতে যে গুজবগুলো রটে সেগুলো এমনি এমনি রটে না, কারন অনেকেই আছেন যারা মিডিয়াতে কাজ করার সুযোগ পাওয়ার জন্য নিজের কাপড় খুলতেও দিধাবোধ করেনা।সে হিসেব করলে আমি সিনেমায় কাজ করার যোগ্যতাই রাখিনা। আমি আমার সততা, আর বিবেক ধংস করে কোন সিনেমায় কাজ করতে পারবো না।

তিনি চলচিত্রে তার শেষ কাজটি করেন “ছুঁয়ে দিলে মন” সিনেমায়। এরপর  ভালো কোনো ছবি না পাওয়া পর্যন্ত চলচিত্রে কাজ করবো বলেও জানায় এ গুনী অভিনেত্রী। ২০০৭ সালে “দারুচিনি দ্বীপ”  চলচিত্রে অভিনয়ের মাধ্যমে তার পথ চলা শুরু হয়। এ চলচিত্রটিতে অভিনয় করে “জাতীয় চলচিত্র সেরা অভিনেত্রী” পুরস্কারও লাভ করেন।
Share:

ছোট শিশুদের চরিত্র গঠনে যেভাবে সাহায্য করবেন।


প্রথমআলোটোয়েন্টিফোর.কম রিপোর্ট:  প্রথমে আপনার শিশুকে ভুল স্বীকার করতে শেখান।  এটা শখোনোর সবচেয়ে ভালো উপায় হলো তার সামনে আপনার নিজের  ভুল স্বীকার।  শিশুকে সরি বলতে দিদ্বাবোধ করবেন না। লেখাপড়া, খেলাধুলা বা খাওয়ার পরে নিজের জিনিস গুছয়িে রাখতে শেখানো।  কিভাবে হাটতে হবে সেটা শেখানো, যেনো কোনভাবেই মাটিতে পা ঘষে হাঁটতে বারণ করুন। পড়ার সময় পা দোলানো বা নাচানো থেকে বিরত রাখতে নিয়মিত বলা। বড়দের দেখলে সালাম দিয়ে আদবের সহিত কথা বলা।  বয়স্ক মানুষকে সাহায্য করতে শেখান। বসার সময় পা জুড়ে বসার অভ্যস করান।

Share:

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে বিশ্ব শান্তি ও কল্যাণ কামনা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (১০ ডিসেম্বর) বিশ্ব ইজতেমার শেষ হয়েছে প্রথম পর্ব। আল্লাহর দরবারে দুই হাত তুলে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছেন মুসল্লিরা। দেশও জাতির মানবতার সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।



আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে লক্ষ লক্ষ মুসল্লির ঢল নামে। ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়। যত দূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বেলা ১১টা ৮ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৩২ মিনিটে।

মোনাজাত পরিচালনা করেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। তাঁর সঙ্গে লাখো মুসল্লি দুই হাত তুলে ‘আমিন’ ‘আমিন’ ধ্বনি তোলেন। বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে সেই ধ্বনি ছড়িয়ে পড়ে।

মোনাজাতে অংশ নিতে গতকাল থেকে পাঁয়ে হেঁটে বা অন্য উপায়ে ইজতেমাস্থলে আসেন অনেক মুসল্লি। ভোর থেকে ইজতেমার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মুসল্লিরা মাঠের আশপাশের রাস্তা, অলিগলিতে অবস্থান নেন।

ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে অনেক মুসল্লি মহাসড়ক ও সড়কে অবস্থান নেন। তাঁরা পুরোনো খবরের কাগজ, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে মোনাজাতে অংশ নেন।


পার্শ্ববর্তী এলাকার বাসাবাড়ি, কলকারখানা, অফিস, দোকান ও যানবাহনের ছাদ এবং তুরাগ নদে নৌকায় অবস্থান নেন মুসল্লিরা।

ইজতেমার তিন দিনের বয়ান শুনতে মুসল্লিদের বেশির ভাগ শুক্রবার (প্রথম দিন) থেকে তুরাগতীরে সমবেত হন। যাঁরা শুরু থেকে বয়ান শুনতে পারেননি, তাঁদের মধ্যে অনেকে আখেরি মোনাজাতে অংশ নিতে নিয়ত করেন।

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার মানুষ ভোররাত থেকেই ইজতেমা মাঠ অভিমুখে যাত্রা শুরু করেন আখেরি মোনাজাতে অংশ নিতে। নারী, পুরুষ, শিশুসহ নানা বয়সের মানুষ মোনাজাতে অংশ নিতে ইজতেমা মাঠে আসেন।
Share:

Saturday, January 9, 2016

ক্রিকেটার মুস্তাফিজকে ভোট দিতে ক্লিক করুন



ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সাইট “ক্রিকইনফো” ২০১৫’র বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন ঘোষনা করেছে। বর্ষসেরাদের তালিকায় একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বর্ষসেরা অধিনায়ক বিভাগে মনোনয়ন পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা, টেস্ট ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবাল, ওয়ানডে ব্যাটসম্যান তালিকায় মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে বোলিংয়ে মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।




এছাড়া ও বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার বিভাগে মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজ। সাধারণ পাঠকেরা কেবল বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার বিভাগে ভোট দিতে পারবেন। ভোট দিতে হবে ক্রিকইনফোর ওয়েব ভোট দেওয়ার জন্য পাঠকদের নিচের লিংকটিতে ক্লিক করতে হবে—


লিংকটি খুললেই দেখবেন বর্ষসেরা উদীয়মান দশজন খেলোয়াড়য়ের ছবিসহ তালিকা। ২০১৫ এ তাঁদের পারফরম্যান্সও দেওয়া আছে। কম্পিউটার থেকে ঢুকলে প্রথম সারির ডানদিকে পাবেন মুস্তাফিজের ছবি। মোবাইল থেকে মুস্তাফিজের ছবি পাবেন দুই নম্বরে। সেখানে মুস্তাফিজের ছবিটিতে ক্লিক করে পেজের একবারে নিচে চলে যেতে হবে। সেখানে নিজ নিজ নাম ও নিজের ই-মেইল আইডি দিতে হবে।সবশেষ ‘Vote Now’ এ ক্লিক করলেই আপনার ভোট দেওয়া সম্পন্ন হয়ে যাবে।
Share:

২০ দলীয় জোট ভাঙার চেষ্টা করছে আ.লীগ: মির্জা ফখরুল



ঢাকা: রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ভাঙার চেষ্টা করছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির কাউন্সিল উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

গত ৭ জানুয়ারি ২০১৫ তারিখে নিজেদের কাউন্সিলে  ২০ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী ঐক্যজোট। ঐদিন পরবর্তীতে ঐক্যজোটের একাংশের নেতারা খালেদা জিয়ার রাজনৈতিক গুলশান কার্যালযে সংবাদ সম্মেলন করে তাঁরা বিএনপির জোটে থাকবেন বলে জানান।

ইসলামী ঐক্যজোট ২০ দলীয় জোট ছাড়ার ঘটনা ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটি পুরোনো রাজনৈতিক দল, সে আওয়ামী লীগকে এখন রাজনৈতিকভাবে দেউলিয়া একটি দলে পরিণত হয়েছে। তা না হলে একটি রাজনৈতিক দল অন্য একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করত না।
Share:

পাখির কলকাকলিতে মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

অতিথি পাখি
শিক্ষার্থীদের কলরব এবং পাখির কলতাণে মুখোরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। পাখির কিচির-মিচির আওয়াজে ঘুম ভাঙে সবার। বলা চলে শীতের সময়ে যেখানে অতিথি পাখির সাথে বসবাসের দূর্লভ সূযোগ মেলে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসবাসীর।

সেই সুদূর সাইবেরিয়া থেকে আসা রকমারি প্রজাতির পরিব্রাজক পাখির বাহারি খেলায় মেতে ওঠা আকর্ষণীয় দৃশ্যে এখানের লেকগুলো জানান দিচ্ছে হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনন্য প্রকৃতির গ্রাম বাংলার চিরচেনা সেই প্রাচীন রুপসী গ্রামীণ দুর্লভ এক মনোরম পরিবেশ তৈরি হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিড় করেছে হিমালয়ের দেশ থেকে আসা বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। বিদেশী নাম না হাজারো পাখির কলকাকলিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাকৃতিকভাবেই সেজে ওঠেছে অপরূপ সাজে। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরাও ভিড় করছেন ক্যাম্পাসে। অতিথি পাখি আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে  বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জানা যায়,   জাবি’র সবুজ ক্যাম্পাসে ১৯৮৬ সালে পাখি আসা শুরু হলেও ১৯৮৮ সালের পর থেকে মূলত তাদের আনাগোনা বাড়তে থাকে বলে জানা যায়। ছোট বড় প্রায় ১৮টি জলাশয়ের মধ্যে মাত্র দু-তিনটি জলাশয়ে পাখিরা তাদের আবাস গড়ে তোলে। এখন পর্যন্ত ২ শতাধিক প্রজাতির অতিথি পাখির দেখা মিলেছে এই ক্যাম্পাসে।
Share:

AD

Popular Posts

আগামীকালের ইফতার সময়

AD

Blog Archive

Definition List

Support

আমাদের সাথে যোগাযোগ করতে

Name

Email *

Message *

বিজ্ঞাপন